জেনারেল রাইটিং :-হঠাৎ ভোগান্তিতে পড়তে হলো
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
জেনারেল রাইটিং :-হঠাৎ ভোগান্তিতে পড়তে হলো
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি বলতে আমরা সবাই সব সময় ব্যস্ত থাকি।যদিও সময়ের অভাবে অনেক কিছু করতে চাইলেও অনেক সময় সম্ভব হয় না।তবে কিছু কিছু জিনিস আছে হাজার কষ্ট হলেও করতে হয় আরকি।যাইহোক আজ একটু বাইরে গিয়েছিলাম। আসলে কিছু বাজার করার জন্য গিয়েছিলাম।বেশির ভাগ সময় সবজি গুলো আমি নিজেই কিনি।তারজন্য আমাকে মাঝে মাঝে সবজি কিনতে যেতে হয় আরকি। আজও গিয়েছিলাম সবজি কিনতে। তবে যাবার সময় আমাদের এক আঙ্কেল হন উনি বলল আমাকে কিছু কাঠি এনে দিও ডায়াবেটিস মাপার জন্য। তাই আমি ভাবলাম তাহলে নিয়ে যায়, যেকোন ফার্মেসি থেকে নিয়ে আসবো।
যাইহোক আমি যাবার সময় আঙ্কেল একটা ছবি তুলে দিলেন। আমার এই ডায়াবেটিস সম্পর্কে তেমন ধারণা নেই। আমি ভেবেছিলাম বর্তমান বেশির ভাগ লোকের ডায়াবেটিস তাই যেকোন দোকানে পাওয়া যাবে। যেহেতু আমি কেনাকাটা করতে গিয়েছি তারজন্য আমি আমি চলে গিয়েছিলাম সবজি কেনার জন্য। তারপর আমি নিজের পছন্দ অনুযায়ী অনেক ধরনের সবজি কিনেছি। আসলে আমি বিভিন্ন ধরনের কেনাকাটা করেছি। সব কেনাকাটা যখন শেষ তখন ভাবলাম আগে আগে ডায়াবেটিস মাপার কাঠি কিনে নিয়ে আসি।তবে পাশে কয়েকটি ফার্মেসি আছে সেখানে যাব।এদিকে আমার ব্যাগ অনেক ভারি হয়ে গিয়েছে। আমার দুই হাত ভরা জিনিস তারজন্য আমি বেশি দূর যেতে পারিনি।আবার জিনিস গুলো কোথাও রাখতে পারছিলাম না।আসলে সাথে কেউ ছিল না।
তারপর ব্যাগ সাথে নিয়ে বেশ কয়েক দোকান দেখেছি। কিন্তু একই ধরনের কাঠি পাচ্ছিলাম না। প্রায় এক ঘন্টা ধরে দেখতে লাগলাম কিন্তু পায়নি।এদিকে হাতের জিনিসে আর হাঁটতে ভালো লাগছে না।আবার একজন একটা জিনিস আনতে দিয়েছে না আনলেও ভালো লাগে না।সত্যি এতটাই বিরক্ত লাগছিল বলার মতো নয়।যাইহোক অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি।
অবশেষে সব কষ্ট বিধা চলে গিয়েছিল। তারপর বাড়িতে এসে আঙ্কেলকে টাকা দিয়ে দিলাম। সত্যি চেষ্টার পরে ও আনতে পারলাম না এটার জন্য অনেক খারাপ লেগেছিল। তবে আমার কিছু করার ছিল না।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1987515381880402423?t=vAEdxLtn9LvJ4vFqPs4Wyw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1987515837797052748?t=mB88_nDefQzbG-dF30cnjQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1987516354866598206?t=nCeQc2TfEOyiUviUIq4I7g&s=19