সময় সময় তোলা কিছু ফুলের ছবি এবং তাদের অবদান।
প্রিয় বন্ধুরা,
আজ নতুন সপ্তাহ আগত, কাজেই গোটা সপ্তাহ ভালো ভাবে সবার কাটুক এই শুভেচ্ছাবার্তা জানিয়ে আজকের লেখা শুরু করছি।
কথায় বলে ফুল, শিশু এবং গান এই তিনটি বিষয় যারা আগ্রহ রাখে না বা ভালোবাসে না তারা সভ্য সমাজের অঙ্গ বলে গণ্য নয়।
আমিও কথাটির সাথে সহমত পোষণ করি, কারণ ফুল কেবল তার সৌরভ বিতরণ করে না, বহু পতঙ্গের খাদ্যের সংস্থান ও করে থাকে।
অপরদিকে আমরা শিশুদের ফুলের সাথে তুলনা করি, কারণ শিশুদের মন ফুলের মতোই কোমল হয়, এবং সেখানে জটিলতার কোনো জায়গা থাকে না।
মন খারাপ ভালো করতে, বা নিজের জীবনের লড়াইয়ে অনেক সময় সঙ্গীত ঔষধির কাজ করে, এখন অনেকরকম থেরাপি বা চিকিৎসায় সঙ্গীতের ব্যবহার করা হয়।
কাজেই কখনো গান শোনবার ইচ্ছে হলে দেখবেন, বিভিন্ন ভাগ কর আছে গানের তালিকায়, আপনার কি ধরনের গান শুনতে ইচ্ছে করছে তার নিরিখে।
আমার আজকে এই কথা বলার কারণ, বাজার থেকে কিনে আনা ওষুধের কথা সকলের মাথায় থাকে কেবল চোখের সামনে থাকা ছোটো ছোট মন ভালো করবার বা সুস্থ্ হয়ে ওঠার রসদ আমরা অনেক সময় দেখেও দেখিনা।
কখনো মন খারাপের সময়, একটি শিশুর সাথে সময় কাটান, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার সব চিন্তা একনিমেশেই উধাও হয়ে গেছে।
এখন বিশেষ দেখা যায় না, কিন্তু আগে মান ভাঙাতে ফুলের উপহার ছিল আদর্শ, কেনো না সৌরভের পাশাপশি ফুলের কোমল এবং নির্মল শোভা মন ভালো করতে সহায়ক।
এখানেও জানিয়ে রাখি, অনেক ফুল কিন্তু চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহৃত করা হয়। বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায়।
ত্বক, চুল, এর প্রসাধনী সামগ্রী তৈরির কাজেও ফুলের ব্যবহার অনস্বীকার্য।
প্রকৃতির বিভিন্ন সৃষ্টির মাঝে এই ফুলেরাও কতখানি প্রয়োজনীয় সেটা আমাদের মাথায় রাখা উচিত, কারণ সৃষ্টিকর্তা প্রতিটি জিনিষ সৃষ্টি করেছেন প্রাণীকুলের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই।
এখন জীবনের তালিকা থেকে অনেক কিছু বাদ হয়ে গেছে পুরনো মনে করে, আবার নতুন অত্যাধুনিক বিষয় যোগ হয়েছে যার প্রযুক্তি গত দিক থেকে আজকের দিনে উন্নত সমাজ গড়ার ক্ষেত্রে আবশ্যকীয় কিন্তু সেখানে নমনীয়তার বড়ো অভাব।
জানিনা কেনো এখনকার জীবনযাপন আমার বড্ডো যান্ত্রিক মনে হয়।
আমার সাথে সহমত পোষণ করবেন সকলে এই আশা নিয়ে আমার আজকের লেখা নয়।
আজকে আমার লেখনীর উদ্দেশ্য বাহ্যিক দিক থেকে উন্নত হোক সমাজ, পরিকাঠামো ধরা হোক শক্ত হাতে, কিন্তু অভ্যন্তরীণ দিক থেকে নমনীয়তার অভাব যেনো কখনো না হয়।
কাজেই হাতের কাছের মন ভালো করার ক্ষমতা রাখা এই ফুলের যত্ন নিন, ভালোবাসুন সেই সকল সৃষ্টিকে যারা আপনার, আমার এবং সকলের মন, শরীর নিস্বার্থ ভাবে উন্নত করতে সহায়ক।
আজ এখানেই ইতি টানলাম, সকলে ভালো থাকুন, এবং সুস্থ সমাজ গড়ে তুলতে নিজের নিজের যথাসাধ্য যোগদান দিন।
ফুলগুলোর ছবি আপনি খুব সুন্দর ভাবে তুলেছেন। ফুল, গান আর শিশু আমাদের জীবনে কিভাবে জড়িয়ে আছে সেটা খুব ভালো ভাবে বুঝিয়েছেন স্যার। অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্যে।
একদম ঠিক বলেছেন স্যার।আপনার তোলা প্রত্যেকটা ফুলের ছবি খুব সুন্দর হয়েছে।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে মন্তব্য করবার জন্যে।
বেলী ফুলের গন্ধ আমার ভীষণ প্রিয়, পাশাপশি শিশু এবং গান। একা থাকার সুবাদে ঘরের কাজের সময় অধিক সময় গান চালিয়ে আমি কাজ করি আর রইলো বাকি শিশুদের কথা সেটা সময় সময় আমার লেখায় নিশ্চই দেখেছেন।
বাহ্! বেশ ভালো অভ্যেস এবং মন ভালো করবার রসদ যোগায় ভালো ও প্রিয় গান।