গল্প:-সত্যিকারের ভালোবাসা ২য় পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
গল্প:-সত্যিকারের ভালোবাসা ২য় পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া সকল ঘটনা। আসলে বর্তমান ভালোবাসার মানুষের অভাব নেই। তবে সত্যিকারের ভালোবাসা পাওয়া মুশকিল। আসলে ভালোবাসার জন্য পৃথিবী আজও টিকে আছে। ভালোবাসা ছাড়া কখনো আমরা বেঁচে থাকতে পারিনি। তাই আমাদের সবার উচিত ভালোবাসাকে টিকিয়ে রাখা। এমনি এক ঘটনা ঘটে গিয়েছে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে সাথে। গত পর্বে আপনাদের মাঝে প্রথম পর্ব শেয়ার করেছিলাম। আজ এসেছি এর দ্বিতীয় পর্ব নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
ছনিয়া ও রাজীব যখন বিয়ে করে ফেলল।তখন ছনিয়া বাড়ি থেকে একেবারে চলে গিয়েছিল কলেজের নাম করে। তারপর ছনিয়া তা মায়ের ফোনে একটা মেসেজ দিল। সে আর কখনো বাড়িতে ফিরবে না।এটা দেখে ছনিয়ার মা একেবারে ভেঙে পড়ল।তখন সে কি করবে আর বুঝতে পারছে না।তারপর ছনিয়ার বাড়ির লোকজন তার নম্বরে ফোন দিল। কিন্তু পরবর্তীতে আর ফোন ঢুকল না। এভাবে চলে গিয়েছিল কয়েক দিন। ছনিয়াদের পুলিশ খুঁজছে। কিন্তু আর খুঁজে পেল না।একদিন ছনিয়া তার চাচির নম্বরে ফোন দিল। আর বাড়ির লোকজন এর খোঁজ খবর নিল।
কিন্তু তাকে তার মা বাবা বারবার বাড়িতে আসতে বলছে কিন্তু সে কিছুতেই আসবে না।আসলে ছনিয়া জানে বাড়িতে গেলে তার বাবা মা তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে।আসলে ছনিয়া যাকে বিয়ে করেছে সে অনেক দরিদ্র ঘরের ছেলে।তবে ছেলে অনেক ভালো। ছনিয়ার একই কথা সে কখনো রাজীবকে ছেড়ে যাবে না। আসলে ছনিয়া রাজীবকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। এভাবে দেখতে দেখতে বছর পেরিয়ে গিয়েছে।
ইতিমধ্যে ছনিয়া তার মাকে রাজি করেছে।এখন ছনিয়ার মা শুধু ভাবছে কিভাবে মেয়েকে বাড়িতে আনবে। তারপর একদিন ছনিয়া তাদের বাড়িতে চলে আসলো।তবে আসার সময় ছনিয়া কিছু মিষ্টি ও ফল নিয়ে এসেছিল।তবে ছনিয়া এসেছে কিন্তু তার স্বামী রাজীবকে আনেনি।এভাবে ছনিয়া একাই বাড়িতে আসা যাওয়া করে।এর মধ্যে হঠাৎ করেই ছনিয়া গর্ভবতী হলো। এখন ছনিয়ার মা তার শাশুড়িকে বলছে জামাই বাড়িতে আনার জন্য। আসলে জামাই আনার জন্য তেমন কারো আগ্রহ ছিল না। সবাই ভেবেছিল ছবিয়া হয়তো কিছু দিন থেকে চলে আসবে। কিন্তু ছনিয়া রাজিব এর ভালো বাসায় মুগ্ধ। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল জামাইকে বাড়িতে আনার জন্য। [চলবে]
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1977732899622313989?t=-ktNiRRoFQgzGkyQJIvmFg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1977733864945537437?t=B2d49CVEpMKCP-3vognHLA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1977735141175751057?t=0WgpzttKkys5XXMbomy5kw&s=19