গল্প অভাগা জীবন ১ম পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
গল্প অভাগা জীবন ১ম পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। গল্প লিখতে ও পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে গল্প লিখার চেষ্টা করি। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া সকল ঘটনা। আসলে ভাগ্য আমাদের সব কিছু। আসলে কার ভাগ্য কি আছে এক মাত্র আল্লাহ তাআলা জানেন। সত্যি বলতে যার ভাগ্য যা আছে তা হবেই।আমরা কখনো চিন্তা করিনি এখন ভালো আছি কিছু সময় পরে কেমন থাকবো।যাইহোক এমনি এক ঘটনা ঘটেছে আমার এক ননদের সাথে। আসলে তাকে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা কঠিন।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমার গ্রামের সম্পর্কের এক ননদের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার ননদের নাম আছমা। আছমা দেখতে অনেক সুন্দরী। আসলে তারা ছয় বোন আর এক ভাই। আছমা হলো চার নম্বর। আছমা যখন ক্লাস সেভেনে পড়ে তখন তাদের পরিবারের একটু অভাব ছিল। আসলে এই অভাব সেই অভাব নয় এটা ছিল ক্ষণিকের অভাব। যাইহোক আছমা আস্তে আস্তে আরো বেশি সুন্দরী হয়ে উঠছে।তবে আছমার অনেক জীদ কাজ করছে।আস্তে আস্তে তার জীদ বাড়তে লাগলো। এভাবে দেখতে দেখতে সে এসএসসি পাস করলো। তারপর এক ফকির বলেছে তাকে যেন বিয়ে না দেয়।
তবে আমাদের গ্রামের মানুষ মেয়েরা একটু বড় হলেও বিয়ে দেবার জন্য অস্হির। আর আছমা দেখতে সুন্দর হওয়ায় সবাই তাকে বিয়ে করতে চাই। এভাবে সে এইচ এসসি পাশ করলো।তারপর তাকে বিয়ে দেবার জন্য পাত্র খুঁজতে লাগলো। তবে আছমার মা মারা গিয়েছে অনেক আগে। তারজন্য ফকিরের কথা কেউ বিশ্বাস করেনি।হয়তো মা বাঁচা থাকলে চিকিৎসা করাতে পারতো।ঘরে ছিল সৎ মা তার দিকে তেমন গুরুত্ব দেয়নি।এভাবে আছমা ডিগ্রি পাশ করলো।
যদি ও সে আগে বিয়ে করতে চায়নি। আছমা সব সময় চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে। আর একটা মেয়ে যতই চাকরি করুক না কেন বিয়ে না দিলে বাবা মার দ্বায়িত্ব শেষ হয় না।একদিন হঠাৎ করেই আছমার বিয়ে ঠিক হলো।ছেলে ভালো সরকারি চাকরি করে। আসলে আছমা দেখতে পরীর মতো। তারপর বেশ ভালো ভাবে বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। তবে বিয়ের রাতেই আছমা আর শশুর বাড়িতে থাকবে না। শুরু হলো আছমার পাগলামি।[ চলবে]
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1909981741307003374?t=hRb60Cdxv_GW8k8hWaNWkw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1909855831845118381?t=tt48vgod9QV6NNiFc8VZbg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1910008459426177163?t=-A5lrA3NuZoHVQMBU2BE1A&s=19