আমার বাংলা ব্লগ লেভেল ওয়ান হতে আমার অর্জন -by@pujaghosh
নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং প্রফেসর গণকে যারা আমাকে খুব সহজ ভাবেই অনেক কিছু শিখিয়েছেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অর্জনীয় বিষয়গুলি সম্পর্কে লেখা শুরু করছি।
প্রথমেই,চলে আসি স্প্যামিং- এ
:স্প্যাম বলতে অপ্রাসঙ্গিক ও অবাঞ্চিত বিষয়কে বোঝায় যা বারবার করা হয়ে থাকে, যেমন কেউ আপনার থেকে কোন বার্তা আপনি না চাওয়ার পরও বারবার পাঠিয়ে যাচ্ছে এটা এক ধরনের স্প্যামিং।
এটা হতে পারে একই ঘটনাকে বারবার বিভিন্ন ভাবে বর্ণনার মধ্যে দিয়ে। কোনো পোস্টে বিরক্তিকরভাবে নির্দিষ্ট কিছু ব্যাক্তিকে বারবার মেনশন দিয়ে গেলে। অপ্রাসঙ্গিক কমেন্টের মাধ্যমে এবং অপ্রাসঙ্গিক ট্যাগ ব্যাবহারের মাধ্যমে।
দ্বিতীয় ,ফোটো কপিরাইট সম্পর্কে আমার অর্জিত ধারণা
: কপিরাইট হল মূলত কোনো ব্যক্তির নিজস্বতা অর্থাৎ তার নিজের তোলা ফোটো,গান , লেখা, কবিতা অন্য কেউ নকল করার হাত থেকে রক্ষা করার একটি নিয়ম। এক্ষেত্রে ফোটো কপিরাইট বলতে বোঝানো হয় কোনো ব্যক্তি অন্য কারো সংগৃহীত ফোটো তাকে মেনশন না করে কোনো আর্থিক বেনিফিটের জন্য ব্যবহার করলে সেটি ফোটো কপিরাইট হিসাবে গণ্য করা হয়।
তৃতীয় ,তিনটি ওয়েবসাইটের নাম হল
১. https://pixabay.com
২. https://www.pexels.com
৩. https://www.freeimages.com
যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
চতুর্থ ,পোস্ট করার সময় ট্যাগ ব্যাবহারের কারণ:
কোনও বিষয়ে পোস্ট করার সময় ট্যাগ ব্যাবহার করলে সেই শব্দটি ট্রেন্ডিং হিসাবে থাকবে এবং এটাতে ক্লিক করলে ওই সংক্রান্ত পোস্টগুলি পরপর একই জায়গায় চলে আসে।
ট্যাগ আসলে যে বিষয়ের ওপর পোস্ট করা হবে তার উপর নির্ভর করে লেখা হয়। যেমন রেসিপি সংক্রান্ত পোস্টগুলিতে recipe,curry,fish ইত্যাদি ট্যাগ ব্যবহার করা যায়। আবার ভ্রমণ সংক্রান্ত পোস্টগুলোতে travel,travelling,tour,visit,nature ইত্যাদি ট্যাগ ব্যবহার করা যায়।
পঞ্চম , আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যে বিষয়গুলির উপর লেখা নিষিদ্ধ
১. ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা ।
২. চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট ।
৩. নারী বিদ্বেষমমূলক ও নারীদের সম্মানক্ষুণ্ন করে
এবং নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট ।
৪. সামাজিক বর্ণবৈষ্যমের সমর্থনমূলক কোনো
পোস্ট ।
৫. কোনো ধর্ম, ব্যক্তিত্ব ও জাতিসত্ত্বার ও বিদ্বেষমূলক
এবং হেয় জ্ঞান করে কোনো পোস্ট।
৬. উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যক্তি বিশেষের
নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট ।
৭. রাজনৈতিক যে কোন ব্যক্তিবর্গ অথবা রাজনৈতিক
যে কোনো দলের নামে প্রশংসাসূচক বা
সমালোচনামূলক যে কোনো ধরণের পোস্ট ।
৮. অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন করে
এ সম্পর্কিত সব ধরণের পোস্ট কঠোরভাবে নিষিদ্ধ ।
৯. পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা
ভিডিও শেয়ার করা যাবে না ।
১০. শিশু শ্রম সমর্থন করে এমন যে কোনো ধরণের পোস্ট ।
১১. NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট ।
১২. যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট ।
ষষ্ট ,প্লাগারিজম সম্পর্কে ধারণা
: এটি আসলে লেখার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। অন্যের কোনো লেখা নিজের বলে চালিয়ে দিলে বা কিছুটা পরিবর্তন করে নিজের লেখা বলে চালিয়ে দিলে সেটা প্লাগারিজম বলে গণ্য হয় ।
সপ্তম , re-write আর্টিকেল সম্পর্কে ধারণা
যদি এমন কোনো বিষয়ে পোষ্ট করা হয় যেটার জন্য অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ ওয়েবসাইট অথবা ভালো কোনও সোর্স থেকে ডাটা নিতে হবে তখন সেই লেখাটাকে নিজের মতো করে লেখাকে re-write এর আওতায় আনা হয়। এক্ষেত্রে নিজের লেখা অন্তত ৭৫ % থাকতে হবে।
অষ্টম , ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে যে বিষয় গুলো উল্লেখ করতে হয়
:১.রেফারেন্স সোর্সগুলি অবশ্যই উল্লেখ করতে হবে
২. ৭৫%-৮০% লেখা সম্পূর্ণ মৌলিক হতে হবে
৩. যেসব তথ্য আপনি কালেক্ট করেছেন সেগুলি
ইনভার্টেড কমার মধ্যে উল্লেখ করবেন
৪. আর্টিকেল সম্বন্ধীয় কোনো ইমেজ যদি আপনি
কোনো ওয়েব সোর্স থেকে কালেক্ট করে থাকেন তবে
সেগুলি অবশ্যই copyright free হতে হবে এবং
৫. কালেক্টেড কপিরাইট ফ্রি ইমেজ গুলির সোর্স
অবশ্যই উল্লেখ করবেন ।
নবম , মাইক্রো পোষ্ট
:একটি মাত্র ছবি বা ১০০ ওয়ার্ডের কম লেখা যে কোনো পোষ্ট মাইক্রো পোষ্ট হিসাবে গণ্য করা হয়।
দশম , প্রতি ২৪ ঘণ্টায় একজন ব্লগার সর্বোচ্চ ৩টি পোষ্ট করতে পারবে।
আপু লেভেল ওয়ানের পরীক্ষা খুব ভালোভাবে দিয়েছেন ।মনে হচ্ছে আপনি লেভেল ওয়ান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ।আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো আপু।
আপু অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ আপু অনেক গুরত্বপূর্ণ একটি ক্লাস এটি আমার অনেক অজানা বিষয়গুলো আমি জানতে পেরেছি এই ক্লাস এর মধ্যে দিয়ে।
মাইক্রো পোস্ট এর বিষয়টা বাদে বাদবাকি বিষয়গুলো আপনি বেশ ভালো বুঝতে পেরেছেন। রাতে ক্লাসে উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা দেবেন। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ দাদা আপনাকে।আসলে দাদা মাইক্রো পোস্টের ব্যাপার টা সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছি কিন্তু কোয়েশ্চেন পেপারে ম্যাক্রো পোষ্ট সম্মন্ধে বলা ছিল ওই জন্যে বুঝতে পারছিলাম না কি লিখবো, ম্যাক্রো মানে তো বড়ো ওই জন্যে এইভাবে লিখেছিলাম। আমি কি আবার ঠিক করে পোষ্ট করবো দাদা নাকি এইটা থাকবে?
শুধু ওই অংশটুকু এডিট করে ঠিক করে দিন।
ঠিক আছে দাদা ধন্যবাদ।