রেসিপি||আলু বেগুন দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি||

in আমার বাংলা ব্লগ3 years ago
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️
কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা।আমার আজকের রেসিপি আলু,বেগুন দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি।শীতকালের পরিচিত রেসিপি গুলোর মধ্যে এটি একটি।সবার বাড়িতেই মোটামুটি শীতকালে এই রেসিপিটি তৈরি করা হয় থাকে।তবে যাদের এলার্জি রয়েছে তাদের জন্য রেসিপিটি একটু সমস্যা সৃষ্টি করে।যাইহোক বন্ধুরা,গতকাল বাসায় রেসিপিটি তৈরি করা হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল।তাই আজকে আপনাদের সাথে শেয়ার করা।রেসিপিটি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি।
❤️পরিবেশন লুক❤️

IMG20231227140516.jpg

❤️ প্রয়োজনীয় উপকরণ ❤️
উপকরণপরিমাণ
পুঁটি মাছ১০০ গ্রাম
বেগুন১টি
আলু২ টি
কাঁচা মরিচ১০টি
পেঁয়াজ৩টি
রসুন১টি
শুকনো মরিচের গুড়াপরিমাণ মতো
ধনিয়া গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
হলুদপরিমাণ মতো
জিরাপরিমাণ মতো
সোয়াবিন তেলপরিমাণ মতো

GridArt_20231228_113619192.jpg

নিম্নে রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করছি।

ধাপ-১

প্রথমে আলু, বেগুন, ১টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি।তারপর জিরা,২ টি পেঁয়াজ ,রসুন একসাথে বেটে নিয়েছি। এবার সবজিগুলো একসাথে বাটা মসলা,শুকনো মরিচ গুড়া,ধনিয়া গুড়া,হলুদ গুড়া,লবণ,তেল দিয়ে একসাথে মেখে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়েছি।

GridArt_20231228_113641314.jpg

ধাপ-২

এবার চুলা অন করে আলাদা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো লবণ,হলুদ দিয়ে মেখে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি।তারপর মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিয়েছি।

GridArt_20231228_113749534.jpg

ধাপ-৩

এবার কিছুক্ষণ রান্না করেছি ।

GridArt_20231228_113901826.jpg

ধাপ-৪

তারপর ১০ মিনিট পর তরকারিতে ঝোল কমে আসলে চুলা অফ করেছি।আমার রেসিপিটি প্রস্তুত হয়ে গিয়েছে এজন্য।

GridArt_20231228_113935069.jpg

ধাপ-৫

এবার রেসিপিটি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি।

IMG20231227140517.jpg

IMG20231227140516.jpg


ধন্যবাদ সবাইকে আমার রেসিপি ব্লগটি পড়ার জন্য।আজকের মতোএখানেই শেষ করছি আমার রেসিপি।আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আলু বেগুন দিয়ে খুবই মজার একটি রেসিপি আপনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। শীতের সময় এধরনের রেসিপি গুলো খেতে একটু বেশি ভালো লাগে। বিশেষ করে ছোট যে কোনো মাছের চচ্চড়ির খেতে আমি একটু বেশি পছন্দ করি। ধন্যবাদ মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমারও ছোট মাছের চচ্চড়ি রেসিপি একটু বেশিই ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আলু এবং বেগুন দিয়ে যে এমন দারুন করে পুটিমাছ রান্না করে খাওয়া যায় সেটা তো জানতাম না। আজ আপনার পোস্ট পড়ে তো ভালো একটি রেসিপি সম্পর্কে জানতে পারলাম। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন দেখছি। রেসিপির প্রতিটি ধাপ বেশ সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু খাওয়া যায় আর খেতেও ভালো লাগে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আলু আর বেগুন দিয়ে পুঁটি মাছের দারুণ রেসিপি শেয়ার করেছেন।বিশেষত পুঁটি মাছ ভেজে নেয়ার কারণে খেতে কাটা কম লাগবে।আমি যদিও এভাবে কখনো তৈরি করিনি। তবে মনে হচ্ছে খেতে অনেক মজার হয়েছে।

 3 years ago 

জি আপু হালকা ভেজে নেওয়া হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেগুন,ছোট মাছ ও আলু চচ্চড়ির প্রধান উপকরণ। আপনি খুব সুন্দর লোভনীয় করে দেশি পুঁঠি মাছের চচ্চড়ি রান্না করেছেন। পুঁঠি মাছ গুলো খুব সুন্দর ও বেশ বড়ো। দেখেই লোভ হচ্ছে। ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু বেশ বড় ছিল মাছগুলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আলু বেগুন দিয়ে পুঁটি মাছ চচ্চড়ির দারুন রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে। একটু বেশি করে মরিচ দিলে এই রেসিপিগুলো খেতে খুব ভালো লাগে।

 3 years ago 

জি আপু ঝাল বেশি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে।আপনি মনে হয় ঝাল পছন্দ করেন😁।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আলু বেগুন দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি রেসিপি তৈরি করে। আসলে আলু বেগুনের সাথে যে কোন মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে প্রত্যেকটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি দেখে খুবই লোভনীয় লাগছে। পুঁটি মাছ করা করে ভেজে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। রান্না করলে কাটা একটু বেশি লাগে। আপনি ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আলু বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি আগে কখনো খাওয়া হয়নি। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একদিন বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন আপু,ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক দিন পর পুঁটি মাছের রেসিপি দেখতে পেলাম।বেগুন আর আলু দিয়ে রান্না করলে পুঁটি মাছ ভীষণ মজার হয় খেতে।আপনি দারুন ভাবে রেসিপিটি শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু খেতে মজার ছিল।ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

আলু বেগুন দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38