কয়েকটি ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ০৯ জুলাই, বুধবার , ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000055989.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

আপনাদের সাথে আমি বেশিরভাগ সময় ফটোগ্রাফি শেয়ার করে থাকি। আমার ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যেখানে যাই সেখান থেকে ফটোগ্রাফি করে রাখি। আমার এক্সাম চলছে হাতে সময় একদম কম। এই মুহূর্তে আমার কাছে ফটোগ্রাফি ছাড়া আর পোস্ট করার মত কিছুই নেই। আর ফটোগ্রাফি পোস্ট করতে আমার খুব ভালো লাগে।বেশ কিছুদিন আগে কলেজ ক্যাম্পাস থেকে কিছু বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000055990.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে গোলাপি রঙের একটি কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠগোলাপ ফুল মূলত সাদা রঙের ফলে সেটা ভালো লাগে। গোলাপি রঙের কাঠ গোলাপ মন্দ নয় বটে। আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ফুল গাছের মধ্যে এই কাঠগোলাপ অন্যতম। যদিও ক্যাম্পাসে ফুল ছেড়া নিষেধ তারপরে আমরা মাঝে মাঝে চুরি করে ফুল ছিড়ে ফেলি। ছিঁড়ে ফেলি বলতে ফুল হাতে নিতে বা খোঁপায় দিতে আমার খুব ভালো লাগে। কাঠগোলাপ ফুল মানেই প্রিয় একটি ফুলের নাম।

ফটোগ্রাফি নং-২


1000055991.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি। মাধবীলতা নামের মধ্যে যেন লতা জড়িয়ে আছে। গাছটা দেখতে লতার মতোই আঁকাবাঁকা। তবে গাছের থোকায় থোকায় ধরে থাকে অসংখ্য রংয়ের ফুল। একেক থোকায় বিভিন্ন রঙের ফুল একসাথে ফুটে থাকে ফুলে দেখতে বেশি সুন্দর লাগে। এই মাধবীলতা ফুলগুলো দেখতে যেমনি সুন্দর তার সুবাস কোন অংশে কম নাই।

ফটোগ্রাফি নং-৩


1000055992.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে লাল্টানা ফুলের ফটোগ্রাফি।
এ ফুল গুলো দেখতে ভীষণই সুন্দর। এই ফুলগুলো রাস্তার কাছ থেকে কিংবা যেকোন জঙ্গল অথবা সুন্দর কোন পরিবেশে হয়ে থাকে। এই ফুলের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। ফুলের গন্ধটা ভালো লাগার মতো নয়। তবে দেখতে ভীষণই সুন্দর। একটি সবুজ গাছ ভর্তি যখন এই সুন্দর ফুল গুলো ফুটে থাকে তখন দেখতে আসলেই অপূর্ব রকমের সুন্দর লাগে।

ফটোগ্রাফি নং-৪


1000055994.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে সাদা রঙের ছোট টগর ফুলের ফটোগ্রাফি। আমি তো এই ফুলগুলোকে টগর নামেই চিনি। বিভিন্ন ধরনের সরকারি অফিস আদালত, বাড়ির আমি না কিংবা কোন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এই ফুলের দেখা বেশি পাওয়া যায়। রাস্তার দুই সারি করে এই ফুলের গাছ লাগানো থাকে। যেটা দেখতে ভীষণই সুন্দর লাগে। আমাদের ক্যাম্পাসেও ঠিক এমনটাই রয়েছে। বৃষ্টি হলে দেখতে আরো বেশি ভালো লাগে।


ফটোগ্রাফি নং-৫


1000055993.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। অপরাজিতা ফুল নীল এবং সাদা রঙের হয়ে থাকে। তবে এই অপরিজিতা ফুলগুলোকে নীল ফুল হিসেবেই অনেকে চিনে থাকে। আমি নিজেও নীল ফুল হিসেবে চিনতাম।ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি রয়েছে এর উপকারিতা। এই ফুল বিভিন্ন জায়গায় দেখা পাওয়া যায়। তবে এগুলা বাড়ির আঙিনাতেই বেশি দেখা পাওয়া যায়। লতার মতো গাছ বেয়ে ফুলগুলো হয়ে থাকে। যা দেখতে ভীষণ সুন্দর।


ফটোগ্রাফি নং-৬


1000055995.jpg

আমার এই ফটোগ্রাফি তে রয়েছে বৃষ্টি ভেজা সাদা রঙে নয়নতারা ফুল। সাদা রঙে নয়ন তারা মানেই শুভ্রতা। ফুলগুলো যেমনই দেখতে সুন্দর তেমনি এর জনপ্রিয়তা। এই ফুল গুলো বেশিরভাগ বাড়িতেই লাগানো। ফুল চাষ করে আর নয়ন তারা ফুল নেই এরকমটা খুব কম। নয়নতারা ফুল আমার ভীষণ প্রিয়। আমার বেশিরভাগ ফটোগ্রাফিতে না অন্তরা ফুল থাকে। কেন জানিনা ফুল গুলো বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগে।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

ফুলের ফটোগ্রাফি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ছিল। অপরাজিতা ফুলের ফটোগ্রাফি এবং মাধবীলতা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

অসাধারণ সব ফুলের ফটোগ্রাফিগুলো আপনি আমাদের সবার মাঝে শেয়ার করেছেন আপু। ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে। অনেক ভালো লাগলো দেখে।

 last year 

ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আজকে খুব সুন্দর করে কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি করলেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। সবচেয়ে বেশি অপরাজিতা এবং নয়নতারা ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে। কারণ এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের। অনেক ধন্যবাদ এত সুন্দর করে প্রত্যেকটি ফুলের বর্ণনাও খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর তেমনি আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখে আমার মন একেবারে ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা ফটোগ্রাফির মাধ্যমে সব কিছুর সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে কিন্তু। আর সবকিছুকেই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ফটোগ্রাফির মাধ্যমে এবং সবার মাঝে তুলে ধরেছেন। আপনার মাধ্যমে আজকে এই সৌন্দর্য গুলো দেখলাম।

 last year 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

ফুল হলো সৌন্দর্যের প্রতীক। ফুলের অপরূপ সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায়। ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু। দেখে খুবই ভালো লাগলো।

 11 months ago 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷ এখানে যখন আপনি একের পর এক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে যেভাবে এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি তিন নাম্বারে এবং পাঁচ নাম্বারে যে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59760.45
ETH 1568.67
USDT 1.00
SBD 0.42