একটি সিম্পল মেহেদি ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ১৮ ই মে ,রবিবার,২০২৫ খ্রিঃ



কভার ফটো


1000048043.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের "একজন ভেরিফাইড মেম্বার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে পছন্দ করি। আমি আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।মেহেদি পড়তে এবং আর্ট করতে অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে সিম্পল একটি মেহেদী ডিজাইন শেয়ার করব। আশা করছি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। চলুন আমার অঙ্কন করা ডিজাইনটি দেখে নেওয়া যাক



উপকরণ সমূহ


1000048044.jpg

▪️ সাদা কাগজ।
▪️ জেল পেন।



ধাপ-১


1000048045.jpg

প্রথমে একটি সাদা কাগজে কলমের সাহায্যে গোল গোল ঘুরিয়ে তিনটি ফুলের আকার অঙ্কন করে নিয়েছি।



ধাপ-২


1000048046.jpg

এবার উপরে এবং নিচে সামান্য কিছু ডিজাইন করে নিয়েছি। দুই পাশে দুইটি পাতা এঁকে নিয়েছি।



ধাপ-৩


1000048047.jpg

এবারে উপরে গোল রিং এর মত অংশের উপর একটি গোলাপ ফুল এবং দুটি পাতা অংকন করে নিয়েছি।তার উপরে দুটি দাগ কেটে নিয়েছি। যেমনটা উপরে দেখতে পাচ্ছেন।



ধাপ-৪


1000048048.jpg

এবারে একটি দাগের সাথে লাভ সেইপ সম্পূর্ণ অংশে এঁকে নিয়েছি।



ধাপ-৫


1000048049.jpg

আরেকটি অংশের উপর ছোট ছোট বল বল করে দাগ দিয়েছি।মাঝখানে ছোট্ট একটি পাতা অঙ্কন করে নিয়েছি।



শেষ ধাপ


1000048043.jpg

এবারের সম্পূর্ণ ডিজাইন অঙ্কন করা হয়ে গেলে নিজের স্বাক্ষর করে নিয়েছি। এটাই ফাইনাল আউটপুট।



ছবির বিবরণ

ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৩ই মে ২০২৫ ইং
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

তোমার ক্রিয়েটিভিটি যত দেখি ততই মুগ্ধ হই। আজকে তুমি অনেক সুন্দর একটি সিম্পল মেহেদি ডিজাইন আর্ট করেছ দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সিগনেচারটা কিন্তু দারুণ হয়েছে 😍

 last year 

আপনার ক্রিয়েটিভিটি প্রশংসনীয়। অনেক সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাস্তবে হাতে পড়লে এই মেহেন্দি ডিজাইনটি আরো সুন্দর লাগবে দেখতে। ধন্যবাদ সুন্দর একটি মেহেন্দি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর একটা মেহেদি ডিজাইন আর্ট আমাদের সবার মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে আপনি এই মেহেদি ডিজাইনটি সম্পূর্ণ করেছেন। মেহেদী দিয়ে হাতে ডিজাইনটি আঁকলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এটা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

একটি সিম্পল মেহেদি ডিজাইন করেছেন। আপনার প্রতিটি মেহেদী ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার ডিজাইনটি যদিও সিম্পল তবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে।এই ডিজাইনটি যদি কারো হাতে করা যেতো আমার মনে হয় তাহলে মেহেদী ডিজাইনটি দেখতে আরো আকর্ষণীয় লাগতো।

 last year 

বাহ আপনি তো জেল পেন দিয়ে খুব সুন্দর একটি সিম্পল মেহেদি ডিজাইন করেছেন। তবে আপনার মেহেদি ডিজাইন অসাধারণ হয়েছে। আসলে জেল পেন দিয়ে কোন কিছু ডিজাইন করলে খুব সাবধানে করতে হয়। কারণ একটু এদিক ওদিক হলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যায়। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদি ডিজাইন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হাতে মেহেদি পড়তে আমাদের সবারই অনেক ভালো লাগে। আর যদি এরকম সিম্পল ডিজাইন অনুযায়ী মেহেদি পরা হয় তাহলে দেখতে অনেক ভালো লাগবে। দারুন হয়েছে মেহেদির ডিজাইনটি।

 last year 

একেবারে চমৎকার একটি মেহেদী ডিজাইন শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি মেহেদী ডিজাইন দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকে সুন্দর মেহেদি ডিজাইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে থাকে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে মেহেদি ডিজাইন শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 63096.27
ETH 1678.94
USDT 1.00
SBD 0.39