কয়েকটি ফুলের ফটোগ্রাফি।
হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ- ০৫ এপ্রিল, শনিবার, ২০২৫খ্রিঃ।
কভার ফটো
কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। আজকেও হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আমি ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। ফটোগ্রাফি একটা আর্ট। আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে ফটোগ্রাফি আমার নেশায় পরিণত হয়েছে। খুব সুন্দর কিছু দেখলেই ক্যামেরাবন্দি করে রাখতে ইচ্ছে করে। আমি যদিও ফুল এবং প্রকৃতির ফটোগ্রাফি করতে সর্বদাই বেশি পছন্দ করি। আজ হাজির হয়েছি কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।
ফটোগ্রাফি নং-১
আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি। এই ফুল আমাদের সকলেরই খুব পছন্দের। আমি তো ব্যক্তিগতভাবে বাগান বিলাস ফুল খুব পছন্দ করি। বাগান বিলাস ফুলের সৌন্দর্য এক কথায় অসম্ভব সুন্দর। বাগান বিলাসফুল বিভিন্ন রঙে হয়ে থাকে। তবে ফুল গুলো দেখতে একই রকম। সবুজ পাতার ভিড়ে থোকা থোকা বাগান বিলাস দেখতে ভারী সুন্দর লাগে। বাগান বিলাস ফুলের এই ফটোগ্রাফি টি রবীন্দ্র লালন উদ্যান থেকে ক্যাপচার করেছিলাম।
ফটোগ্রাফি নং-২
আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। নয়ন তারা ফুল আমরা সকলেই চিনি। এই ফুলের সৌন্দর্য সম্পর্কেও আমরা সকলেই অবগত। গোলাপি এবং সাদা এই দুটি রং এর নয়নতারা ফুল আমার চোখে পড়েছে। এই দুটি রং আমার কাছে খুব ভালো লাগে। সাদা নয়ন তলায় রয়েছে শুভ্রতা। আর গোলাপি নয়নতারায় রয়েছে সৌন্দর্যের আকর্ষণ। নয়নতারা ফুল চাষ পদ্ধতি খুব সহজ। চাষ পদ্ধতি সহজ হয় অনেকেই বাড়ির আঙিনায় এই ফুল চাষ করে থাকেন। রবীন্দ্র লালন উদ্যানে একাধিক ফুলের ভিড়ে নয়ন তারা যেন তার সৌন্দর্য নিজের মত করে ছড়িয়ে দিচ্ছে।
ফটোগ্রাফি নং-৩
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নাই। দেখে তো অনেকটা পিটুনিয়া ফুলের মত লাগছে। তবে মনে হচ্ছে না এটা পিটুনিয়া ফুল। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে নামটি অবশ্যই জানিয়ে দিবেন। এই ফুল এর আগে আমি আমাদের ক্যাম্পাসেও দেখেছি। অসম্ভব সুন্দর ফুল গুলো। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। ফুলগুলো খুবই পাতলা আবরণ যুক্ত। এক এক রং এর মধ্যে রয়েছে এক এক রকম সুন্দর্য।
ফটোগ্রাফি নং-৪
আমার এই ফটোগ্রাফিতে রয়েছে পছন্দের একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল আমার পছন্দের ফুল গুলোর মধ্যে অন্যতম। রঙ্গন ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এক এক রং এর মধ্যে একেক রকম সুন্দর। তবে মিষ্টি রঙের রঙ্গন ফুল আমার বেশি ভালো লাগে। সবুজ পাতার ভিড়ে থোকায় থোকায় ফুটে থাকার রঙ্গন ফুলগুলো অসম্ভব সৌন্দর্যের প্রতীক। আমাদের বাড়ির পাশে ওরঙ্গল ফুলের গাছ রয়েছে। দেখতে ভীষণই সুন্দর লাগে।
ফটোগ্রাফি নং-৫
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে সাদা রঙের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি। আগে তো বলেছি সাদা হল শুভ্রতা। সাদা রঙের নয়ন তারা ফুল অন্যরকম সৌন্দর্য ভরপুর। নয়ন তারা ফুলের নিজস্ব কোন গন্ধ নেই। সৌন্দর্যের জন্যই এটি মানুষ চাষ করে থাকে। বিভিন্ন কাজে এই নয়ন তারা ফুল ব্যবহার করা হয়। বিশেষ করে বাড়ির পূজায় নয়নতারা ফুলগুলো বেশি ব্যবহার করা হয়। এই নয় তারা ফুলের ফটোগ্রাফিটি আমি রবীন্দ্রনাথ লালন উদ্যান থেকেই ক্যাপচার করেছি।
ফটোগ্রাফি নং-৬
আমার এই ফটোগ্রাফি তে রয়েছে ফুরুস ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নামটি আমার জানা ছিল না। আজকেই গুগল থেকে নামটি জানতে পারলাম। তবে ফুলটি দেখতে ভীষণ সুন্দর। এই ফুলগুলো বিদেশি ফুল। আমাদের দেশে এই ফুল খুব একটা দেখা যায় না। তবে বিভিন্ন পার্ক বা সরকারি কোনো প্রতিষ্ঠানে সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এ ফুল গাছ লাগানো হয়। সৌন্দর্যের দিক দিয়ে ফুল অন্যতম। তবে এই ফুলের নিজস্ব কোন গন্ধ নেই। রবীন্দ্র লালন উদ্যানে এই ফুলের বেশ কয়েকটি গাছ দেখতে পেয়েছিলাম।
ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ:৩১ শে মে ২০২৫খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি কে !
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14

https://x.com/PurnimaBis34652/status/1932416421260304464?t=Hm1hXcf5nuDpkC94RVPXFQ&s=19
https://x.com/PurnimaBis34652/status/1932417770018529693?t=zvDzYZfua6pV78AQY0QnwQ&s=19
আপু আপনার ফুলের ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। আজকে আপনি চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আর ফুলের ফটোগ্রাফি দেখলে তো এমনিতে ভালো লাগে। তবে বিশেষ করে নয়ন তারা ফুলের ফটোগ্রাফি এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।
ফুল সৌন্দর্যের প্রতিক ফুলের ফটোগ্রাফি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বিশেষ করে সাদা নয়ন তারা ফুলের ফটোগ্রাফি এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল আমার ভীষণ পছন্দের একটি জিনিস। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে ভীষণ সুন্দর হয়েছে তবে শেষের ফুরুস ফুল আমি আগে কখনো দেখিনি। আপনার এই পোষ্টের মাধ্যমে একটি নতুন ফুলের সাথে পরিচিত হতে পেরে ভীষণ ভালো লাগলো।
আমি তো মুগ্ধ হয়ে গেলাম আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। আসলে প্রতিনিয়ত এমন চমৎকার চমৎকার ফটোগ্রাফি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। আসলে আমি নিজেও ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালোবাসি।
ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।এইরকম একসঙ্গে ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি দারুণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
এমন সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। আপনি বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন যার মধ্যে আমার শেষের ফুলটি বেশ সুন্দর লেগেছে। একদমই অন্যরকম ফুলটি। আগে কখনো দেখিনি বা নামও শুনিনি। বেশ ভালো লাগলো আপনার এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি দেখে।
তোমার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।