হঠাৎ রেললাইন এ ঘোরাঘুরির মূহুর্ত

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

হঠাৎ রেললাইন এ ঘোরাঘুরির মূহুর্ত

1000030173.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই ঘুরা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। আসলে ঘুরতে যাবার তেমন সময় হয় না। তবে মাঝে মাঝে হঠাৎ করে ঘুরতে অনেক ভালো লাগে। গতকাল বিকেল বেলা একটু বাইরে বের হয়েছিলাম। সত্যি বলতে কয়েক দিন ধরে যেহারে গরম পড়ছে তাতে বাইরে যাওয়া কঠিন। তবে প্রয়োজনে তো যেতেই হয়। এবার অনেক দিন পরে গিয়েছিলাম। যদিও বাইরে অনেক গরম ছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000030177.jpg

1000030170.jpg
আমরা রেললাইন এ উঠতেই দেখি কিছু রাজহাঁস রাস্তার পাশে এভাবে দাঁড়িয়ে রয়েছে। সত্যি বলতে আমি ও কিছু হাঁসপালন করি তবে রাজহাঁস আমাদের বাড়িতে হয় না বলেই চলে। আমি কখনো রাজহাঁস পালন করিনি।যাইহোক রাজহাঁস গুলো দেখে অনেক ভালো লাগলো। বেশ কিছু সময় আমরা এখানে ঘোরাঘুরি করেছি। আসলে বিকেল বেলা এভাবে ঘুরতে অনেক ভালো লাগে।

1000030167.jpg

1000030171.jpg
পাশেই রয়েছে দোকান। যদিও আমরা কোন টাকা পয়সা নেয়নি।যাইহোক বাচ্চারা সাথে থাকলে টাকা নিয়ে অবশ্যই বের হওয়া উচিত। তবে আমাদের পাশের এলাকা যেখানে আমাদের লোকজন পরিচিতি।তারপর দোকান থেকে বেশ কিছু খাবার কিনল।বিশেষ করে কুলফি মালাই এখানের বেশ নামকরা।
1000030175.jpg

1000030173.jpg

তারপর আমরা আবারো বেশ কিছু সময় রেললাইন দিয়ে ঘুরাঘুরি করলাম। আসলে আমরা ট্রেন দেখার অপেক্ষায় ছিলাম। যদিও ট্রেন এসেছিল।ট্রেন আসার আগেই আমরা এক বন্ধুর বাসায় গিয়েছিলাম।তারা আমাদের বিকেল বেলার চা নাস্তা ইত্যাদি খাওয়ালো।বেশ ভালো সময় কাটিয়েছি। সত্যি মাঝে মাঝে এভাবে ঘুরতে অনেক ভালো লাগে।
1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42