গ্রামাঞ্চলে মাছ ধরার জন্য ব্যবহার হতো খোচা
স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকলকে আমার ছালাম ও আন্তরিক শুভেচ্ছা। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। মাছ ধরার খোঁচা গ্রামে কম বেশি প্রতিটি বাড়িতেই রয়েছে।প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রাচীন গ্রামবাংলার লোকমুখ।আমরা মাছে ভাতে বাঙ্গালী তাই বাঙ্গালীদের মাছ একে অপরের সাথে পরিপুরক বলা যায়। মাছ নিয়ে বাঙ্গালীদের গভীর আবেগ ও ভালবাসা। মাছ শিকার করা বাঙ্গালিদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামাঞ্চলে জলাশয় কিংবা পুকুরে বিলে নানা রকমের সরঞ্জাম দিয়ে মাছ ধরা হয়।
মাছ ধরার জন্য বিশেষভাবে ব্যবহৃত হয় লোহার তৈরি খোঁচা। এই খোঁচাটি সাধারণত লোহা দ্বারা তৈরি তবে অনেকেই নষ্ট ছাতার সরু সরু গুনা থাকে এটা দিয়ে খোঁচা তৈরি করলে অনেক ধারালো হয়। তবে আমার দেখা অনেকে আগের পুরনো কাঠের ছাতার গুনা দিয়ে এই মাছ ধরার খোঁচা বানিয়ে থাকে। এই খোঁচা লোহা দিয়ে বানানোর পর এটি ঘষে ঘষে গুনার মাথা সরু করে যাতে মাছকে হানা দিলে সহজেই মাছ ধরা পড়ে। এই খোঁচার মাধ্যমে শুধু মাছ না বিষাক্ত সাপ পর্যন্ত মারা যায়। খোঁচা লোহা বা ছাতার গুনা দিয়ে বানানো হলেও এটি বাঁশের তৈরি হয়।
আমাদের বাসায় মাছ ধরার খোঁচা ছিল বর্তমানে নেই। তবে আমি মনে করি এই মাছ ধরার খোঁচা কম বেশি প্রতিটি বাড়িতেই আছে। খোঁচা দিয়ে মাছ ধরার উপযুক্ত সময় হল রাত। রাতে মাছ ধরার হয় গ্রামাঞ্চলে এটিকে বলা আলাই মাছ।এক হাতে লাইট থাকে আরেক হাতে থাকে খোঁচা। তবে রাতে ধরার মজাই অন্যরকম। আমিও রাতের বেলা এই খোঁচা দিয়ে মাছ ধরছি অনেক। তবে রাতে মাছ ধরার জন্য সাহস লাগে। রাতে মাছ বা সাপ হোক দেখতে পায় কম। রাতে খোঁচা দিয়ে মাছ ধরার সময় লাইট মাছের চোখ বরাবর মারতে হবে এরপর খোঁচা দিয়ে হানতে হবে তাহলে মাছ ধরা পড়বে।
গ্রামীণ জনজীবনে মাছ ধরার অনেক রকমের সরঞ্জাম রয়েছে। তবে খোচা দিয়ে মাছ ধরতে হলে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন আছে। মাছ ধরতে হলে অবশ্যই ধৈর্য ধরে মাছ শিকার কর। খোচা দিয়ে মাছ ধরা দৃশ্য এখনো গ্রামাঞ্চলে দেখা যায় তবে বর্ষাকালেই এটি ব্যবহৃত হয়। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
| ডিভাইস | ভিভো ওয়াইটুয়েন্টি |
|---|---|
| ফটোশুট | মাছ ধরার খোঁচা |
| ক্যামরা | ১৩ মেগাপিক্সেল |
| ফটোগ্রাফার | @rahul989 |
| লোকেশন | দোবলগাছী,যশাই হাট,পার্বতীপুর |
| ফটো তোলার সময় | সকাল ১০ টায় |
| ---- | ---- |
মাছ ধরার এই খোচাগুলো আমি বাস্তবে কখনো দেখিনি তবে টিভিতে অনেকবার দেখেছি। এগুলো মাছ ধরার প্রিমিটিভ হাতিয়ার। এটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
টুইটার লিংকঃ
https://twitter.com/Rahul989132/status/1668235735995154433?t=4hHr3UCsktcx82xhGx16aw&s=19
গ্রামাঞ্চলে মাছ ধরার খোচা নিয়ে সুন্দর আলোচনা করেছেন। আমরা বর্ষাকালে প্রায় চাচার সাথে কিংবা গ্রামের বড় ভাইয়ের সাথে খোচা দিয়ে মাছ মারতে যাই। আমাদের গ্রামে খোচাকে হানা বলে থাকি। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
মাছ ধরার খোঁচা নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন। এগুলো আমাদের বাড়িতে আছে। রাতে এগুলো দিয়ে মাছ ধরা হয়। তবে মাছের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
এই জাতীয় খোচাগুলো আমি সব থেকে বেশি সাঁওতাল সম্প্রদায়ের কাছে দেখেছি। এই খোচাগুলো দিয়ে তারা পুকুরে পুকুরে মাছ ধরে বেড়ায় কাঁকড়া ধরে বেড়ায়। খুব সুন্দর একটি পোস্ট করেছেন ভাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ।
ঐতিহ্যবাহী খোচা নিয়ে সুন্দর লেখছেন ভাই। প্রতিটা গ্রাম অঞ্চল এইরকম খোচা নিয়ে মাছ ধরে।আমার বড় ভাই এই ধরনের খোচা দিয়ে মাছ ধরে।আপনি দারুর ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ।
মাছ ধরার এই রকম খোঁচা আমি এর আগে কখনো দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে নতুন একটি জিনিস সম্পর্কে প্রথম জানতে পারলাম।ধন্যবাদ ভাইয়া মাছ ধরার খোঁচা নিয়ে সুন্দর একটি পোস্ট করার জন্য।
ধন্যবাদ।
এক সময় মাছ ধরা আমার প্রতিদিনের নেশা ছিল।মাছ ধরা বাদে একদিন ও কাটতো না, কেমন জানি লাগতো।আর প্রচুর পরিমাণে বৃষ্টি হলে খোঁচা দিয়ে মাছ ধরতাম,কারণ খোচা দিয়ে মাছ ধরার জন্য প্রচুর পরিমাণে পানি লাগে
আপনাকে স্বাগতম জানাই স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির পক্ষ থেকে। আপনি চাইলে আমাদের কমিউনিটিতে পোস্ট করতে পারেন। তবে এই কমিউনিটিতে ঐতিহ্য নিয়ে পোস্ট করতে হবে। সপ্তাহে ১ টা ঐতিহ্য রিলেটেড এবং এছাড়াও বাকি পোস্ট রান্নার রেসিপি, আর্ট,ড্রাফট ক্রিয়েটিভি,গ্রামীণ দৃশ্যের ফটোগ্রাফি, পোস্ট করতে পারেন।
ভাই অনেক বছর পর এই যন্ত্রটি দেখলাম।পার্বতীপুরে থাকার সময় বর্ষাকালে টর্চ লাইট দিয়ে অনেক মাছ ধরেছি। অনেক স্মৃতি মনে পড়ে গেল ভাই। ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল