বাটা মাছের সরিষা বাটা রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৮ শে মার্চ,শুক্রবার, ২০২৫খ্রিঃ



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার সকল ধরনের ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আজকে আপনাদের সাথে রেসিপি পোস্ট শেয়ার করবো। আমি মেসে থেকে লেখাপড়া করি তাই নিজের খাবার নিজেই রান্না করে খাই। যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ভীষণ ভালো লাগে আমার কাছে। নিজের খাবার নিজেই তৈরি করে খাওয়ার মাঝে আলাদা শান্তি রয়েছে। আজ আমি আপনাদের সাথে বাটা মাছের সরিষা বাটা রেসিপি শেয়ার করবো।রেসিপিটি প্রথমবার তৈরি করলাম। এর আগে বড় কাকি রান্না করেছিলো সেখান থেকে খেয়েছিলাম। আমার কাছে তো খেতে বেশ মজা হয়েছিলো। আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শেয়ার করে নেওয়া যাক।



কভার ফটো


1000035956.jpg

সুন্দর করে কভার ফটো তৈরি করে নিয়েছি।



IMG_20230322_121904_474.jpg

ক্রমিকউপকরণপরিমাণ
বাটা মাছপাঁচ পিস
কাঁচা মরিচপরিমাণ মতো
সরিষাপরিমাণ মতো
হলুদএক টেবিল চামচ
লবণদুই টেবিল চামচ
জিরাপরিমাণ মতো
তেজপাতাদুইটি
চিনিপরিমাণ মতো

1000035944.jpg



উপকরণ প্রস্তুত প্রণালী :


ফ্রিজ থেকে মাছ বের করে সেগুলো ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। সরিষা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি।

1000035946.jpg

1000035945.jpg



রান্নার পদ্ধতি


ধাপ-১


1000035947.jpg

প্রথম ধাপে চুলা জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই এর সামান্য তেল দিয়ে মাছগুলো একটু মচমচে করে ভেজে নিয়েছি।



ধাপ-২


1000035948.jpg

1000035949.jpg

তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর তেজপাতা এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কয়েকটি মরিচ দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে নিয়েছি।



ধাপ-৩


1000035950.jpg
তারপর বেটে রাখা সরিষা দিয়ে নিয়েছি। অল্প সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি।



ধাপ-৪


1000035951.jpg
তারপর পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি।



ধাপ-৫


1000035952.jpg
ভালো করে কিছুক্ষণ জ্বাল করে নিয়েছি। তারপর কিছুটা পরিমাণ জল শুকিয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি।



ধাপ-৬


1000035953.jpg

ভালো করে নাড়াচাড়া করে অনেকটা শুকিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েকটি গোটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এভাবেই কিছুক্ষণ রান্না করে নিয়েছি।



ধাপ-৭


1000035954.jpg

এ পর্যায়ে রান্নায় প্রায় হয়ে এসেছে। উপরে সামান্য চিনি ছড়িয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ সরিষার তেল উপরে ছড়িয়ে নিয়েছি। তারপর রান্নাটি খাওয়ার উপযুক্ত হয়ে গেলে চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি।



পরিবেশন


1000035955.jpg

1000035956.jpg

পরবর্তীতে একটি মাটির পাত্রে রান্নাটি যত সহকারে পরিবেশন করে নিয়েছি। খেতে বেশ ভালো হয়েছিলো।একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন।



পোস্টের বিবরন

পোস্ট ধরন: রেসিপি
ক্যামেরাম্যান: @purnima14
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন: কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আহ্ বাটা মাছের সরিষা বাটা রেসিপি দেখেই তো খেতে ইচ্ছা করছে। যেকোনো ধরনের মাছের সরিষা বাটা রেসিপি আমার প্রিয়। অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমি সব মাছের সরিষা বাটা খাইনি তবে সরিষা ইলিশ এবং বাটা মাসে সরিষা বাটা এ দুটি খাওয়া হয়েছে। দুটো রেসিপি আমার কাছে চমৎকার লাগে। আপনার চমৎকার মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 last year 

সরষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল কত কাল যে খাইনি বোন। দেখেই মারাত্মক লোভ হচ্ছে। এমনিতেই বাটামাছ আমার খুব খুব খুব পছন্দের। আগে বাবার হোটেলে যখন ছিলাম তখন প্রায়ই জুটত। আহা রে। কী সুন্দর দেখতে হয়েছে৷

 last year 

বাটা মাছ পছন্দ করেন জেনে ভালো লাগলো। এই রেসিপিটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম দিদি। আপনাকে ধন্যবাদ।

 last year 

সরিষা বাটা দিয়ে বাটা মাছ রান্না করলেন দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু ছিল। এমন লোভনীয় রেসিপি আপনি শেয়ার করলেন যা মন চাইছে খেতে। অনেক ধন্যবাদ সুন্দরভাবে রেসিপিটি উপস্থাপন করার জন্য।

 last year 

রেসিপিটি আসলেই সুস্বাদু হয়েছিল। আমি কয়েকবার খেয়েছি তবে এবারই প্রথম নিজের হাতে তৈরি করলাম। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

সরিষা ইলিশ খাওয়া হয়েছে। তাছাড়া বিভিন্ন মাছের ক্ষেত্রে সরিষা বাটা ব্যবহার করে রান্না করা হয়েছে। কিন্তু বাটা মাছের সাথে সরিষা বাটা দিয়ে এত সুন্দর করে রান্না কখনোই করা হয়নি। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে অনেক বেশি মজার হয়েছিল। দারুন একটা রেসিপি তৈরি করেছেন আপু।

 last year 

সরিষা ইলিশ তো আমাদের সকলেরই খাওয়া হয়েছে। এভাবে একদিন বাটা মাছ সরিষা বাটা করে খেয়ে দেখতে পারেন। রেসিপিটা আসলে অনেক মজার হয়। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 62569.01
ETH 1690.32
USDT 1.00
SBD 0.40