পুইশাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

পুইশাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি

1000032730.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে। নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে রেসিপি করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। আমরা প্রতি দিন বিভিন্ন ধরনের রান্না করে থাকি। যদিও সব রেসিপি করা হয়ে ওঠেনা। তবে পোস্টে ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করতে হয়। আজ এসেছে পুঁইশাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। সত্যি বলতে আমি ইলিশ মাছের লেজ মাথায় এভাবে করে মাঝে মাঝে চচ্চড়ি করি।এভাবে চচ্চড়ি খেতে আপনার ভাই অনেক পছন্দ করে। আসলে বর্তমান ইলিশের যে দাম তাতে ইলিশ খাওয়া কষ্টকর। তবে মাঝে মাঝে একটু না খেলে ভালো লাগে না। যাই আপনারা চাইলে এভাবে চচ্চড়ি করে খেতে পারবেন। সত্যি অনেক মজার খাবার। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000032695.jpg

1000032696.jpg

1000032697.jpg
১.পুইশাক
২.ইলিশ মাছ
৩.হলুদ গুঁড়ো
৪.কাঁচামরিচ ফালি
৫.পিঁয়াজ কুঁচি
৬.লবন
৭.তেল
৮.ধনের পাতা

প্রস্তুত প্রণালী

1000032693.jpg

1000032695.jpg
প্রথমে আমি কিছু পুইশাক এনে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে তুলে রেখেছি।

1000032698.jpg

1000032700.jpg
এখন চুলায় একটি কড়াই বসিয়ে কেটে ধুয়ে রাখা শাক গুলো দিয়ে দেব।

1000032702.jpg

1000032703.jpg
তারপর কেটে ধুয়ে রাখা কাঁচামরিচ ফালি ও পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। তারপর হলুদের গুড়ো দিয়ে দেব।

1000032705.jpg

1000032707.jpg
এখন হাত দিয়ে মাখিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব।

1000032709.jpg

1000032711.jpg
এখন মাছ গুলো দিয়ে আবারো একটু মাখিয়ে নেব।তারপর সিদ্ধের জন্য একটু পানি দিয়ে দেব।

1000032712.jpg

এখন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রান্না করে নেব।

1000032721.jpg
ঢাকনা খুলে কিছু ধনের পাতা দিয়ে দেব। (এটা আপনারা না দিলেও পারেন, যেহেতু ইলিশ মাছ)
1000032724.jpg

1000032728.jpg
এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। তারপর একটা প্লেটে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে পুইশাকের রেসিপি।,

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 8 months ago 

আপু আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।তবে পুইশাঁক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি আমার কোন দিন খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে রান্না টি অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু রেসিপি টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42