গ্রাম বাংলার খাবার বিষয়ক সংক্ষিপ্ত আপডেট- ০১ ||by @rahulkazi

in Steem For Tradition4 years ago (edited)

প্রিয় এস্টিমেটবাসী আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। স্টিম ফর ট্রেডিশন কমিউনিটিতে আমি আজকে গ্রাম বাংলার খাবার বিষয়ক কিছু সংক্ষিপ্ত কথা বলব। স্টিম ফর ট্রাডিশন আমাদের ঐতিহ্যগত দিকগুলোকে বিবরণ দিয়ে তুলে ধরার চেষ্টা করতেছে, এরই ধারাবাহিকতায় আমার আজকের ব্লগটি লেখা।



বাংলাদেশের প্রায় মানুষই হলো ভজন রসিক। এদেশের মানুষের খুব পরিচিত একটি খাদ্য হলো ভাত। যা বাঙালি ঐতিহ্য কে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলে।তাই একটি প্রবাদ আছে(মাছে ভাতে বাঙালি)। ভাত হলো গ্রাম বাংলা ও বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। এটি মূলত এক ধরনের শর্করা জাতীয় খাদ্য। বাংলাদেশের মানুষের একটি দিনও চলে না ভাত ছাড়া। বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে ভাত হলো তাদের দৈনন্দিন খাবার । এটি তৈরি করা হয় মূলত ধান থেকে, ধান থেকে চাল ভাঙ্গানো হয় তারপর চালকে পানিতে ভালোভাবে সিদ্ধ করে ভাত তৈরি করা হয়। এদেশের মানুষের প্রধান খাদ্য ভাত ,তাই বছরের প্রতি দিনেই তিন বেলা করে ভাত সবারই লাগে ।বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে ভাত খাওয়া হয় যেমন ভারত,মায়ানমার,চীন,ভিয়েতনাম,ইন্দোনেশিয়া ইত্যাদি ।

20221126_163248.jpg



বাঙালি জাতির ঐতিহ্যবাহী এক খাবার হল পান্তা ভাত। আমি আপনাদেরকে পান্তা ভাত সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করব। মূলত ভাত থেকেই পান্তা ভাত তৈরি করা হয় ।সাধারণত রাতে ভাত খাওয়ার পর কিছু ভাত পাতিলে পানি দিয়ে রাখা হয়, সারারাত পানিতে ভাতগুলো ভেজানো থাকে ।কেউ কেউ আবার কলাপাতা দিয়ে পাতিল মুড়িয়ে পান্তা ভাত সংরক্ষণ করে ।পরের দিন সকালে এই ভেজানো ভাত- বা পান্তা ভাত পরিবেশন করা হয় বিভিন্নভাবে। তবে গ্রামীণ আঞ্চলে গ্রীষ্মকালে পান্তা ভাতের প্রচলন বেশি দেখা যায় ।পান্তা ভাত খেলে শরীর গ্রীষ্মকালে ঠান্ডা থাকে ।এটি শরীরের তাপমাত্রা বজায় রাখে ।সেজন্য গ্রামের জনগণ পান্তা ভাত খেতে খুব পছন্দ করে। আগের দিনের গ্রামীন জনগণের সকালের প্রধান খাদ্য হলো পান্তা ভাত। আগের দিনের সাধারণত গৃহস্থ বাড়িতে পান্তা ভাত খাওয়া হত, বিভিন্ন প্রকার দেশী মাছ দিয়ে যা খেতে খুব সুস্বাদু ছিল। এছাড়াও বিভিন্ন প্রকার তরকারি দিয়ে পান্তা ভাত খাওয়া হয় ।বর্তমানে পান্তা ভাত খাওয়ার প্রচলন খুব কমে গেছে গ্রামীন এলাকায় এখন খুব কম দেখা যায় পান্তা ভাত খাওয়া।

বর্তমানে শহর অঞ্চলের বৈশাখের দিন ছাড়া পান্তা ভাত তেমন খাওয়া হয় না।


20221126_163630.jpg



স্টিম ফর্ট ট্রেডিশন কমিউনিটিতে আমি ঐতিহ্যগত দিকগুলোকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব ।আপনাদের সাহায্য সহযোগিতা কাম্য। এরপর আমি গ্রাম বাংলার খাবার বিষয়ক দ্বিতীয় আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে।

20221126_192805.jpg



""আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ""


Regrets:-@rahulkazi



received_517810827066514.jpeg

Sort:  
 4 years ago 
CategoryYes ✅ / No ❌
Club StatusNO CLUB
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

চমৎকার একটি পোস্ট লিখেছেন ভাইয়া

 4 years ago 

আপনার মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64489.43
ETH 1672.68
USDT 1.00
SBD 0.42