এক দুখিনী বাবার কষ্ট ১ম পর্ব

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

এক দুখিনী বাবার কষ্ট ১ম পর্ব

1000032834.jpg

Source

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা গল্প নিয়ে। আর গল্প মানে আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ঘটনা। আসলে বাস্তবতা থেকেই গল্পের সৃষ্টি হয়।আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটে ঘটে থাকে যা বলার মতো নয়।যাইহোক একজন মা হাজার কষ্টে থাকলেও বাচ্চাদের নিয়ে থাকতে পারেন কিন্তু বাবা চাইলে ও থাকতে পারে না। যাইহোক বাবারা পৃথিবীতে বেশি কষ্ট পায় তার স্ত্রী না থাকলে।তার কষ্টের শেষ থাকে না। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।


আব্দুল রহিম মিয়া। তার তিন ছেলে মেয়ে।তবে মেয়ে ও বড় ছেলের বিয়ে হয়েছে কিন্তু ছোট জন পড়াশোনা করে।তবে হঠাৎ করেই আব্দুল রহিমের স্ত্রী মারা যান।যদিও আব্দুল রহিমের তেমন বয়স না। তবে এই বয়সে সে বিয়ে ও করতে পারছে না।আসলে তার ছেলে মেয়েরা তাকে বিয়ে দেবে না। তারপর সে নিজের চলার জন্য সিদ্ধান্ত নিল বিয়ে করবে।আসলে বিয়ের স্ত্রীর মতো স্ত্রী আর পাওয়া যায় না। যাইহোক কিছু দিনের মধ্যে আব্দুল রহিম বিয়ে করে ফেলল।তবে বিয়েতে তেমন কেউ রাজি ছিল না। কিন্তু আব্দুল রহিম নিজের সিদান্তে বিয়ে করে নিলেন।এভাবে কিছু দিন চলে গিয়েছিল।

হঠাৎ করেই আব্দুল রহিম আবার অসুস্থ হয়ে পড়লেন। এদিকে তার দ্বিতীয় স্ত্রী অনেক কিছু নিয়ে চলে গিয়েছিলেন।আর বলেছেন আবার আসবে। এভাবে কয়েক দিন চলে গিয়েছে কিন্তু সে আর ফিরে আসলো না।এদিকে আব্দুল রহিম আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। তারপর আব্দুল রহিমকে তার মেয়ের বাড়িতে নিয়ে আসলো। সেখানে থেকে সে চিকিৎসা হচ্ছে। তবে তার অপারেশন এর জন্য অনেক টাকা লাগবে। তাই সে টাকা জোগাড় করতে লাগলো। তারপর সে অপারেশনের সব কিছু রেডি করলো।কিন্তু হঠাৎ করেই তার অপারেশন আর হলো না।এভাবে চলে গিয়েছিল কিছু দিন। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী, ছেলের বউ কেউ তার খেয়াল রাখে না।

আব্দুল রহিম মেয়ের কাছে আবার ফিরে এলো।তারপর সুস্থ হলে সে বাড়িতে চলে যাবে। কিন্তু তার হার্টের সমস্যার জন্য অপারেশন করতে পারছে না। আস্তে আস্তে বেশি দুর্বল হয়ে পড়ছে। আর তার অবহেলা ও বেড়ে চলছে। তারপর আব্দুল রহিম আবারো চলে গিয়েছিল হসপিটালে অপারেশন এর জন্য। কিন্তু তার ছেলে দুটির কোন খবর নেই। এদিকে নিজের অসুস্থতা অন্য দিকে ছেলেদের চিন্তা সব মিলে আব্দুল রহিম অনেক কষ্টে দিন পার করছে।[চলবে]
।প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59715.35
ETH 1564.61
USDT 1.00
SBD 0.42