চিকেন খিচুড়ি রান্নার রেসিপি
আসসালামু আলাইকুম
চিকেন খিচুড়ি রান্নার রেসিপি।
১.চিকেন
২.বাসমতী চাউল
৩.মুসুরির ও মুগির ডাল।
৫.কাঁচামরিচ ফালি
৬.পিঁয়াজ কুঁচি।।
৭.আদাবাটা ও রসুনবাটা
৮.এলাচ,দারচিনি ও তেজপাতা
৯.হলুদ, মরিচগুঁড়ো, ধনের গুঁড়ো
১০.জিরার গুড়ো
১১.লবন ও তেল
প্রথমে আমি কিছু চাউল, মুগ ও মুসুরির ডাল নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচ ফালি, পিঁয়াজ কুঁচি ও রসুন কুঁচি দিয়ে দিলাম
এখন মসলা গুলো একটু ভেজে নিয়ে ধুয়ে রাখা চাল ও ডাল গুলো দিয়ে দেব। তারপর ভালো করে ভুনে নেব।
চাউল গুলো তুলে রেখে তারপর কড়াইতে আর কিছু তেল দিয়ে দেব। তারপর পিঁয়াজ কুঁচি, এলাচ,দারচিনি, তেজপাতা দিয়ে দেব।
এখন আদা ও রসুনবাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। তারপর সকল মসলা দিয়ে দেব।
মসলা গুলো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব। তারপর এভাবে হয়ে আসলে মাংস গুলো নামিয়ে নেব।
এখম রাইস কুকারের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
পানি ফুটে আসলে ভুনা করে রাখা চাল গুলো দিয়ে দেব।
চাল গুলো হালকা সিদ্ধ হয়ে আসলে ভুনা করে রাখা মাংস গুলো দিয়ে মিশিয়ে নেব।
তারপর জিরার গুঁড়ো দিয়ে কিছু সময় রেখে নামিয়ে নেব।
এখন একটা প্লেটে তুলে গরম গরম পরিবেশন করব। আসলে বৃষ্টির সময় এমন খিচুড়ি হলে আর কিছু লাগে না।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
ওয়াও, খুবই মজাদার দেখাচ্ছে আপু আপনার খিচুড়ি রেসিপিটি। বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনার চিকেন রেসিপিটি দেখলাম,মনে হচ্ছে খেতে ভীষণ স্বাদ হয়েছিল।
জি ভাইয়া খেতে অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।
https://x.com/MimiRimi1683671/status/1950926566063792297?t=e61TE721_4_3LfK6i-msNg&s=19
এটা ঠিক বৃষ্টির দিনে অবসর সময়ে ভালো মন্দ খেতে বেশি মন চায়। আর খিচুড়ি হলে তো কথাই নেই। গত পরশুদিন আমরাও খিচুড়ি খেয়েছিলাম। খিচুড়ি আমার খুব পছন্দের। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। ধন্যবাদ মজাদার ও পছন্দের রেসিপি শেয়ার করার জন্য।
সত্যি আপু বৃষ্টির দিনে মন শুধু খেতে চায়, আর খিচুড়ি হলে তো কথায় নেই। ধন্যবাদ আপনাকে।
আপনার চিকেন খিচুড়ি রান্নার পদ্ধতি ভীষণ সুন্দর হয়েছে। চিকেন খিচুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। এই বৃষ্টির দিনে এমন সুস্বাদু খিচুড়ি খেতে যে কি ভালো লাগে বলে বোঝানোর মত নয়। এমন সুন্দর একটা রেসিপি এমন সুন্দর আবহাওয়ায় শেয়ার করেছেন দেখেই লোভ লাগছে।
চলে আসবেন একদিন অবশ্যই রান্না করে খাও, ধন্যবাদ আপনাকে।
https://x.com/MimiRimi1683671/status/1950911709952237773?t=JgVjSA6-WCp8cOLtEyS-LQ&s=19
আপু বৃষ্টির সময় খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আজকে আপনি মজার চিকেন খিচুড়ি রেসিপি করেন। আর বৃষ্টির সময় ভালো-মন্দ থেকে এমনিতে অন্যরকম লাগে। ধন্যবাদ মজার চিকেন খিচুড়ি রেসিপি আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন।
পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
চিকেন খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করেছেন।দারুণ রেসিপি! রান্নার ধাপগুলো খুব পরিষ্কারভাবে উপস্থাপন করেছেন। নতুনদের জন্য অনেক সহায়ক হবে।খুব সহজ ভাষায় রেসিপি তুলে ধরেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল। আমার তো আপনার তৈরি করা রেসিপিটা দেখে অনেক লোভ লেগেছে।
জি আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল,ধন্যবাদ আপনাকে।
আমার কাছে তো এরকম রেসিপি খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি এটা অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।