//লাইফস্টাইল পোস্ট:-বিকেলে জমি বাড়িতে স্প্রে দেওয়ার সুন্দর একটি মূহুর্ত//

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"বিকেল বেলায় জমিতে স্প্রে দেওয়ার সুন্দর একটি মূহুর্ত"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG_20240520_182248_471.jpg

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।

প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে লাইফস্টাইল:-জমি বাড়িতে স্প্রে দেওয়ার সুন্দর একটি মূহুর্ত প্রতি দিন আপনাদের মাঝে আমি নতুন কিছু শেয়ার করার জন্য চেষ্টা করি।যাইহোক যতটুকু পারি আপনাদের মাঝে উপস্থাপন করি।তো দুইদিন ধরে আবহাওয়া টা ঠান্ডা ছিল।এবং বৃষ্টি হচ্ছিল দুইদিন ধরে। তো কালকে থেকে আবার যেনো প্রচুর তাপমাত্রা চালু হলো।তাপমাত্রায় ঘরের সব কিছু যেনো আগুন হয়ে আছে।শুইতে গেলে বিছানাও অনেক গরম হয়ে থাকে, তার পরেও কোন কিছু করার নেই। যাইহোক আল্লাহ তায়ালা যেনো এই তাপমাত্রা থেকে আমাদের উদ্ধার করে।তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক।

IMG_20240520_181737_356.jpg

বর্তমান গ্রাম অঞ্চলে অনেক মানুষ ফসল আবাদ করে।তার মধ্যে থেকে ধান একটি ফসল, এই ধান না থাকলে আমাদের ভাত খাওয়া একটু সমস্যা হয়তো।যাইহোক আমাদের এইদিকে সবাই ধান ক্ষেত ভুট্টা ফসল আবাদ করে।তো কম বেশি সবাই ভুট্টা নিজের ফসল বাসায় নিয়ে আসছে।কিন্তু কিছু কিছু ধানের ফসল এখনো বাসায় আসেনি, কারণ ধান কেবল বের হয়েছে, আর বের হলেই ধানের অনেক টিকমেন্ট করতে হয়।যদি ধানের ভালোভাবে পরিচর্যা না হয় তাহলে তার পুরো ফসল নষ্ট হয়ে যাবে। এই জন্য সবাই সবার ফসল খুবই সুন্দর ভাবে পরিচর্যা করে।

IMG_20240520_181553_592.jpg
IMG_20240520_182116_518.jpg

যাইহোক, আমার বড় ভাই কিছু জমি আবাদ করে।কিন্তু আমার বড় ভাই কিছু দিন ধরে সেই ঢাকায় থাকে,ঢাকায় কাজ করে সে তার সংসার চালায়।তো আমি কিছু দিন আগে জমিতে মাজরা পোকা এবং ব্লাস্ট দিয়ে দিছি।কারন বলছি তো,ফসলের ভালো ভাবে পরিচর্যা না করলে সঠিক ভাবে হয় না।যদিও হয় সেটা থেকে কোন কাজে আসবে না, আপনি জমিতে কিছু খরচ করে যদি পরে পরিচর্যা না করেন তাহলে তার পুরো টাকা মাইর যাবে।এই জন্য সময় মত সব কিছু টিকমেন্ট করতে হবে।

IMG_20240520_182223_478.jpg

তো সব কিছু দেওয়ার পর যখন ধানটি পাকতে শুরু করে তখন কিন্তু ধানে কারেন্ট পোকা চলে আসে। কারেন্ট যে এতো খারাপ, যেখানে কারেন্ট পোকা ধরবে সেখানে সব কিছু এলোমেলো করে দিয়ে যাবে।এই জন্য কারেন্ট আসার আগেই বা যদি বুঝতে পারেন তাহলে সাথে সাথে কারেন্টের ওষুধ দিতে হবে।তো আমাদের জমিতে কারেন্ট আসার সময় আমরা ওষুধ নিয়ে স্প্রে করছি।যদি স্প্রে না করতাম তাহলে জমির অনেক ক্ষতি হয়তো।তো ঠিক বিকেল বেলায় আমরা ওষুধ নিয়ে জমিতে স্প্রে করার জন্য বের হলাম। স্প্রে করতে আমাদের পুরো বিকেল চলে গেছে,কিন্তু আমি সেই সময় টি খুবই সুন্দর ভাবে উপভোগ করছি।

IMG_20240520_182342_541.jpg

যখন স্প্রে দেয়, জমি গুলোর চার পাশে সবুজ রঙের প্রকৃতি দেখলাম। আর আমি প্রকৃতি জিনিস গুলো খুবই ভালো বাসি।প্রতি টা জমি থেকে দারুণ দারুণ ধান বের হয়েছে। তো স্প্রে করতে করতে দেখলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি সেই ঠিক সময় আমার ফোন দিয়ে সূর্যাস্তের ছবি ক্যামেরা বন্দী করলাম। ছবি গুলো যখন ক্যামেরা বন্দী করি তখন খুবই ভালো লেগেছিল,আর যখন ছবি গুলো চেক করি তখন আরো বেশি ভালো লেগেছিল।যাইহোক ওইদিন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং সব থেকে যখন সূর্যাস্তের ছবি তুলি তখন আরো বেশি ভালো লেগেছে। বলতে পারেন সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে,এবং দিনটার বিকেল মূহুর্ত টা দারুণ ভাবে উপভোগ করছি। তো আজকের মত এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

ফসলের জমিতে যখন বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করে তখন কীটনাশক স্প্রে করলে সেই পোকামাকড় গুলো দূর হয়ে যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনি এই পোস্ট সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

ফসলের জমি যদি ঠিকঠাক পরিচর্যা না করা হয়, তাহলে শেষ পর্যায়ে এসে আসলে কাঙ্ক্ষিত ফসল পাওয়া সম্ভব হয় না, এটা ঠিক কথা। তাছাড়া পোকামাকড় এবং ক্ষতিকারক রোগ থেকে ধানকে রক্ষা করতে গেলে, মাঝেমধ্যে এরকম ওষুধ স্প্রে করতেই হয়। যাইহোক ভাই, আপনার মতো আমিও কিন্তু ধানক্ষেতের এই সবুজ প্রকৃতি দেখে অনেকটাই মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ ভাই আপনাকে, এত সুন্দর একটা ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই, এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আসলেই ভাই, ফসলের জমি যদি ঠিকভাবে পরিচর্যা না করা হয় তাহলে ফসল ভালো হয় না। আর যার কারণে লস হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা কারেন্ট পোকা দমন করার জন্য সেই দিন স্প্রে করতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। আর আপনি সেই সময় বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখতে বেশ ভালো লেগেছে। যাইহোক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য।

 2 years ago 

বেশ দারুণ মুহূর্তের অনুভূতি আমাদের মাঝে প্রকাশ করেছেন ভাইজান। আপনার সুন্দর এই মুহূর্ত দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। তবে অপ্রয়োজনে কীটনাশক ব্যবহার করতে নেই। এতে অনেক সমস্যা সৃষ্টি হয়।

 2 years ago 

জি ভাই, ধানে কারেন্ট পোকা ধরছিল তাই ওষুধ দিতে হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62333.05
ETH 1669.91
USDT 1.00
SBD 0.41