কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ-২১ শে অক্টোবর, মঙ্গলবার, ২০২৫খ্রিঃ



কভার ফটো


1000068115.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করে থাকি। প্রাকৃতিক যেকোনো ধরনের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। বেশিরভাগ সময় আমি আপনাদের সাথে প্রকৃতি এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করে থাকেন। আজকে কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ফটোগ্রাফি বলে আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।



ফটোগ্রাফি নং-১


1000068116.jpg

আমার প্রথম ফটোগ্রাফিতে রয়েছে সুনীল আকাশ এবং সবুজে ঘিরে থাকা প্রকৃতির কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফিতে দেখা যাচ্ছে নীল আকাশ এবং প্রকৃতি কত সুন্দরভাবে প্রশান্তি প্রদান করে থাকে। এই ফটোগ্রাফিটি বেশ কিছুদিন আগে ক্যাপচার করা। তখন শরৎ কালের শুরুর দিকে। সেসময় বৃষ্টির পরে আকাশ এরকম সুন্দর বর্ণ ধারণ করত। এবং প্রকৃতি তার সজীবতায় ভরিয়ে রাখত। আমাদের ছাদ থেকে তাকালে এরকম অনেক দৃশ্য চোখে পড়ে যা দেখলে চোখের এবং মনের শান্তি উপলব্ধি হয়।

ফটোগ্রাফি নং-২


1000068117.jpg


আমার দ্বিতীয় ফটোগ্রাফি তে রয়েছে আমাদের ক্যাম্পাসের খেলার মাঠের ফটোগ্রাফি। এই ক্যাম্পাসের সাথে কত আবেগ জড়িয়ে আছে। এইতো আর কটা দিন তারপরে আর ফিরে আসা হবে না এই ক্যাম্পাসে। ক্যাম্পাসে ঢুকেই চোখে পড়ে এরকম সবুজ একটি দীর্ঘ মাঠ। যেটা দেখলেই চোখের প্রশান্তি মেলে। এর সামনে রয়েছে ছেলেদের বড় বড় দুটি হোস্টেল। এবং পাশে রয়েছে অডিটোরিয়াম। এই মাঠকে ঘিরে বলতে গেলে শেষ হবে না। খুবই স্মৃতি ময় এবং ভালোবাসার একটি জায়গা।

ফটোগ্রাফি নং-৩


1000068118.jpg

এই ফটোগ্রাফি তে রয়েছে মেঘলা আকাশ এবং প্রকৃতি। বেশ কিছুদিন আগে ফটোগ্রাফিটি তোলা। মেঘলা আকাশ ঘনিয়ে আসার পূর্ব মুহূর্তে ঝড়ো হাওয়ায় এসে সব কিছু যেন উল্টে পাল্টে দেয়। একদিন এরকমই একটি মুহূর্তে কলেজ মাঠে সবাই মিলে খুব মজা করেছিলাম। তখন আকাশ এবং প্রকৃতির একসাথে খেলা দেখে ভীষণ ভালো লাগছিল। তাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছিলাম তবে খুব একটা ভালোভাবে এখানে সেটা প্রকাশ হচ্ছে না।

ফটোগ্রাফি নং-৪


1000068120.jpg


আমার এই ফটোগ্রাফিতে রয়েছে পড়ন্ত বিকেলের এক টুকরো স্মৃতি। অনেকদিন আগে নৌকা ভ্রমণে গিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেদিনই তুলেছিলাম এই ফটোগ্রাফিটি। সূর্য মামা প্রায় পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নদীর পাড়ে নৌকাগুলো দাঁড়িয়ে আছে সারি সারি। এই অপূর্ব মুহূর্ত চোখে দেখা ও যেন শান্তি। এই মুহূর্তে ফটোগ্রাফি না করে আর পারলাম না। তাই ক্যামেরা বন্দি করে রেখেছিলাম।


ফটোগ্রাফি নং-৫


1000068119.jpg

আমার এই ফটোগ্রাফিতে রয়েছে একটি ঘাসফুলের ফটোগ্রাফি। আমার চারপাশে কত রকমের ঘাস লতাপাতা রয়েছে। সেগুলোর মধ্যেও যে আলাদা রকম সুন্দর হয়েছে সেটা আমরা কখনো দেখতে পাই আবার কখনো বা পায় না। অনেকদিন আগে মাঠে গিয়ে এই ফটোগ্রাফি তুলেছিলাম। সাদা আকাশ ব্যাকগ্রাউন্ডে সুন্দর এবং স্বচ্ছ ঘাস দেখতে বেশ ভালোই লাগছে।


ফটোগ্রাফি নং-৬


1000068121.jpg

আমার সর্বশেষ ফটোগ্রাফিতে রয়েছে রাতের আকাশের চাঁদের ফটোগ্রাফি। এক সপ্তাহ আগে পূর্ণিমার দিনে এরকম সুন্দর চাঁদে দেখা পেয়েছিলাম। এই ফটোগ্রাফিটি আমার রুম থেকেই আমি ক্যাপচার করেছিলাম। সেজন্য খুব একটা ভালোভাবে ছবিটিই তুলতে পারিনি। রাতের বেলা যখন চাঁদ মামা আলো ছড়িয়ে দেয় তখন জানালার কাঁচ খুলে দিলে সরাসরি আমার গায়ে হয়ে যায়। সেই মুহূর্তটা আসলে অদ্ভুত ভালো লাগে। ছোটবেলার স্মৃতি গুলো মনে পড়ে যায়।


ডিভাইস:গুগল পিক্সেল ৭প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 8 months ago 

পরিবেশ বরাবরই আমার ভালোলাগার অন্যতম একটি কারণ। কেননা প্রকৃতির মাঝেই খুঁজে পাই নতুন ধরনের অনুভূতি এবং অনুপ্রেরণা। খুবই চমৎকার হয়েছে আপনার করা প্রাকৃতিক দৃশ্যের ঘটনা। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

ওয়াও আপনি আজকে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। প্রতিটা ফটোগ্রাফি কিন্তু চোখ জুড়ানো ছিল। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যা বলে বোঝাতে পারবো না। আপনার প্রতিটা ফটোগ্রাফির প্রশংসা করতেই হচ্ছে।

 8 months ago 

বাহ্ আপনি তো দারুন দারুন কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি দারুণ হয়েছে আপু। ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 8 months ago 

আজকে আপনি ভালো লাগার মত কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে খেলার মাঠের ফটোগ্রাফি টি বেশি ভালো লাগলো। এবং প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 8 months ago 

প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার অনেক বেশি ভালো লাগে৷ আমি যখনই প্রাকৃতিক সৌন্দর্য দেখি তখনই সেখানে আটকে পড়ি। আর আজকে যেভাবে আপনি চমৎকার এই ফটোগ্রাফিগুলোর মধ্য দিয়ে এত চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তার মধ্যে সবগুলো ফটোগ্রাফি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42