রেসিপি||টেংরা মাছের দোপেঁয়াজা||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে।কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশী বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।আমার আজকের রেসিপি টেংরা মাছের দোপেঁয়াজা।যেকোনো মাছ এভাবে রান্না করলে খেতে বেশ মজাদার হয়।কয়েকদিন আগে বাসায় রেসিপিটি তৈরি করা হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই আমার মজাদার রেসিপিটি।
❤️পরিবেশন লুক❤️

IMG20240525132211.jpg

❤️ প্রয়োজনীয় উপকরণ ❤️
উপকরণপরিমাণ
টেংরা মাছ২২ পিচ
কাঁচা মরিচ৫টি
পেঁয়াজ৩টি
রসুন৫কোয়া
শুকনো মরিচের গুড়াপরিমাণ মতো
ধনিয়া গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণ মতো
হলুদপরিমাণ মতো
জিরাপরিমাণ মতো
সরিষার তেলপরিমাণ মতো

GridArt_20240529_150659050.jpg


নিম্নে রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করছি।

ধাপ-১

প্রথমে জিরা, কাঁচা মরিচ,রসুন পেঁয়াজ একসাথে করে বেটে নিয়েছি।তারপর মাছ লবণ,হলুদ দিয়ে মেখে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি।

GridArt_20240529_150735872.jpg


ধাপ-২


এবার কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিয়েছি।তারপর বাটা মসলা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছগুলো দিয়েছি।এবার পরিমাণ মতো লবণ,হলুদ গুড়া,মরিচ গুড়া,ধনিয়া গুড়া দিয়েছি।

GridArt_20240529_150825409.jpg

ধাপ-৩


এবার মসলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি।

GridArt_20240529_150855336.jpg

ধাপ-৪


এবার ১০ মিনিট মতো রান্না করেছি।

GridArt_20240529_150930176.jpg

ধাপ-৫


তারপর পানি কমে আসলে চুল অফ করে দিয়েছি আমার রেসিপিটি প্রস্তুত হয়ে গিয়েছে।

GridArt_20240529_150945656.jpg

ধাপ-৬

এবার রেসিপিটি একটি পাত্রে পরিবেশন করেছি।


IMG20240525132209.jpg

IMG20240525132210.jpg

IMG20240525132211.jpg


ধন্যবাদ সবাইকে আমার রেসিপি ব্লগটি পড়ার জন্য।আজকের মতোএখানেই শেষ করছি আমার রেসিপি।আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
রেসিপি ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসরিয়েলমি ফাইভ আই
ফটোগ্রাফার@rahnumanurdisha

❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ এক বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date-29th May,2024


Amar_Bangla_Blog_logo.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

❤️আল্লাহ হাফেজ❤️

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

টেংরা মাছ আমার খুবই প্রিয় মাছ। আর তাইতো আপনার তৈরি টেংরা মাছের রেসিপি দেখে ভীষণ লোভ লেগে গেল আপু। মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে সুস্বাদু এই রেসিপি খেতে পারলে মন্দ হতো না। যাইহোক আপু, টেংরা মাছের মজার দোপেয়াজা কিভাবে তৈরি করেছেন, তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া গরম ভাতের সাথে খেতে ভালো লাগে,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নদীর টেংরা মাছ খেতে খুবই সুস্বাদু হয়। আপনি দেখছি টেংরা মাছ দিয়ে দারুন একটা রেসিপি তৈরি করেছেন। এই ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়। অনেক বড় সাইজের টেংরা মাছ ছিল আপনার রেসিপি তৈরি খুবই ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাইয়া টেংরা গুলো বেশ বড় ছিল আর সুস্বাদু ও বটে।

 2 years ago 

এই রেসিপিটা আমার কাছে বরাবরই প্রিয় রেসিপিগুলোর তালিকায় থাকে সাধারণত পেঁয়াজের সাথে তৈলাক্ত টেংরা মাছের কম্বিনেশনটা খুবই মজা লাগে। কিভাবে এই মজাদার রেসিপি টি উপস্থাপন করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

টেংরা মাছ আমার পছন্দের একটি মাছ। খেতেও ভীষণ ভালো লাগে। আপনি দারুন দক্ষতার সাথে টেংরা মাছের দোপেয়াজা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপি তৈরিতে আপনার ঢের দক্ষতা আছে আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। এরকম লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে বর্ণনা করার জন্য আপনাকে ধন্যবাদ আপু। আপনার পরবর্তী রেসিপি পোস্ট দেখার জন্য অপেক্ষায় রইলাম কেননা আপনার রেসিপি পোস্টগুলি আমার কাছে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

আমার রেসিপি পোস্ট আপনার ভালো লাগে জেনে খুশি হলাম,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টেংরা মাছ একদমই খাওয়া হয়না আমাদের। আম্মু পছন্দ করে না তাই আনাও হয় না বাসায়। আপনার রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু। দেখতে বেশ লোভনীয় লাগছে। আর খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। চমৎকারভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু খেতে ভালো ছিল,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টেংরা মাছ আমার খুবই প্রিয়। তবে এভাবে কখনো ভেজে টেংরা মাছ রান্না করে খাওয়া হয়নি। টেংরা মাছের দোপেঁয়াজা দেখে মনে হচ্ছে খেতে দুর্দান্ত হয়েছিল। এছাড়া এভাবে মাছ ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এভাবে একদিন রান্না করার চেষ্টা করবো আপু।

 2 years ago 

জি ভাইয়া খেতে দারুন ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

টেংরা মাছ অনেকেই কাঁচা অবস্থায় রান্না করে কিন্তু আপনি দেখছি ভাজি করে রান্না করেছেন এটা ভালো লাগলো। কারণ টেংরা মাছ ভাজী বাদে রান্না করলে আমার একদমই ভালো লাগেনা। আপনার তৈরি টেংরা মাছের রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 2 years ago 

যেকোনো মাছ ভেজে রান্না করলেই খেতে ভালো হয় ভাইয়া।

 2 years ago 

আমি চিংড়ি পটলের দোপেঁয়াজা খেয়েছি কিন্তু টেংরা মাছের দোপেঁয়াজা কখনো খাওয়া হয়নি। তবে টেংরা মাছ কড়া করে ভেজে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে ট্রাই করতে পারেন আপু।

 2 years ago 

এভাবে মাছ রান্না করলে যে কোনো মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। টেংরা মাছ অনেক দিন খাওয়ার সুযোগ হয়নি। আজকে আপনার মাধ্যমে টেংরা মাছের দোপেঁয়াজা রান্না দেখে বেশ ভালো লাগলো। দেখে মনে হচ্ছে এটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল। যাইহোক ধন্যবাদ আপনাকে টেংরা মাছের দোপেঁয়াজা রান্না করার এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64048.81
ETH 1857.67
USDT 1.00
SBD 0.36