টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

টক ঝাল মিষ্টি জলপাই এর আচারের রেসিপি

1000032270.jpg

1000032269.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে সব সময় রেসিপি করা হয় না।তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। আসলে এখন বাজারে অনেক জলপাই পাওয়া যাচ্ছে। আর জলপাই এর টকঝাল মিষ্টি আচার সবাই খেতে অনেক পছন্দ করে। আসলে বাচ্চাদের এই আচার অনেক পছন্দ করে। তবে বড়রাও খেতে অনেক ভালোবাসে। সত্যি প্রথম প্রথম বানিয়েছিলাম সবাই অনেক মজা করে খেয়েছিল। আপনারা চাইলে ও এভাবে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000032237.jpg

1000032244.jpg

১.জলপাই
২.গুঁড়ো মসলা
৩.পাঁচফোড়ন
৪.সরিষার তেল
৫.রসুনবাটা
৬.গুড় ও চিনি
৭.ধনিয়া
৮.হলুদের গুঁড়ো

প্রস্তুত প্রণালী

1000032237.jpg

1000032239.jpg
প্রথমে আমি জলপাই গুলোর বোটা ছাড়িয়ে ধুয়ে রাইস কুকারের ভিতরে সিদ্ধ দিয়েছি।

1000032240.jpg

1000032245.jpg
এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রেখে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছি।

1000032243.jpg

1000032244.jpg
এখন পাঁচফোড়ন, ধনিয়া, শুকনো মরিচ দিয়ে গুঁড়ো মসলা তৈরি করে নিয়েছি।

1000032246.jpg
এখন জলপাই গুলো হাত দিয়ে চেপে নিয়েছি।

1000032247.jpg

1000032250.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর কিছু পাঁচফোড়ন 'রসুনবাটা ও শুকনো মরিচ দিয়ে দেব।

1000032251.jpg

1000032252.jpg
এখন জলপাই গুলো দিয়ে দেব। তারপর কিছু হলুদের গুড়ো দিয়ে দেব।

1000032253.jpg

1000032255.jpg
এখন গুঁড় ও চিনি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নেব।

1000032256.jpg

তারপর গুঁড়ো মসলা দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে নেব।

1000032257.jpg

1000032270.jpg
এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর প্লেটে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি জলপাই আচারের রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 8 months ago 

1000032405.jpg

 8 months ago 

অনেকদিন পর জলপাইর আচার দেখলাম। খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু বর্তমান জলপাইয়ের সময় চলছে গ্রামের কম বেশি প্রত্যেকেই এখন জলপাইর আচার বানাবেই। তবে আপনার তৈরি করা জলপাইয়ের আচার এর রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল।

 8 months ago 

আজকে আপনি জলপাইয়ের মজার আচারের রেসিপি করেছেন। এ ধরনের আচারের রেসিপি খেতে ছোট বড় সবাই পছন্দ করে। প্রথম বানালেও আপনার আচার রেসিপি কিন্তু চমৎকার হয়েছে। আর আপনার জলপাই আচার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেল।

 8 months ago 

আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে আমার তো জিভে জল চলে আসলো। এরকম মজার মজার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। ঠিক তেমনি আপনার রেসিপিটা দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছে। দেখে তো বুঝতেই পারছি কতটা মজাদার ছিল। রেসিপিটা সুন্দর করে শেয়ার করলেন এজন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62807.96
ETH 1676.39
USDT 1.00
SBD 0.42