বৃহস্পতিবার মৌচাক-মালিবাগ এলাকা এড়িয়ে চলতে মেয়রের অনুরোধ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌচাক-মগবাজার ফ্লাইওভারের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ফ্লাইওভারটি উদ্বোধন করলেও উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মৌচাক এলাকায় প্যান্ডেল তৈরি করা হবে। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের নেতাকর্মী এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা মৌচাক এলাকায় একটি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন। এ কারণে ওই এলাকায় যানজট হতে পারে। তাই যানজট এড়াতে বৃহস্পতিবার মৌচাক-মালিবাগ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
ok
ok
done