রাতের আঁধার ভাবনাগুলোকে উস্কে দেয়।
বন্ধুরা,
আমি জানিনা আপনাদের মধ্যে কতজন অনেক রাত অবদি জাগার দলে পড়েন।
তবে আমি কিন্তু অনেক রাত পর্যন্ত জাগি। না কোনো বিশেষ প্রয়োজন এ নয়, সারাদিন এর কাজের শেষে সব ভাবনারা ভীড় করে তাই সহজে ঘুম আসতে চায় না।
সঠিক বলা মুশকিল ভাবনাগুলো কোন বিষয়, কখনো সন্তান, কখনো বয়স্ক বাবা, কখনো নিজের অনিশ্চিত ভবিষ্যৎ , এমন অনেককিছুই আছে।
সারাদিনে নানা কাজের চাপ এ ভাবনা গুলো সুপ্ত অবস্থাতে থাকে, নিঃশব্দ রাত এ তারা ফিরে আসে।
মানুষের জীবন কত অদ্ভুত তাই না, কর্তব্যের আড়ালে নিজের জীবন নিয়ে ভাবার সময় থাকে না, আবার যখন সেই সময় টা আসে তখন জীবনের সবচাইতে মূল্যবান সময় টা পার হয়ে গেছে সেটা উপলব্ধি হয়।
একজন বাবা হিসেবে যতটা সম্ভব ছিল কর্তব্য করে চলেছি, কিন্তু আর সব বাবার মতোই একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আমিও আমার সন্তানকে দিয়ে যেতে চাই।
জানিনা আগামীতে কি বা কতটা করে যেতে পারবো।
আসলে অনেক কিছুই আমাদের হাতে থাকে না।
চেষ্টা সকলেই কম বেশি করে থাকেন সারাজীবন ধরে যাতে শেষ জীবনটা অন্ততপক্ষে নিশ্চিন্তে কাটানো যায়। তবে কি বলুন তো , সময়ের মার বড়ো সাংঘাতিক সব হিসেব ওলোটপালট করে দিয়ে যায়।
এই যে ধরুন যে সময় দিয়ে এখন আমরা যাচ্ছি, সেটা কি কখনো আমাদের হিসেবে সামিল ছিল?
নিশ্চই নয়; খারাপ সময় এর প্রস্তুতি নিলেও সবসময় হিসেব করে তা আসে না।
আর সবচাইতে বড়ো কথা খারাপ সময় কোনো কিছুই হিতকর হয় না, যতই চেষ্টা করা হোক না কেনো।
তবে এটাও ঠিক যে সময় বা পরিস্থিতি যতই খারাপ হোক, হাল ছেড়ে দেওয়া কখনোই উচিত নয়।
আচ্ছা আপনারা কখনো দেখেছেন একটি পাখি কত সময় নিয়ে তার বাসা তৈরি করে! তারপর হটাৎ প্রবল ঝড় এসে তার বাসা উড়িয়ে নিয়ে যায় হয়তো সেই বাসায় তার সন্তান ও থাকে কখনো কখনো, কিন্তু সে কিন্তু সেই পরিস্থিতি কে মনে ধরে রেখে কখনোই হাল ছেড়ে দেয় না।
আবার নতুন করে বাসা তৈরি করে।
আমাদের প্রকৃতি, পশু এবং পাখিরা কিন্তু জীবনের অনেক শিক্ষাই দেয় প্রতিনিয়ত, কিন্তু বুদ্ধিমান হয়েও, শ্রেষ্ঠ জীব হয়েও আমরা সেই শিক্ষাগুলো নিজেদের জীবনে কখনো কাজে লাগাই না, হয়তো সেই কারণেই
প্রতিনিয়ত প্রতিকুলতার মধ্যে দিয়ে যেতে হয় আমাদের।
শিক্ষা দেওয়াটাও যেমন একটা গুণ, তেমনি শিক্ষা নিতে পারাটা এবং সেটা সঠিক ভাবে জীবনে কাজে লাগাতে পারাটাও একটা গুন।
আমিও তাই এই অর্ধ রজনীতে বসে নিজের ভাবনা গুলোর সাথে লড়াই করে সমাধান খোঁজার চেষ্টা করে চলেছি প্রতিনিয়ত।
সবার জীবনেই কিছু না কিছু সংঘর্ষ থাকে, তাই সেটা নিয়ে চলার নামই বোধ হয় জীবন।
আজ আসি, ভালো থাকবেন সবাই।
অনেক কিছু শিখলাম আপনার কন্টেন্ট টা পড়ে। আপনি আপনার অভিজ্ঞতা মনের মাধুরী মিশিয়ে শেয়ার করেছেন। সত্যিই দুর্দান্ত এবং অতুলনীয়। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপনাকে @simaroy আপনার মূল্যবান উত্তরের জন্য।
মা বাবা সব সময় সন্তানদের উপর নিশ্বার্থ ভাবে দায়িত্ব পালন করে। তারা কোন ফলের আশা করেন না।
সঠিক কথা বলেছেন @piudey ম্যাডাম, যদিও কিছু আশা করে, তাহলেও সেটা সন্তান এর মঙ্গল এর জন্য।
@pulook আপনার জীবনবোধ আমার থেকে অনেক বেশি, লেখাতেই তার প্রকাশ। আমি আপনার মত প্রতিদিন রাত জাগি না, তবে এটাও সত্যি যেদিন ভাবনারা ভিড় করে সেদিন ঘুম আসেনা। না জানি সামনের দিনগুলো আর ও কত ভাবনা বয়ে নিয়ে আসবে।আপনি ও আপনার পরিবার ভালো থাকুন।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ @sampabiswas, আপনিও ভালো থাকবেন।
Very Nicely written.... Take Care
Thank you @lother68 for your appreciation. You too take care of yourself 🙏
One person's life is one way and one person's life is one thing, but it's true that midnight means different thoughts. Anyway, nice to hear your thoughts and thank you for sharing your experience.
Sorry 😐 brother @shuvo35 couldn't understood your comment.
I mean, the way you think in the middle of the night makes you think differently to others. Because one person's thoughts are one way or another. That's the truth, but everyone is in the middle of the night thinking a little deeper.
Midnight is actually a deep time when all the thoughts inside the head push themselves in a random way anyway you like to read your thoughts thank you.
You are right @hiramoni
নিঃশব্দ তাও কথা বলে, আমি আপনার চিন্তাগুলোকে খানিকটা হলেও আন্দাজ করতে পারছি এবং আমিও বিশ্বাস করি শিক্ষা দেওয়া এবং নিতে পারাটা সত্যি একটা গুন। ধন্যবাদ আপনার লেখা আমাদের সাথে শেয়ার করবার জন্য @pulook
ধন্যবাদ আমার চিন্তাধারা এবং মন্তব্য তে সহমত পোষণ করবার জন্য @sonu98