জেনারেল রাইটিং :-বাচ্চাদের ঈদের আনন্দ
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা জেনারেল রাইটিং নিয়ে। আজ আমাদের পবিত্র ঈদুল ফিতর।আসলে ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়েছে। সত্যি ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক।নিশ্চয় আপনারা বেশ ভালো ভাবে ঈদ কাটিয়েছেন।আসলে ঈদ হচ্ছে বাচ্চাদের। বাচ্চারা ঈদের সময় এতো খুশি হয় বলার মতো নয়।আসলে ওদের আনন্দ দেখলে মন প্রাণ ভরে যায়।যদিও ঈদের দিন রান্নায় একটু বেশি ব্যস্ত থাকি।তারপরে ও চেষ্টা করি বাচ্চাদের সাহায্য করার জন্য। আমার মেয়েরা গতকাল থেকে শুরু করেছে কখন তারা সেজেগুজে ঘুরতে বের হবে।আসলে আমার মেয়েদের এখন এমন বয়স না পারেনা একা যেতে।তাদের সাথে সব সময় লোকের প্রয়োজন। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আজ সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নার কাজে ব্যস্ত ছিলাম।তারপর কিছু সময় পরে দেখি আমার মেয়েসহ আরো অনেক বাচ্চারা সেজেগুজে রওনা দিচ্ছে ঈদগাহে। আমরা ছোট বেলা এভাবে দলবেঁধে ঈদের মাঠে যেতাম। তাই কাজ ফেলে রেখে বেশ কিছু সময় বাচ্চাদের দেখছিলাম। আর ওদের দেখে মনে হচ্ছিল ওরা কতোটা আনন্দে আছে। ওদের দেখে বেশ কিছু সময় ওদের দিকে তাকিয়ে ছিলাম আর নিজের শৈশবের কথা ভেবেছিলাম। ছোট বেলা আর এখন আমাদের কতোটা পার্থক্য।আগে ঈদে নতুন নতুন জামা না দিলে আমরা রাগ করে বসে থাকতাম আর এখন জামা পেলেও পড়ার মতো মনমানসিকতা থাকে না।আসলে শৈশবের মতো জীবন হয় না।
আর সকাল সকাল যখন বাচ্চাদের ঈদের সালামি দেখতে লাগলাম।আসলে ঈদের সময় সালামি পেলে বাচ্চারা অনেক খুশি হয়। আর তারা ভাবে সবাই তাদের সালামি দেবে।আসলে সবার মন তো আর এক নয়।একজনের টাকা পয়সা না থাকলেও দেবার চেষ্টা করে আর একজনের থাকলেও দেয় না এটাই স্বাভাবিক। আসলে আমার ছোট মেয়ে পরিবারের সবার কাছ সালামি পেয়েছে। আবার তাদের হুজুর ও সালামি দিয়েছে।তারপর বিকেল বেলা এক বাসায় ঘুরতে গিয়েছে তখন সে সালামি দেয়নি।বাচ্চাদের সেমাই খেতে দিয়েছে।তখন আমার মেয়ের অনেক রাগ হয়েছে কেন তাকে সালামি দিল না।আসলে বাচ্চা মানুষ বুঝে না সে ভাবে সবাই তাদের পরিবারের মতো।
তারপর আমার কাছে বললে তখন আমি বললাম সবাই কেন তোমাকে সালামি দেবে। তখন সে বলল দশ টাকা দিলে কি হয়।আমি ও অনেককে দশ টাকা করে দিয়েছি।তারপর আর একজন এসে বিশ টাকা দিয়েছে তখন সে মহাখুশি। এর এই সালামিটাই হলো বাচ্চাদের সবচেয়ে আনন্দের। সত্যি বলতে ঈদে বাচ্চাদের মতো আনন্দ আর কেউ পায় না।তারা সারাদিন অনেক আনন্দ পেয়েছে। এটা দেখে সত্যি অনেক ভালো লেগেছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1906722975124193735?t=eq9_aS7JxnYN8RcleYxutw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1906688594527547865?t=KeFsRZzXEpzk2YMztWPN6A&s=19