প্রাইজ বন্ড ড্রতে বিজয়ী হওয়া।
২৪কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ
৯ই নভেম্বর ২০২৩ খৃস্টাব্দ ।
আজ রোজ বৃহস্পতিবার
আ মার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে আমার সালাম এবং আদাব। সবাই কেমন আছেন ? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ
captured by @rahimakhatun
Device- Galaxy A137F
প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আসলে আগের থেকে একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে, ঘরে একটু নতুন মানুষ এসেছে তাই। যাই হোক আজ একটি নতুন বিষয় নিয়ে আপনার সাথে পোস্ট শেয়ার করবো।আপনারা অনেকেই হয়তো প্রাইজ বন্ড সম্পর্কে জানেন।
প্রাইজ বন্ড হলো সরকার অনুমোদিত একটি টাকা বা কাগজ।যা টাকা দিয়ে ক্রয় করা হয়।আবার প্রয়োজন পরলে বিক্রি করা যায় যত টাকা দিয়ে কেনা হয় তত টাকা।প্রত্যেক তিনমাস পর পর একটা ড্র হয়।যদি নম্বর মিলে যায় তাহলে দশ হাজার টাকা থেকে শুরু করে পাচঁলক্ষ টাকা পাওয়া যায়।
বেশ কিছু দিন হঠাৎ কম্পিউটারে চেক করছিলাম।অর্থাৎ নম্বর মিলাচ্ছিলাম।দেখি সবগুলাতে একই কথা বলে মেলেনি। মনে মনে ভাবছিলাম মিললে যেন কেমন লিখা উঠে,যদি একটা মিলতো।তারপর দেখি একটা মিলে গিয়েছে।আমি তো বেশ অবাক কয়েকবার চেক করলাম দেখি প্রতিবারই একই কথা উঠছে মিলেছে।পরে নিজেকে আর বিশ্বাস হলো না আমি আমার আপুকে বললাম এই নম্বর টা চেক করে দিতে একই কথা উঠে পরে দেখলাম আসলেই মিলে গিয়েছে।
পরে আমি আর বাবা যেয়ে বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করে জমা দেই তারপর তারা বললো তিনমাস সময় লাগবে তিনমাসের মধ্যে আমার নিজস্ব একাউন্টে পৌছে যাবে পরে আর কি দরখাস্ত আর প্রাইজ বন্ড জমা দিয়ে আসলাম।পরে দুই মাসের মাথায় আমার টাকা একাউন্ট চলে আসলো।
এমন করে প্রায় দুইবার আমি পেয়েছি প্রাইজ বন্ড এর ড্র।তবে দুইবারই দশ হাজার টাকার।যারা প্রথম প্রাইজ তাদের জানি কেমন লাগে মাঝে মাঝে ভাবি😝।এইবার আবার ড্র হয়েছে এর মধ্যে অনেকগুলো ড্র চলে গিয়েছে চেক করতে পারিনি একটা ড্র এর চেক করার সময় থাকে দুইবছর অব্দি,তাই ধীরে ধীরে চেক করা যায়।আজকে আবার প্রাইজ বন্ড যদি মিলতো কিন্তু কিসের কি কিছুই মিলছে না।
Follow @amarbanglablog for last updates
<
Posted using SteemPro Mobile
Posted using SteemPro Mobile
প্রাইজ বন্ড হলো সরকার অনুমোদিত একটি টাকা বা কাগজ।যা টাকা দিয়ে ক্রয় করা হয়।আবার প্রয়োজন পরলে বিক্রি করা যায় যত টাকা দিয়ে কেনা হয় তত টাকা।প্রত্যেক তিনমাস পর পর একটা ড্র হয়।যদি নম্বর মিলে যায় তাহলে দশ হাজার টাকা থেকে শুরু করে পাচঁলক্ষ টাকা পাওয়া যায়।
তবে ২০ পারসেন্ট সরকারকে দেওয়া লাগে,অর্থাৎ ২০ পারসেন্ট টাকা কেটে নেওয়া হয়।যেমন দশ হাজার টাকা পেলে আপনি আট হাজার টাকা পাবেন, আর বাকি দুই হাজার টাকা কেটে নিবে।যাই হোক আমি মাঝে মাঝে সুযোগ পেলে প্রাইজ বন্ড কিনে থাকি,আগে তো মেলাতে জানতাম না তাই বাবাই এগুলা দেখতো এখন মিলাতে পারি তাই এখন আমি এই দেখি।
বেশ কিছু দিন হঠাৎ কম্পিউটারে চেক করছিলাম।অর্থাৎ নম্বর মিলাচ্ছিলাম।দেখি সবগুলাতে একই কথা বলে মেলেনি। মনে মনে ভাবছিলাম মিললে যেন কেমন লিখা উঠে,যদি একটা মিলতো।তারপর দেখি একটা মিলে গিয়েছে।আমি তো বেশ অবাক কয়েকবার চেক করলাম দেখি প্রতিবারই একই কথা উঠছে মিলেছে।পরে নিজেকে আর বিশ্বাস হলো না আমি আমার আপুকে বললাম এই নম্বর টা চেক করে দিতে একই কথা উঠে পরে দেখলাম আসলেই মিলে গিয়েছে।
পরে আমি আর বাবা যেয়ে বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করে জমা দেই তারপর তারা বললো তিনমাস সময় লাগবে তিনমাসের মধ্যে আমার নিজস্ব একাউন্টে পৌছে যাবে পরে আর কি দরখাস্ত আর প্রাইজ বন্ড জমা দিয়ে আসলাম।পরে দুই মাসের মাথায় আমার টাকা একাউন্ট চলে আসলো।
এমন করে প্রায় দুইবার আমি পেয়েছি প্রাইজ বন্ড এর ড্র।তবে দুইবারই দশ হাজার টাকার।যারা প্রথম প্রাইজ তাদের জানি কেমন লাগে মাঝে মাঝে ভাবি😝।এইবার আবার ড্র হয়েছে এর মধ্যে অনেকগুলো ড্র চলে গিয়েছে চেক করতে পারিনি একটা ড্র এর চেক করার সময় থাকে দুইবছর অব্দি,তাই ধীরে ধীরে চেক করা যায়।আজকে আবার প্রাইজ বন্ড যদি মিলতো কিন্তু কিসের কি কিছুই মিলছে না।
যা হোক সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
| device | samsung SM-A217F |
|---|---|
| Location | Dhaka |
| Photograpy | prizzebond |
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
JOIN WITH US ON DISCORD SERVER
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রাইজবন্ড সম্পর্কে তেমন অবগত নয় তবে আপনার পোস্ট দেখে কিছুটা ধারণা পেলাম। আসলে এ জীবনে প্রথম কিছু যেটা অনেক আনন্দ। আপনার দুইবার জিতেছেন শুনে খুব ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য
পোস্ট দেখে ধারনা পেয়েছেন যেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
আপনি অনেক সৌভাগ্যবান তাই দুদুবার মিলে গেছে।আমার বিয়েতে কেউ একজন কয়েকটা প্রাইজবন্ড লটারি গিপ্ট করেছিলো।প্রথম প্রথম খুব মেলাতাম দু এক নম্বরের জন্য মিলতো না অনেক সময়।পরে লটারি গুলো যে কিভাবে হারিয়ে গেলো বুঝতে পাচ্ছি না।আমি তো প্রতি বার লটারির ড্র হলেই ভাবি এই বুঝি আমার লটারির নাম্বার প্রথম স্থান অধিকার করলো আর আমি তা জানতেও পারলাম না🥲🙃শুভ কামনা রইল আপনার জন ঠিক কোন একদিন প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করবেন। সেদিন কিন্তুু এক কেজি মিষ্টি পাঠিয়ে দিয়েন মনে করে😛