জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফল (পার্ট ৩)

in Incredible India2 years ago

গ্রহের সাথে সাথে নক্ষত্রের ভূমিকাও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। আপনি যদি না জেনে থাকেন যে আপনার জন্ম নক্ষত্র কোনটি, তাহলে আপনার জন্মছক বা কুষ্ঠী দেখুন, সেখানেই আপনার জন্ম নক্ষত্রের নাম উল্লেখ আছে। বৈদিক জ্যোতিষ অনুসারে মোট ২৭ টি নক্ষত্র আছে।

1.pngPhoto Credit: Pixabay

|| হস্তা ||


হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক ও জাতিকারা খুবই গুনবান হয়ে থাকেন। যেকোনো রকম শিল্প গঠনে এরা পারদর্শী হয়ে থাকেন। যে শিল্পে এরা নিজেদের নিয়োজিত করেন তাতে এরা সফলতা পান এবং নিজেদের আধিপত্য বিস্তার করেন। এর ফলে সমাজে এরা একটা বিশেষ স্থান অধিকার করে থাকেন। বেশ কিছু নামী ব্যক্তিও দেখা যায় যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। এদের হাতের গুণ প্রচন্ড ভালো মানের হয়। এরা দানশীল হন এবং নিজেদের সাধ্যমত কিছু না কিছু দান করেই থাকেন। এরা সত্যবাদী হন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। নিজেরাও সত্যের পথে চলতে ভালোবাসেন।

|| চিত্রা ||


চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করা মানুষেরা বিশেষ সৌভাগ্যবান হন। জীবনের অধিকাংশ সময় সৌভাগ্যের সহায়তায় এরা অনেক কিছু পেয়ে থাকেন। শিল্পের প্রতিও এদের একটা টান থাকে এবং এরা তাতে সফলতাও পান। কেউ কেউ নামী শিল্পী হিসেবে সমাজে একটা বিশেষ স্থান অধিকার করে নেন। এরা সমাজের বিশেষ যশ এবং মানসম্মানের পাত্র হন। মায়ের উপর বা মাতৃস্থানীয় মহিলাদের উপর এদের যথেষ্ট শ্রদ্ধার ভাব দেখা যায়। নিজের মাকে এরা খুব ভালোবাসেন। এক কথায় বলতে গেলে এরা খুব মাতৃভক্ত হন। এরা সাধারণত খুব নরম স্বভাবের মানুষ হন এবং মানুষের কাছে খুব প্রিয় হন।

2.pngPhoto Credit: Pixabay

|| স্বাতী ||


স্বাতী নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক ও জাতিকারা স্বাধীনভাবে জীবনযাপন করতে ভালোবাসেন। কোনো বাঁধা-বন্ধনের মধ্যে থাকতে এরা পছন্দ করেন না। এরা নিজের কাজ নিজেরাই করে নেন। অন্যের সাহায্য নিয়ে চলতে ভালোবাসেন না। এদের জীবন মোটামুটি ভালোভাবেই কেটে যায় এবং এরা জীবনে সুখীও হন। কর্মক্ষেত্রে এরা সফলতা পান এবং উচ্চপদস্থ ব্যক্তির প্রিয় পাত্র হয়ে ওঠেন।

|| বিশাখা ||


বিশাখা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক ও জাতিকারা খুব চালাক-চতুর প্রকৃতির হন। এই চতুরতার দ্বারা এরা সমস্ত কাজ করিয়ে নেন। এরা খুব স্বার্থপর হন। নিজের কাজ চরিতার্থ করার জন্য নানা পন্থা অবলম্বন করেন। নিজের উদ্দেশ্য সাধনের জন্য যেকোনো ধরনের অসৎ পদ্ধতির সাহায্য নিয়ে থাকেন। এদের মুখে বা মুখমন্ডলে নানা রোগ হয়ে থাকে। এদের মুখের ভিতরেও নানা রোগ হয়। এদের দাঁতে নানা রোগ দেখা দেয়। এরা চোখের নানা কষ্টে ভোগেন। এরা সাধারণত খুব লোভী হন।

3.pngPhoto Credit: Pixabay

|| অনুরাধা ||


অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করা জাতক ও জাতিকারা সাধারণত খুব দয়ালু হন। এরা অপরের দুঃখ দেখে কষ্ট অনুভব করেন এবং নিজেদের সাধ্যমত সাহায্য করেন। অপরের দুঃখ-কষ্টে এরা বিনা দ্বিধায় ঝাঁপিয়ে পড়েন। এদের বিদ্যাভাব বেশ শুভ। কেউ কেউ খুবই বিদ্বান হন এবং সমাজে বিশেষ সম্মান পান। এদের ধনভাব মোটামুটি ভালোই বলা যায়। অনেক সময় দেখা যায় এই নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা হঠাৎ করে অর্থ পেয়ে যান কোনো এক সূত্রে। এরা পরের ধনে ধনী হন। এরা বেড়াতে খুব ভালোবাসেন। জীবনে বেশ কিছুটা সময় নানা জায়গায় ঘুরে বেড়িয়ে কাটিয়ে দেন। তবে খুব সতর্কতার সঙ্গে এরা নিজেদের কাজ করে থাকেন। এরা যেমন নিজেদের কাছে সতর্ক থাকেন তেমনি অন্যের উপরও এদের একটা সতর্ক দৃষ্টি থাকে। এদের জীবন মোটামুটি শুভ।

10% beneficiary to @meraindia

25% beneficiary to @null

The official accounts of the Incredible India community

Discord | Twitter | Telegram | Instagram

Sort:  
 2 years ago 

আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন, জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফল ৩ য় পার্ট। আমার মনে হচ্ছে আমি বিজ্ঞান সাস্তের ভিতর ডুকে আছি, শিক্ষানীয় পোস্ট, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

আমাদের জানার আর শেখার কোনো শেষ নেই। আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

জন্ম নক্ষত্র মানুষের অনুযায়ী মানুষের ভাগ্যফল তৃতীয় পার্ট । আমাদের সামনে আপনার পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন। আপনার পোস্টগুলো যতই পড়ছি ততই বুঝতে পারছি যে জন্ম নক্ষত্র ভাগ্যফল কি রকম হয়। আশা করি ভবিষ্যৎ এক সময় কাজে লাগবে।

থ্যাঙ্ক ইউ খুব সুন্দর একটি শিক্ষানীয় নিয়ে পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি যে ধীরে ধীরে বুঝতে পারছেন জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফল কি রকম হয়, এটাই যথেষ্ট আমার কাছে। ধন্যবাদ আমার পোস্ট পড়ে আপনার মতামত প্রকাশ করার জন্য। ভালো থাকবেন।

Loading...
 2 years ago 

জন্ম নক্ষত্রের উপর নির্ভর করে মানুষের ভাগ্য কিভাবে নির্ণয় করা হয় থাকে ,তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ইতিপূর্বে আপনি পার্ট এক এবং দুই আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আজ পার্ট ৩ নিয়ে হাজির হয়েছেন।খুবই ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে ।অনেক তথ্য বহুল একটি পোস্ট অজানা একটি বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন ।আমার জন্য একেবারেই নতুন ছিল ।পার্ট ১,২,৩ পড়ে অনেকটুকু জেনেছি এই বিষয়ে সম্পর্কে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট
আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন, অন্য কেউ ভালো রাখার চেষ্টা করবেন।

 2 years ago 

আমার জন্ম নক্ষত্র ভিত্তিক পোস্টগুলি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ভালো থাকবেন, এই শুভকামনা রইলো।

 2 years ago 

দাদা আপনিও ভালো থাকবেন সব সময় সেই দোয়া করি ।আর আপনার পোস্টগুলো একটু ব্যতিক্রম। তাই আমার কাছে ভালো লাগে একটু অন্যরকম ছোঁয়া পাই। ধন্যবাদ আপনাকে

আপনি এর আগে জন্ম নক্ষত্র অনুযায়ী মানুষের ভাগ্যফলের প্রথম দুই পার্ট প্রকাশ করেছেন। আজ তৃতীয় পার্ট প্রকাশ করলেন।আপনার পোস্টের মাধ্যমে জ্যোতিষ শাস্ত্রের অনেক খুটিনাটি জানতে পারছি।
আমার একটা মামা আছে জ্যোতিষী।দেখা হলে তাকে আমার স্বল্প জ্ঞান দিয়ে তাক লাগিয়ে দিব!!
ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

রাশিফল নিয়ে আপনার আলোচনার প্রথম পার্টে আমি বলেছিলাম আমি এ বিষয়ে অজ্ঞ। রাশিফল বিষয়ে কিছু না জানা একজন মানুষ আমি। রাশিফল নিয়ে আপনার লেখা পোস্টগুলো যতই পড়ছি ততই নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা পাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61656.65
ETH 1638.79
USDT 1.00
SBD 0.41