গ্রাম যেন প্রাকৃতিক সৌন্দর্যের খেলাঘর।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ২২ শে আগস্ট,শুক্রবার, ২০২৫ খ্রিঃ।
কভার ফটো
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।
মাঝে মাঝে গ্রামটা আমার এতই ভালো লাগে যে তাকে নিয়ে খুব লিখতে ইচ্ছে করে। বেশ কিছুদিন পরে গ্রামে আসলাম। গ্রামে এসে অন্যরকম ভালো লাগে কাজ করছেন। গ্রামের সৌন্দর্য বারবার অবাক করে। এই সৌন্দর্য নিয়ে যতই লিখি কম হবে। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটাকে আমি ভীষণ পছন্দ করি। চলুন আজকে গ্রাম সম্পর্কে কিছু কথা বলি।
গ্রাম মানেই সুন্দর ভোর দিয়ে একটি দিনের সূচনা হয়।ভোরের আলো ফুটতে গ্রামের শুরু হয় নতুন দিনের গল্প। প্রতিটি সকাল উপহার দেয় স্বচ্ছতা আর সতেজতা। মোরগের ডাক শুনে সবাই ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই সবাই তাদের কর্মে লেগে যায়। প্রতিটি মানুষের দিন কাটে কর্ম ব্যস্ততায়। মানুষগুলো আপন মনে তাদের কাজ করে দেয়। যদিও এখন গ্রাম অনেকটাই আধুনিক হয়েছে। তারপরেও অনেকে এখনও সে আগের মানুষের মতোই বেঁচে থাকে। তাদের শান্তি যেন কর্মে আর বিশ্রামে।
গ্রামের মানুষের প্রধান কাজ হল কৃষিকাজ। পুরুষেরা কৃষিকাজ করেন আর নারীরা তাদের কাজে সহায়তা করেন। এক কথায় বাড়ির সমস্ত কাজে নারীরা করে থাকেন। একটা জিনিস আমাকে খুব ভাবায়। এই বাড়ির গৃহিণীদেরকে শহরের চাকচিক্য খুব একটা স্পর্শ করতে পারেনি। তারা কত আপন মনে কাজ করে। গ্রামের মধ্যে আগের মত সুখ নেই তারপরেও ভালো লাগা কাজ করে।
বিকেল বেলায় বসে মেয়েরা সবাই মিলে উঠানে কিংবা বাড়ির কোন আঙিনায় আড্ডা দিতে বসে। বাড়ির মহিলারা সবাই মিলে যখন বিভিন্ন গল্পে মেতে উঠে। সেটা তাদের একমাত্র বিনোদনের কেন্দ্র। গ্রামীণ মহিলাদের বিনোদন এটাই। যদিও এখন প্রতিটি ঘরে ইন্টারনেটের সংস্পর্শে এসে কিছুটা পরিবর্তন হয়েছে। তবে বিকেলের এবং সকালে সৌন্দর্যটা অন্যরকমভাবে স্পর্শ করে। প্রকৃতির সকাল হওয়া এবং সন্ধ্যে হওয়া গ্রামে থাকলে খুব সুন্দর ভাবে দেখা যায় যেটা খুবই ভালো লাগা বিষয়।
অনেকদিন পড়ে আজকে গ্রামে আসলাম। শহরের ইট কাজ পাথর ছেড়ে মাঝে মাঝে গ্রামে আসলে বেশ ভালো লাগে। যখন গ্রামের স্বচ্ছ হওয়া গায়ে লাগে প্রাণটা যেন জড়িয়ে যায়। গ্রামীণ জীবনটা আমার খুব একটা পছন্দ হয় না। কারণ গ্রামের মানুষ আর আগের মত সাদামাটা নেই। তবে গ্রামীণ পরিবেশ গ্রামীণ প্রকৃতির খেলাঘরটা আমার খুব পছন্দ। বিশেষ করে খোলা মাঠ। সে যেন আমাকে বারংবার ডেকে যায়। এখন গ্রামে ছোট ছোট সবুজ ধানের চারা দেখা যায়। মাঠের পরে মাঠ জুড়ে তার বিস্তার। সে যেন প্রকৃতির অনন্য সুন্দর খেলাঘর। এতটাই ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না।
শহরে জীবন যাপন করলেও মাঝে মাঝে গ্রামটা ঘুরে দেখা উচিৎ বলে আমি মনে করি। গ্রাম ঘুরলে গ্রামের প্রকৃতির সংস্পর্শে আসলেই বোধ হয় পৃথিবীর অনেকটা সৌন্দর্য দর্শন করা হয়ে যাবে। আমি যতটুকু বুঝি আমি ততটুকুই বললাম। আমার কাছে গ্রামীণ প্রকৃতি খুব ভালো লাগে। সন্ধ্যাবেলায় সূর্য পাটে যাওয়ার মুহূর্তটা, তখন পাখির কিচিরমিচির শব্দ করে বাসায় ফেরাটা কতটাইনা অপুর্ব। আমি বারবার বাংলার বুকে ফিরে আসতে চাই। বারবার ফিরে আসতে চাই এই প্রকৃতির খেলা ঘরে।
ছবির বিবরণ
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

https://x.com/PurnimaBis34652/status/1959516610215223403?t=e---zOuGxzPX3JDHbyEdnA&s=19
https://x.com/PurnimaBis34652/status/1959517137174675939?t=W47RNx5mFmOFYLdmEOoYzQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1959517785400512566?t=ckT5JtFVi_p4YB9ofBXi8A&s=19
গ্রামের সবচেয়ে সুন্দর দিকটা হলো এর রূপ যে ঋতুতে যাই দেখি না কেন, সবসময়ই নতুন লাগে। বর্ষায় সবুজের সমারোহ, শরতে কাশফুলের দোলা, আর হেমন্তে সোনালি ফসলে ভরা ক্ষেত—প্রকৃতির একেক রূপ একেক স্বাদ।আমাদের গ্রামগুলোকে এর প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হবে। বেশি করে গাছ লাগানো, নদী-খাল দূষণমুক্ত রাখা এবং পলিথিনের ব্যবহার কমানোর মাধ্যমে আমরা আমাদের এই 'খেলাঘর' টিকিয়ে রাখতে পারি।
আপনি খুব সুন্দর ভাবে লিখেছেন বিষয়টা। আসলেই আমাদের এই প্রকৃতির খেলাঘর কে বাঁচিয়ে রাখতে আমাদের সতর্কতা প্রয়োজন। খুব ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক ভালো লাগে। এরকম সুন্দর দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। চমৎকার পোস্ট শেয়ার করেছেন আপু।
আমার কাছেও গ্রাম খুব ভালো লাগে। গ্রামের সৌন্দর্য দেখে বারবার মুগ্ধ হয়। একাক ঋতুতে গ্রাম এক এক ভাবে সেজে হাজির হয়। যেটা সত্যি প্রকৃতিপ্রেমীদের কাছে অনেক ভালো লাগার।