ভালোবাসার জয় গল্প ১ন পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ভালোবাসার জয় গল্প ১ন পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা।সত্যি বলতে বাস্তবতা থেকেই গল্পের সৃষ্টি হয়।আর আমার বাংলা ব্লগ এমন জায়গা যেখানে সকল বিষয় সম্পর্কে লেখা যায়।আসলে ভালোবাসার জয় দেখতে সত্যি অনেক ভালো লাগে। কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া মুশকিল। বর্তমান সময়ে দেখা যায় বেশির ভাগ মানুষ ভালোবাসা নিয়ে প্রতারণা করে।আসলে ভালোবাসা কি জিনিস বর্তমান সমাজে নেই বলে চলে।
যাইহোক আজ এসেছি ভালোবাসার জয় গল্প নিয়ে। আজ এসেছি একটা বাস্তব গল্প নিয়ে। আজ গিয়েছিলাম আমাদের বাড়িতে। সেখানে আমার চাচাত বোনের ছেলের ভালোবাসার গল্প শুনেছিলাম। সত্যি প্রথম দিকে তাকে আমি খারাপ ভাবতাম কিন্তু গল্পটি শুনে অবশেষে অনেক ভালো লেগেছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।যাইহোক শুরু করা যাক গল্প। মেহেদীরা দুই ভাই। বাবা ছিলেন একজন কৃষক। তবে মেহেদীর মামা বাড়ি মানে আমাদের বাড়ির লোকজন বেশ ভালোই বলা চলে।মেহেদীর মা তেমন পড়াশোনা করেনি তাই কৃষকের সাথে বিয়ে দিয়েছে।
যাইহোক মেহেদী তার বড় সন্তান। সে বর্তমান ডিগ্রি কমপ্লিট করেছে। তবে সে এখন বিদেশে যাবার চেষ্টা করছে।কিন্তু মেহেদী যখন এসএসসি পাশ করে তখন থেকেই একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। মেয়েটা তখন ক্লাস এইটে পড়ে। দেখতে মোটামুটি। তবে বাবার অবস্থা ও মোটামুটি। কিন্তু ইতিমধ্যে মেহেদীর বাবা বাইরে গিয়ে বেশ টাকা পয়সা ইনকাম করে। তবে মেহেদী এখনো কিছু করে না।তবে সে যে মেয়েকে ভালোবাসে তাকে এখন বিয়ে করবে।কিন্তু মেহেদীর বাবা মা ইনকাম না করলে বিয়ে করাবে না।কিন্তু ভালোবাসার আর ইনকাম করা দেখছে না। এখন বাধ্য হয়ে তার বাবা মা বিয়ে করাবে।কিন্তু বিয়ে হলেই কি সংসার করা যায়। মেহেদী কোন কিছু বুঝবে না সে বিয়ে করবে।তারপর তার মা বাবা বিয়ে দেবার সিদ্ধান্ত নিল তবে অন্য মেয়ের সাথে। [চলবে]
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি
https://x.com/MimiRimi1683671/status/1964700678506598548?t=OiXw7nO62e4UABfOaVVAjA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1964701661815013586?t=MyNuYt7L4cJEXRsFyC1yNQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1964702445986365522?t=44nKO6o6HDjr7FEhFUVtDw&s=19