জেনারেল রাইটিং :-বয়স হলেও আনন্দ কমে না
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
জেনারেল রাইটিং :-বয়স হলেও আনন্দ কমে না
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। সত্যি আমাদের বয়স বাড়লেও মনে আনন্দ থাকে।তবে বয়সের সাথে অনেক কিছু কমে যায়। যাইহোক কয়েক দিন আগে আমার দেবরের ছেলের অনুষ্ঝ অ। যদিও তেমন বড় ধরনের অনুষ্ঠান করা হয়নি।তবে মোটামুটি কম ও করা হয়নি।যাইহোক সাদিদের নানু ভাই। এসেছিল বেড়াতে তবে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। আসলে অনেক মাজার ব্যথা বেড়ে গিয়েছে। তবে সাদিদের নানি বাঁচা নেই। তারজন্য অনুষ্ঠানের কয়েক দিন আগেই আমাদের বাড়িতে ছিল। তবে অনুষ্ঠানের আগের রাতে সে অন্য রকম একটা অভিনয় করেছে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আসলে আঙ্কেল অনেক অসুস্থ। ধরতে গেলে বিছানা থেকে একা উঠা বসা করতে পারে না। কিন্তু তার মনের ভিতরে রয়েছে অন্য রকম আনন্দ। তার একমাত্র নাতিন এর সুন্নতে খতনার অনুষ্ঠান, একটু আনন্দ না করলে কিভাবে হয়।যেহেতু আঙ্কেল নিজে বিছানা থেকে উঠতে পারেনা।তবে লাঠি ভরদিয়ে হাঁটে।তারপর একজনকে বলেছে আমাকে একটু কালি এনে দেবে।সে একটু কালি এনে দিয়েছি। প্রথমে ভেবেছিল হয়তো কালি দিয়ে অন্য কাজ করবে।
তারপর যখন তার রুমে কোন লোকছিল না। সে কড়াইয়ে কালি তেল দিয়ে মাখিয়ে রেখেছিল। কিছু সময় পরে যখন যে কালি এনে দিয়েছিল সে আঙ্কেলের রুমে আসলো।তারপর আঙ্কেল তার মুখে কালি মাখিয়ে দিয়েছে। এভাবে একেএকে সবার সাথে এভাবে আনন্দ করেছে। তারপর কালি শেষ হলে সবাইকে জরি দিয়েছে। সত্যি বলতে সে এক অন্য রকম আনন্দ। যে নিজে চলতে পারে না। অথচ সবার সাথে এভাবে আনন্দ করেছে। আসলে বয়স হলেও মনে আনন্দ থাকা স্বাভাবিক। যাইহোক অনেক দিন পরে সবাই মিলে এভাবে আনন্দ করতে অনেক ভালো লেগেছিল। যাইহোক সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1982448062942576858?t=XNAIEFsCf29UMklec-akZQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1982448062942576858?t=XNAIEFsCf29UMklec-akZQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1982448987031691519?t=A-0cbUQu4bzZF949jSpPMQ&s=19