কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৮ই জুন, বুধবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


FunPic_20250618_075809126.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আজকে হাজির হয়েছে নতুন একটি পোস্ট নিয়ে। আমি ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। ফটোগ্রাফি মাধ্যমিক প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরতে আমার খুব ভালো লাগে। আপনারা যারা আমার আগের পোস্ট করেছেন তারা জানেন যে আমার নতুন মোবাইল ফোন টা ভেঙে গেছে। আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে চলেছি সেগুলোর কয়েকটা অনেক খুঁজে খুঁজে গ্যালারি থেকে বের করলাম। এই ফটোগ্রাফি গুলো আমি যখন ক্যাপচার করেছিলাম তখন আমি ফটোগ্রাফি পারতাম না। তাই প্রাকৃতিক সৌন্দর্য সে ভাবে তুলে ধরতে পারেনি। এখানে প্রথম ফটোগ্রাফি টি আমার নতুন ফোন পিক্সেল দিয়ে ক্যাপচার করা। বাকি সবগুলো ফটোগ্রাফি অনেক আগের। চলুন তাহলে বিস্তারিত সহকারে ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।



ফটোগ্রাফি নং-১


FunPic_20250618_075838096.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে একটি সন্ধ্যার ফটোগ্রাফি। প্রথম ফটোগ্রাফি টি কিছুদিন আগেই ক্যাপচার করা একটি ফটোগ্রাফি। এ ফটোগ্রাফির মাধ্যমে পৃথিবীর বুকে সন্ধ্যা আসার সৌন্দর্য তুলে ধরেছি। প্রতিদিন যখন পূর্ব আকাশে সূর্য ওঠে তখন যেমন চারিপাশে আলোকিত হয়ে যায় তেমনি সূর্য অস্তে চলে গেলে অন্ধকার নেমে আসে ‌। প্রতিটি মুহূর্তেরই আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে সেটাই ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সন্ধ্যা ঘনিয়ে আশায় প্রকৃতি কেমন শান্ত হয়ে গেছে। সবকিছু কালো হয়ে যায় চারিপাশে। দেখতে বেশ ভালো লাগে। আমাদের এরকম মুহূর্তে একা সময় কাটাতে খুব ভালো লাগে।

ফটোগ্রাফি নং-২


FunPic_20250617_135912468.jpg

এই ফটোগ্রাফি তে অনেকদিন আগের তোলা। প্রায় এক বছর আগের ফটোগ্রাফি এটা। এই ফটোগ্রাফি তে রয়েছে বাংলার মাঠের সৌন্দর্য। ওপরে রয়েছে সূর্যের গোধূলি রংয়ের আভা আর নিচে রয়েছে ক্ষেত ভরা সবুজ ধানের চারা। সদ্য বেড়ে ওঠা ধান গাছগুলো দেখতে অপূর্ব লাগছে। বাংলার অর্ধেক সৌন্দর্য তো এখানেই বিদ্যমান। যখন হাওয়া এসে ধানের এই কচি ডগা দুলিয়ে দেয় সে মুহূর্ত যেন অনন্য। দেখতে যেমন ভাল লাগে তেমনি অনুভব করতেও ভালো লাগে। বাংলার এই নজর করা সৌন্দর্যের প্রশংসা সর্বদাই করি আমি। অপরূপ রূপে সজ্জিত আমাদের এই মাতৃভূমি বাংলা। এটা আমি আমার পুরনো ফোন দিয়েই ক্যাপচার করেছিলাম।


ফটোগ্রাফি নং-৩


FunPic_20250617_135930808.jpg

আমার তিন নাম্বার ফটোগ্রাফিতে রয়েছে রঙ্গন ফুলের ফটোগ্রাফি। এটা অনেকদিন আগের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমরা তো সকলেই চিনি। কমবেশি সকলের বাড়ির আঙিনাতেও এই ফুল রয়েছে। এ রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি আমি দিঘীর পাড় থেকে ক্যাপচার করেছিলাম। আমার পুরনো ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না সেজন্য খুব সুন্দর ভাবে সৌন্দর্য তুলে ধরতে পারিনি। দিঘির পাড়ে এই সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের গাছগুলো পাড়ের সৌন্দর্য অনেকখানি ধরে রেখেছে ‌। লাল বর্ণের রঙ্গন ফুলগুলো আমার কাছে বেশ লাগে।

ফটোগ্রাফি নং-৪


FunPic_20250617_140033911.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে এক কাপ চাএবং পোড়া রুটির ফটোগ্রাফি। এটা অনেক আগের ফটোগ্রাফি। আমি যখন কুষ্টিয়া লাহিনি বটতলা দ্বিতীয়বার চা খেতে গেছিলাম তখনকার ফটোগ্রাফি এটা। আমাদের কুষ্টিয়া লাহিনি বটতলার বিখ্যাত চা একবার খেতে এসে দেখবেন। তবে চা অতিরিক্ত মিষ্টি হয় কিন্তু যারা চায়ে মিষ্টি পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। মাঝে মাঝে বৃষ্টি হলে বা সময় পেলে চলে যায় লাহিনি বটতলার এই চা খেতে। পোড়া রুটি চায়ে ডুবিয়ে চা খেতে দারুণ লাগে।



ফটোগ্রাফি নং-৫


FunPic_20250617_140054428.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে, গোলাপি রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি। প্রায় দু বছর আগে আমি গিয়েছিলাম বৃক্ষ মেলায় ঘোরাঘুরি করতে এবং দেখতে। বৃক্ষ মেলায় গেলে অনেক ধরনের গাছ দেখতে পাওয়া যায়। নিত্য নতুন গাছের সাথে যেমনি পরিচিত হওয়া যায় তেমনি সেগুলো সম্পর্কে অনেক কিছু জানা যায়। বৃক্ষ মেলায় ঘুরতে গিয়ে অনেক ফটোগ্রাফি করেছিলাম। সেখানে প্রচুর রোদের তীব্রতা থাকার কারণে ফটোগ্রাফি গুলো খুব ভালোভাবে আসছিল না। এই ফটোগ্রাফিটি ক্যাপচার করা প্রায় দু বছর আগে। আমি তখন ভালো করে ফটোগ্রাফি করতে পারতাম না। গোলাপি রঙের রঙ্গন ফুল আমার কাছে বেশ লাগে। তবে ফটোগ্রাফিতে এর আসল সৌন্দর্য আমি তুলে ধরতে পারিনি।


ফটোগ্রাফি নং-৬


FunPic_20250617_140116203.jpg

আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে রৌদ্রের প্রখরতায় প্রকৃতি। এটা মূলত একটি রঙ্গন ফুলের গাছের ফটোগ্রাফি। দুপুরবেলা যখন সূর্য খারা ভাবে কিরণ দেয় তখন যেন এর প্রখরতায় আমরা অদৃষ্ট হয়ে যায়। শুধু যে আমরা নয় প্রকৃতি ও তার প্রখরতায় অস্থির হয়ে যায়। এই ফটোগ্রাফি টি ও বৃক্ষ মেলায় গিয়ে ক্যাপচার করেছিলাম। সেখানে রোদের তীব্রতা এতটাই ছিল যে কোন কিছুই ভালো করে ফটোগ্রাফি করা যাচ্ছিল না। সবকিছু কেমন ঝলসে যাচ্ছিল।
আজ এই পর্যন্তই।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো এবং ভিভো ওয়াই-২১
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল এবং ১৩ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা গোলাপি রঙের রঙ্গন ফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।

 last year 

ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

আরে বাহ্, খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন তো আপনি। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর লেগেছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি খুব মুগ্ধ হয়ে যায়। আমিও ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি। ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে একটু বেশি সুন্দর হয়।

 last year 

এগুলা অনেক আগের ফটোগ্রাফি। আপনার কাছে ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে যেন ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখেই আমি মুগ্ধ হলাম। এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। এভাবে চেষ্টা করলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন। প্রতিটা ফটোগ্রাফির মধ্যে আলাদা সৌন্দর্য লুকিয়ে ছিল। আপনার তোলা এত সুন্দর ফটোগ্রাফির প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

এগুলা আমার অনেক আগের ফটোগ্রাফি। যখন আমি ফটোগ্রাফি একেবারেই পারতাম না। সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি অসাধারণ লাগলো। এবং অন্যান্য ফটোগ্রাফি গুলো ও চমৎকার হয়েছে। তবে চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আমার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

আপু আপনি দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ একই সাথে এখানে ফটোগ্রাফি গুলোর সাথে আপনি খুব সুন্দর বর্ণানাও শেয়ার করেছেন৷ এর মধ্যে আপনি প্রথমে যে সন্ধার ফটোগ্রাফিটি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59331.41
ETH 1557.21
USDT 1.00
SBD 0.42