কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।
কয়েকটি ফুলের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ এসেছি কয়েকটি ফুলের ফটোগ্রাফি নিয়ে। ফুল ভালোবাসি না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফুল সৌন্দর্যের প্রতীক। আমার কাছে ফুল অনেক ভালো লাগে। তাইতো ভালো কোন কিছু দেখলে ফটোগ্রাফি করতে মিস করি না । যাইহোক কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম ফুল গাছ কিনতে। আসলে আমরা কয়েক জন মিলে ঘুরতে গিয়েছিল,ঘুরাঘুরি নিয়ে হয়তো অন্য একদিন লিখব। কিন্তু সামনে এমন ফুল গাছ দেখলাম না কিনে উপায় নেই। বিভিন্ন ধরনের ফুল গুলো দেখে সত্যি মন প্রাণ জুড়ে যায়।আমার মেয়ে তো সব ফুল গাছ কিনবে। আসলে বাচ্চা মানুষ ভাবে সব অল্প টাকাতে কিন্তু আসলে তো ফুল গাছের ও অনেক দাম।যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
ফটোগ্রাফি -১
এটি কিন্তু ফুল নয় তবে এর জালি পাতায় ফুলের সৌন্দর্য। আসলে এই গাছের পাতা দেখে যেকেউ ফুল মনে করা স্বাভাবিক। অনেক আগে আমাদের বাড়িতে ছিল। এই গাছের পাতা গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
ফটোগ্রাফি -২
এই ফুলটির নাম আমার জানা নেই তবে ফুলগুলো দেখতে বেশ কিউট। আমার কাছে অনেকটা জবা ফুলের মতো লাগে। তবে নাম যাইহোক গাছ ভর্তি এমন হলুদ ফুল দেখে সত্যি মন ভরে যায়। আপনার কেউ নাম জানলে অবশ্যই জানাবেন।
ফটোগ্রাফি -৩
এই ফুলটির নাম হচ্ছে ডায়ানথাস চিনেনসিস ফুল। এই ফুল গুলো দেখতে বেশ কিউট।ছোট ছোট ফুলগুলো এভাবে গাছ ভরা দেখতে অসাধারণ লেগেছিল। তাই ফটোগ্রাফি করে নিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগব।
ফটোগ্রাফি -৪
এই ফুলগুলো আমাদের সবারই অতি পরিচিত। এটি হচ্ছে হলুদ গাঁদা ফুল। গাঁদা ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। অনেকদিন পরে এই হলুদ গাঁদা ফুল দেখে অনেক ভালো লেগেছে। সত্যি গাঁদা ফুলের কোন তুলনা হয়না। প্রতিটা গাছে এভাবে গাঁদা ফুল ফোটা দেখতে বেশ সুন্দর লেগেছিল।তাই ফটোগ্রাফি করে নিয়েছি ।
ফটোগ্রাফি -৫
এই ফুলটি আমাদের সবারই পরিচিত । এটি হচ্ছে ডালিয়া ফুল। বেশ কিছুদিন আগে একবার এই ফুলটি আমরা বাড়িতে কিনে এনেছিলাম। কিন্তু দুঃখের বিষয় ফুল গাছটি কেজেন তুলে নিয়ে গিয়েছিল। সত্যি ডালিয়া ফুলের তুলনা হয় না। আমার মেয়ের অনেক পছন্দের ফুল ডালিয়া।
ফটোগ্রাফি -৬
এটি হচ্ছে হলুদ গোলাপ ফুল।গোলাপ ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে । অনেক ধরনের গোলাপ দেখেছি কিন্তু হলুদ গোলাপ সামনা সামনি আগে কখনো দেখা হয়নি মনে হচ্ছে। কয়েকদিন আগে যখন ফুল কিনতে গিয়েছিলাম তখন হলুদ গোলাপ দেখে আগে হলুদ গোলাপ গাছ কিনে এনেছি। সত্যি হলুদ গোলাপ দেখতে অসাধারণ ছিল।
ফটোগ্রাফি -৭
এটি হচ্ছে গাঁদা ফুল। ছোটবেলা আমরা এগুলোকে রক্ত গাদা ফুল বলতাম।গাঁদা ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে আমার কাছে রক্ত গাদা ফুলি সব থেকে বেশি ভালো লাগে। ছোট গাছে এভাবে ফুল ফুটতে দেখতে কার না ভালো লাগে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
আপু আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে হলুদ গোলাপটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। হলুদ গোলাপ ফুল দেখতে অনেক সুন্দর। আমারও ভীষণ ভালো লাগে।
আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
দারুন সব ফুলের ফটোগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে । সেই সাথে প্রত্যেকটি ফুলের সাথে বর্ণনা গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি পড়ে সাবলীল মন্তব্য করার জন্য।
আসলে ফুল দেখলে তো আমারও ইচ্ছে করে সব ফুল বাড়িতে নিয়ে আসতে। কারণ ফুল আমি খুবই ভালোবাসি। আমি তো বেশিরভাগ সময় নার্সারিতে গিয়ে থাকি। আর নার্সারিতে বিভিন্ন রকমের সৌন্দর্যময় ফুল গুলো দেখলে অসম্ভব ভালো লাগে। আপনি কয়েকটা ফুল গাছ কিনে এনেছিলেন জেনে খুবই ভালো লেগেছে। আসলে ছোট বাচ্চারাও ফুল গাছ পছন্দ করে। তাই তো আপনার মেয়ে বলছিল সব গাছ নিয়ে আসতে। আসলে ফুল গাছেরও অনেক বেশি দাম। যার কারণে চাইলেও বেশি করে কেনা যায় না। তবে ডালিয়া ফুল গাছটা কেউ একজন তুলে নিয়ে গিয়েছিল শুনে খারাপ লাগলো।
জি ভাইয়া ফুল গাছটি নেওয়ার পরে বাচ্চাটার মন অনেক খারাপ, ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি একদম ঠিক বলেছেন। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কষ্টসাধ্য।
তবে আপনি ঘুরতে গিয়ে যে আমাদের মাঝে ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন এটা দেখে বেশ ভালো লাগলো। ফুল আপনি ভালবাসেন এর মানে আপনিও একজন ফুল প্রেমিক এবং স্বচ্ছ এবং পরিষ্কার মনের মানুষ।
তবে আমাদের অতি পরিচিত গাধা ফুলটি আমি বেশি পছন্দ করি। কারণ এর সৌন্দর্য আমাকে পাগল করে এবং এটি বাড়ির আঙিনা রঙিন করতে অতিবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফুল সৌন্দর্যের প্রতীক ফুল। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। ফুল আমার খুবই পছন্দের। আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন । দেখতে অসাধারণ লাগছে । দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে চোখ ফেরাতে পারছি না । সবগুলো ফুলের ফটোগ্রাফি সুন্দর ছিল । তাবে বিশেষ করে হলুদ গোলাপ ফুলের ফটোগ্রাফি ও ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক পরিচিত এবং অপরিচিত ফুলের ফটোগ্রাফি আপনার এই পোস্টের মাধ্যমে দেখতে পেলাম আপু। এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে আসলেই মন ভরে যায়। বিশেষ করে ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। এবং হলুদ গোলাপ ফুল ও ডালিয়া ফুল অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। ফটোগ্রাফি গুলো এত সুন্দর করে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
প্রতিটি ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছে আপু। তবে গোলাপ ফুল আর গাঁদা ফুল ব্যতীত এখানকার কো ফুলের নাম জানতাম না আপনার আজকের পোস্ট থেকে বেশ কয়েকটি ফুলের নাম জানা হয়ে গেলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য
আপু, বিভিন্ন রকম ফুল দেখার সুযোগ হলো আপনার এই ফটোগ্রাফি মূলক পোষ্টের মাধ্যমে। সবশেষে শেয়ার করা রক্ত গাঁদা ফুলগুলো দেখে, ছোটবেলার অনেক কথা মনে পড়ে গেলো আমার। এই ফুলগুলো আমার খুব প্রিয়। ছোটবেলায় আমাদের বাড়ির আঙিনায় এই ফুল গাছগুলো আমরা লাগাতাম। বিভিন্ন ধরনের এই ফুল গুলোর সৌন্দর্য দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায়।
জি ভাইয়া বিভিন্ন ধরনের ফুল দেখলে মন সত্যি ভরে উঠে, ধন্যবাদ ভাইয়া।
ফুল দেখলে মনটা আমার একেবারে ভালো হয়ে যায়। কারণ ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ফুল পছন্দ করে না এরকম মানুষও খুঁজে পাওয়া মুশকিল। আমি ফুল দেখতে যেমন পছন্দ করি, তেমনই ফুলের ফটোগ্রাফি করতেও অনেক বেশি ভালোবাসি। আর ফুলের ফটোগ্রাফি দেখলেও খুব ভালোই লাগে। আসলে এরকম সুন্দর ফুল গাছ দেখলে কিনে আনতে তো ইচ্ছে করবেই আপু। আপনি কয়েকটা ফুল গাছ কিনেছিলেন এটা জেনে ভালোই লেগেছে। আপনার মেয়ে মনে হয় অনেক মন খারাপ করেছিল তার পছন্দের ডালিয়া ফুল গাছটা নিয়ে যাওয়ার কারণে।
জি আপু বাচ্চাদের পছন্দের জিনিস হারিয়ে গেলে সত্যি মন খারাপ লাগে, ধন্যবাদ আপু।