কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট

1000027790.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রেনডম ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লাগে। আসলে রেনডম ফটোগ্রাফি এর মাধ্যমে আমরা এক সাথে অনেক গুলো ফটোগ্রাফি দেখতে পারি। যদিও বর্তমান অনেক ব্যস্ত সময় পার করছি।তারজন্য বাইরে তেমন যাওয়া হয় না।তবে ফোনের গ্যালারি থেকে কিছু ফটোগ্রাফি নিয়ে আজ এসেছি আপনাদের মাঝে। আসলে ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে তাই তো সময় পেলে বা ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি। আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই অনেক ভালো ভালো ফটোগ্রাফি করে থাকেন।যদিও তাদের মতো ফটোগ্রাফি করতে পারি না। তবে চেষ্টা করে যাচ্ছি আর কি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000027793.jpg

এগুলো হচ্ছে আমার পালিত মুরগির বাচ্চা। আসলে একজন যত সহজে সব গুলো বাচ্চাদের মানুষ করতে পারে। কিন্তু অনেক গুলো বাচ্চারা কিন্তু মাকে রাখতে পারে না। যাইহোক এই মুরগির বাচ্চা গুলো দুদিন ধরে হয়েছে। তাই বাচ্চাকে অনেক যত্ন করে সাথে সাথে রাখে।এটা দেখে সত্যি অনেক ভালো লাগে। সবাই দোয়া করবেন এই বাচ্চা গুলোর জন্য।

1000027631.jpg

এটি হচ্ছে পাতাবিহীন গাছ আসলে এই ধরনের গাছ গুলো দেখতে আমার কাছে ভালো লাগে। তবে সব জায়গায় এমন গাছ পাওয়া যায় না। আসলে কয়েক দিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম তখন এমন গাছ দেখে আমরা অনেক সময় গাছের নিচে বসেছিলাম।আসলে এভাবে গাছের নিচে বসে থাকতে অনেক ভালো লেগেছিল। সত্যি গাছটি দেখতে অসাধারণ লেগেছিল।

1000027609.jpg

এগুলো হচ্ছে ফুল। আসলে এই ফুলটির নাম আমার জানা নেই। তবে ফুল গুলো এভাবে টবে দেখে অনেক ভালো লেগেছিল। তাই তো সাথে সাথে ফোন বের করে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি। আসলে ফুল গুলো দেখে মন প্রাণ জুড়ে গিয়েছিল।সত্যি ফুল সৌন্দর্যের প্রতীক। আর এমন ফুল দেখলে অনেক ভালো লাগে।

1000008190.jpg

এটি হচ্ছে আমাদের গাছের মরিচ। আসলে কয়েক দিন আগে আমরা বেশ কিছু মরিচের চারা লাগিয়ে ছিলাম।এখন মরিচের গাছে এভাবে মরিচ ধরেছে। আসলে মরিচগুলো খাওয়ার চেয়ে দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। আমার মনে হয় সবার কাছে এগুলো ভালো লাগবে।

1000004976.jpg

এগুলো হচ্ছে ফুল। ফুল গুলো দেখতে অনেক সুন্দর। তবে এই ফুলের সঠিক নাম আমার জানা নেই। আপনারা জানলে অবশ্যই জানাবেন। আসলে এমন সুন্দর ফুল দেখে মন ভরে যায়। কয়েক দিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আসলে ভালো কিছু দেখলে অনেক ভালো লাগে।

1000011850.jpg

এগুলো হচ্ছে ঘাস। আসলে এখন সবাই ঘাস লাগিয়ে গরুকে খাওয়ায়। কয়েক দিন আগে আমরা মাঠে গিয়েছিলাম ঘুরতে তখন এই ঘাস গুলোর ফটোগ্রাফি করেছি। আসলে সবুজ ঘাস বাতাসে দোল খাচ্ছিল এটা দেখে অনেক ভালো লেগেছিল। আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনরাজবাড়ী

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  
 11 months ago 

1000027814.jpg

 11 months ago 

আজকে আপনি চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লাগে আমার। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 11 months ago 

ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার রেনডম ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। মুরগির বাচ্চার ফটোগ্রাফি তো বেশ ভালো লাগলো আমার কাছে। ঘাস এবং নাম না জানা ফুলের ফটোগ্রাফিও চমৎকার হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 11 months ago 

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59437.45
ETH 1565.56
USDT 1.00
SBD 0.42