প্রকৃতির সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ9 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৫ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার,২০২৫খ্রিঃ



কভার ফটো


1000064780.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

আজ অনেকদিন পর আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে আসলাম। এই সপ্তাহ এবং গত সপ্তাহের প্রতিটা দিন কেটেছে ব্যস্ততায়। কলেজ কোচিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে পোস্ট করার সময় হয়ে ওঠেনি। আসলে সারাদিন ক্লাস কোচিং করার পর সন্ধ্যায় আর কোনভাবেই ধৈর্য থাকে না একটু পোস্টে লিখি। তার মধ্যে আবার ক্লাস টেস্ট থাকে। সেটার জন্য আলাদা করে পড়াশোনা করা লাগে। সবকিছু মিলিয়ে ভীষণ ব্যস্ততাই কেটেছে। আপনারা জানেন বেশিরভাগ সময় আমি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করে থাকি।আমি সব সময় ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে অনেক ভালবাসি। অনেকদিন বাদে আপনাদের সাথে কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ এখন থেকে প্রতিদিন আবার আগের মতো ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব। চলুন তাহলে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000064782.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে জলের নিচে প্রকৃতির ছোঁয়া। দেখে মনে হচ্ছে জলের নিচে যেন আরেকটি পৃথিবী রয়েছে। এটা বেশ কিছুদিন আগে তোলা ফটোগ্রাফি। তখন আকাশটা ভীষণ সুন্দর থাকতো। এখনকার আকাশে ভীষণ সুন্দর থাকে। তবে সেটা মাঝে মাঝে। বর্ষাকালে যখন আকাশ পরিস্কার থাকে তখন দেখতে ভীষণই সুন্দর লাগে। আকাশে মেঘগুলো উড়ে বেড়ায় আর আকাশ যেন নীল রঙের বর্ণ ধারণ করে। বাস্তবে দেখতে ভীষণই সুন্দর লাগে। তবে জলের নিচেও ভীষণ সুন্দর লাগছিল দেখতে। গাছপাড়া গুলো একসাথে দেখে মনে হচ্ছিল এক টুকরো স্বর্গ।

ফটোগ্রাফি নং-২


1000064781.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে ঘাস ফুলের ফটোগ্রাফি। গ্রামবাংলায় মাঠে-ঘাটে অযত্নে বেড়ে ওঠে এসব ঘাস ফুল। তারা বিনাযত্নে মানুষকে উপহার দেয় তাদের সৌন্দর্য। মানুষকে মুগ্ধ হতে বাধ্য করে। মাঝে মাঝে এরকম অযত্নে বেড়ে ওঠা ফুলগুলোও মনে অনেকটা প্রশান্তি এনে দেয়। মাঠে যাওয়ার সময় মেঠো পথ থেকে ফুলের ছবিটি তুলেছিলাম। রোদের আলোর হাসি এসে যখন এই ঘাস গুলোর উপর পড়ছিল ফুলগুলো তখন তাদের সৌন্দর্য যেন আরো ভালোভাবে প্রকাশ করছিলো্

ফটোগ্রাফি নং-৩


1000064783.jpg

এই ফটোগ্রাফিতে রয়েছে সবুজ প্রকৃতি এবং আকাশের মিলবন্ধন। গ্রাম বাংলার মাঠে মাঠে যখন কচি ধান গাছ বেড়ে উঠতে থাকে। মাঠে মাঠে যতদূর চোখ যায় শুধু সবুজ দেখতে পাওয়া যায়। তখন যেন এই প্রকৃতির মাঝে অন্যরকম শান্তি বিরাজমান থাকেন। এই ছবিটিতে দেখেন না কত সুন্দরভাবে প্রকৃতি তার সৌন্দর্যে জানান দিচ্ছে। সবুজ ধান গাছগুলো মাথা দুলিয়ে যেন বলে যাচ্ছে আমরা আছি প্রকৃতিকে সৌন্দর্য দেওয়ার জন্য। আর সুনীল আকাশ সেটা তো অপূর্ব।

ফটোগ্রাফি নং-৪


1000064785.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সুন্দর একটি ঝিঙে ফুলের ফটোগ্রাফি। ঝিঙে আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। খেতে কিন্তু ভীষণ মজা। তেমনি ফুলগুলো দেখতেও অপূর্ব। হলুদ রঙের ঝিঙে ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর। সবুজের মাঝে এক টুকরো হলুদ ফুল যেন জীবন্ত সৌন্দর্যের প্রতীক।


ফটোগ্রাফি নং-৫


1000064784.jpg

এই ফুলটি অবশ্য আমরা সকলেই চিনে থাকবো। এটা হল আমাদের অতি পরিচিত শীমের ফুল। শীতকালে তো সবজি হিসেবে শীম আমাদের ভীষণ প্রিয়। যদিও এটি শীতকালীন তবুও সারা বছর পাওয়া যায়। কৃষি ক্ষেত্রে উন্নতির ফলে এখন সারা বছর বিভিন্ন ধরনের শীম চাষ করা হয়ে থাকে। বর্ষাকালে এরকম সুন্দর শীম গাছ এবং শীম ফুল গ্রামেগঞ্জে দেখা যায়।


ফটোগ্রাফি নং-৬


1000064786.jpg

এটা হলো পড়ন্ত বিকেলের একটি ফটোগ্রাফি। বিকেল বেলায় সোনালী রোদ ছড়িয়ে পড়ছে মেঠো পথের দিকে। চারিপাশে সবুজ প্রকৃতি। গ্রামের এই অপূর্ব দৃশ্য গুলো বারবার মুগ্ধ করে দেয়। আস্তে আস্তে সূর্য অস্ত্রে চলে যাবে চারিদিকটা হয়ে আসবে অন্ধকার। আস্তে আস্তে নামবে রাত। নিরব হয়ে যাবে প্রকৃতি। কিছুক্ষণ বাদে আবার চারিদিক নিঃশব্দে ঘুমিয়ে পড়বে সবকিছু। সকল সৌন্দর্য যেন এখানেই হেরে যায়।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 9 months ago 

প্রকৃতির সৌন্দর্যের অসাধারণ ফটোগ্রাফি আপনি উপস্থাপন করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে আমার। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 9 months ago 

আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখলে সবাই মুগ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক ভালো লাগে। পছন্দের ফুলের ফটোগ্রাফি হলে তো কোনো কথাই নেই। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন।

 9 months ago 

এই ধরনের সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে আর ইচ্ছে করেনা। ইচ্ছে করে শুধু এক নজরে তাকিয়ে থাকি ফটোগ্রাফি গুলোর দিকে। তেমনি আপনার আজকের ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল। যেগুলো আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিল। সুন্দর সুন্দর ফটোগ্রাফি যেমন শেয়ার করেছেন, তেমনি বর্ণনা ও শেয়ার করেছেন। যার কারণে এগুলো সম্পর্কে অনেক ধারণা নিতে পারলাম। নিশ্চয়ই আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এই ফটোগ্রাফি গুলো করেছেন।

 9 months ago 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা বরাবরই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের তোলা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন। যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ এখানে এই ফটোগ্রাফির সাথে আপনি খুব সুন্দর বর্ননাও শেয়ার করেছেন৷ এর মধ্যে চার নাম্বারে আপনি যে সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 9 months ago 

আজকে আপনি ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। এ ধরনের ফটোগ্রাফি গুলো বিভিন্ন ধরনের দেখলে অন্যরকম ভালো লাগে। এবং প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42