|| ভুত নিয়ে একটি সত্য ঘটনা || এই মেয়েটি দেখার পরও ||

in Steem Bangladesh6 years ago

এই মেয়েটি দেখার পরও

এই মেয়েটি দেখার পরও সাকিবের পছন্দ হলোনা, তখন সবাই ধরে নিল এই জীবনে সাকিবের আর বিয়ে হবেনা। গ্রামের সবাই সাকিবকে একটু টিটকারি করে। কিন্তু একদিন হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে সাকিব বিয়ে করে ফেলল। যেমন তেমন মেয়ে নয়, এক অপরুপ সুন্দরী। গ্রামে সাকিবের বউ নিয়ে।ব্যাপক আলোচনা। সাকিবের বউয়ের আবার অনেক গুণ আছে। যেমন শশুর-শাশুরীর যত্ন করা, ভাল রান্না-বান্না করা, স্বামী সেবা করা, আরও কত কি? বউ নিয়া সাকিবের দিন ভালোই যাচ্ছিলো। এরমাধ্যে একদিন সকালে খবর পাওয়া গেলো শুকুরের ষাড় গরু দুইটির ঘাড়ভাঙ্গা অবস্থায় গোয়াল ঘরে পরে আছে। গ্রামের সবলোক শুকুরের বাড়িতে হাজির হলো। কেউ বলতে লাগল ভূত এসে ঘাড় ভেঙ্গে দিয়ে গেছে, কেউবা বলতে লাগল এটা রাক্ষসের ঘটনা। রাক্ষস এসে ঘাড় ভেঙ্গে রক্ত চুষে খেয়েছে। কেউ কেউ ঘটনাটাকে পাত্তা না দিয়ে বলছে ষাড়ে ষাড়ে লড়াই করে মারা গেছে। তাদের যুক্তিও ঠিক ছিল দুইটি ষাড়েরই শিং ভাঙ্গা ছিলো।

কিন্তু পরের দিন যখন একই ভাবে ইউসুফ চাচারও গরু মরে গেল। তখন সবার ভিতর একটা অজানা আশংকা সৃষ্টি হইলো। গ্রামের মুসল্লিরা মসজিদে মসজিদে দোয়া আর হিন্দুরা মন্দিরে পূজা শুরু করল। কিন্তু সবকিছু অসার প্রমান করে। তারপর দোলনের একমাত্র সম্বল গাই-বাছুরেরও একই অবস্থা। দোলনের আহাজারিতে গ্রামের সমস্ত মানুষও কান্দে। কি আর করার কিন্তু এর রহস্য কেউ খুজে পেলনা।
হঠাৎ একদিন গ্রামে ভয়ঙ্কর আরো একটি ঘটনা ঘটল। বাজার থেকে আসার সময় কানু মিয়া নাকি শ্নশানঘাটের কাছে যে তেতুলগাছটা আছে। সেখানে দেখলো বিশাল আকৃতির একটি প্রাণি । সে ঠিক বুঝতে পারলনা জিনিসটা কি। বড় এবং লম্বা দাঁত তার দিকেই নাকি তেরে আসছিলো। হাতের ভিতর যে মাছটা ঝোলানো ছিল সেটা নাকি ঐ বিশাল দেহের প্রাণির সামনে ছুড়ে মেরে জোরে দৌড় দিয়ে পালিয়ে যায়। আমাদের গ্রাম আশেপাশের গ্রাম সহ আরও বেশ কয়েকটা গ্রামে এ ঘটনা ছড়িয়ে পড়লো।

সাকিবের বউতো সাকিবকে একা একা কোথাও ছাড়তেই চায় না। রাত্রে সাকিব বাথরুমেও যেতে চাইলে তার বৌ গিয়া তার পাশে দাড়িয়ে থাকে। আবার তার বৌ যখন বাথরুমে যায় তখন সাকিবকে বলে তুমি আমার স্বামী, তুমার কিছু হইয়া গেলে আমি বাঁচবনা। তুমি শুইয়া থাক, তোমার বাইরে যাওয়া লাগবোনা। সাকিবের আবার ঘুম রোগ আছে। শুয়ে পড়লেই ঘুমিয়ে যায়। সাকিব বউয়ের ভালবাসা দেখে আল্লাহর কাছে বউয়ের ভালো চেয়ে দোয়া করে। অনেক পাহারা থাকা সত্বেও আশে-পাশের সব গ্রামের গরুকেই একইভাবে মরতে হচ্ছে। এইদিকে একদিন সাকিব মাঝরাত্রে তার বউকে বিছানায় না দেখে অবাক। ভাবলো হয়তো বাইরে গেছে। কিন্তু ৩০ মিনিটের বেশী সময়েও যখন বউ ঘরে ফিরলোনা তখন সাকিব চুপিসারে গিয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিলো ধাক্কা দিয়েও কেন লাভ হলোনা বাতরুমে কেউ নেই। সাকিবের মনে গভীর আশংকা সৃষ্টি হলো। কিন্তু ভয়ে বেশীক্ষণ বাইরে না থেকে ঘরে চলে গেল। কিছুক্ষণের মাঝেই তার বউ ঘরে হাজির। সাকিব জিজ্ঞাসা করলো কোথায় গেছিলা?তখন তার বউ তাকে জড়িয়ে বললো এইতো একটু বাথরুমে গেছিলাম। পুরান আমাশয়টা খুব ভুগাচ্ছে। সাকিবের মনে সন্দেহ ঢুকে গেল। পরেররাত্রে সে সাথে মরিচ নিয়া শুইলো,একটু পর পর সে চোখের মাঝে মরিচ দেয় যাতে ঘুম এসে কাবু করতে না পারে।

গভীর রাত্রে সাকিবের বউ বের হয়ে গেলো ৩ ঘন্টা পরে সে আবার ঘরে ফিরে আসলো। আশে-পাশের ২/৪/১০ গ্রামের সব গরু শেষ। শুধু সাকিবদের গরুগুলোর এখনও কিছু হয়নি। সাকিব তার বউকে বললো আমার বন্ধুর মা খুব অসুস্থ আমি আজকে সন্ধায় তাদের বাড়িতে যাবো। কালকে চলে আসবো। যাবার বেলা বউ বলল আমার তুমার জন্য খুব খারাপ লাগবে। সাবধানে থেকো ইত্যাদি এইসব বলে সাকিবকে বিদায় দিলো। গভীর রাতে সাকিবের বউ আস্তে আস্তে দরজাটা খুলে সাকিবদের গোয়াল ঘরে ঢুকলো। তারপরও সে গোয়াই ঘরের উপরে যে মাচাটা আছে সেখানে চুপ করে বসে থাকলো। সাকিবের বউ এক এক করে সব গরুর ঘাড় ভেঙ্গে রক্তচুষে খেয়ে ফেলতে লাগলো। কিছুক্ষণ পর সে আবার তার নিজের ঘরে ফিরে গেল। এই ঘটনাটি সাকিব চুপিচুপি দেখছিল এবং সে তার বন্ধুর মায়ের অসুস্থতার কথা বলে কিন্তু সে তার বন্ধুর বাসায় যায়নি।

সাকিব সে রাতেই গ্রামের সবাইকে এই ঘটনা খুলে বললো। গ্রামের সবাইতো ঘটনা শুনে অবাক হয়ে গেল। এখন কি করা যায়? এই ভেবে সবাই অস্থির। এর মাঝে একবৃদ্ধ বললো বড় একটা কুয়া খুড়তে। তারপর সবাই বলবে যে দেশে অনেকবড় ঘূর্ণিঝড় হবে সবাইকে এই কুয়ায় আশ্রয় নিবে। তারপর সাকিবরাও ঐ জায়গায় যাবে এবং সাকিব তার বৌকে ঐ কোয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিবে। তারপর সবাই মিলে মাটিচাপা দিয়ে দিবে। কিন্তু এই পরিকল্পনা শুরু করার আগেই সাকিবের বাবা এসে সাকিবকে বললো তার বউকে কোথাও খুজে পাওয়া যাচ্ছেনা। সেই থেকে আর কোনদিন সাকিবের বউকে কেউ আর দেখতে পায়নি। এই ছিল আজকের ঘটনা ভালো অথবা মন্দ যেটাই লাগুক কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আসসালামু আলাইকুম

TᕼᗩᑎK YOᑌ



Facebook | Twitter | Instagram
Email- [email protected]



Thanks to all of you for reading my post!

orginal content writting - @rabibulhasan71
free image source - www.pixabay.com

Sort:  

You got a 50.00% upvote from @votemypost Send any amount of Steem to @votemypost with your post link in the memo for a proportional upvote. Earn a passive income by delegating Steem Power to @votemypost

If you are looking to earn a passive no hassle return on your Steem Power, delegate your SP to @votemypost by clicking on one of the ready to
delegate links:
25SP | 50SP | 75SP | 100SP | 250SP | 500SP | 1000SP | 2500SP | 5000SP

Another Amount


You will earn 85% of the voting bot's earnings based on your delegated SP's prorated share of the bot's SP each day! You can also undelegate at anytime.

You got a 100.00% upvote from @minnowvotes courtesy of @rabibulhasan71!

This post has received a 51.03 % upvote from @boomerang.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64612.72
ETH 1870.64
USDT 1.00
SBD 0.38