আলু দিয়ে কচি মোরগ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

আলু দিয়ে কচি মোরগ ভুনা রেসিপি

1000030875.jpg

1000030874.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা রেসিপি পোস্ট নিয়ে । নতুন নতুন রেসিপি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও রেসিপি করতে সময়ের ব্যাপার। তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে রেসিপি করার চেষ্টা করি। আসলে নিজের তৈরি খাবারের তুলনা হয় না।যাইহোক আমি কিছু মুরগি পালন করি।আর মুরগির বেশ কিছু বাচ্চা আছে।আসলে বাচ্চা বললেও ভুল হবে। পাঁচমাসের মতো বয়স হবে হয়তো। তাই গতকাল একটা মোরগ জবাই করে রান্না করে দিয়েছি।আসলে দেশি মোরগ মুরগির স্বাদ অনেক। যদিও আমি মাংস ভুনা করেছে।তবে বাচ্চারা খেয়ে অনেক ভালো বলেছে।আসলে শুধু বাচ্চারা নয় সাথে আমরাও খেয়েছিলাম অনেক মজা হয়েছিল।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000030850.jpg

1000030851.jpg

1000030854.jpg
১.দেশি মোরগ
২.আলু
৩.পিঁয়াজ কুঁচি
৪.আদা ও রসুনবাটা
৫.হলুদ গুড়ো
৬.মরিচের গুঁড়ো
৭.ধনের গুঁড়ো
৮.এলাচ, দারচিনি
৯. জিরার গুঁড়ো
১০. তেল ও লবন

প্রস্তুত প্রণালী

1000030853.jpg

1000030854.jpg
প্রথমে আমি মাংস গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর পিঁয়াজ কুঁচি করে কেটে ধুয়ে নিয়েছি।

1000030855.jpg

1000030856.jpg
চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব।

1000030857.jpg

1000030858.jpg
পিঁয়াজ একটু ভেজে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব। তারপর আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব।

1000030860.jpg

1000030861.jpg
এখন সকল মসলা দিয়ে দেব। তারপর হালকা পানি দিয়ে কিছু কষিয়ে নেব।
1000030864.jpg

1000030865.jpg
মসলা গুলো কষাণো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব। মাংস কষাণো হয়ে আসলে সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।

1000022211.jpg
তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব।

1000030868.jpg

1000030870.jpg
এখন পানি কমে আসলে এলাচ,দারচিনি ও জিরার গুঁড়ো দিয়ে দেব। এভাবে হয়ে আসলে নামিয়ে নেব।

1000030874.jpg

এখন একটা বাটিতে তুলে পরিবেশন করব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার কচি মোরগ ভুনা রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

আজ এখাই বিদায় নিচ্ছি।আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে ।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 9 months ago 

ওয়াও আপু আপনি দারুণ একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন।কচি মোরগ ভূনা রেসিপি দেখে লোভ লেগে গেছে আপু।আপনি দারুণ ভাবে পুরো রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে রান্নাটি অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 9 months ago 

1000031141.jpg

 9 months ago 

আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর এত সুন্দর করে রান্না করেছেন দেখেই তো খেতে ইচ্ছা করছে আপু। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 9 months ago 

এরকম মজার মজার রেসিপি গুলো দেখলে লোভ সামলিয়ে থাকা যায় না। আপনি তো লোভ লাগিয়ে দিলেন মজাদার একটা রেসিপি দেখিয়ে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করে বলে আমার মনে হয়। তবে আমার কিন্তু খুবই ফেভারিট। মনে তো হচ্ছে অনেক মজা করে খেয়েছিলেন। দেখে খুব ভালো লাগলো রেসিপিটা।

 9 months ago 

এত মজাদার ভাবে একটা রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে এত লোভনীয় লাগে যে, জিভে জল চলে আসলো দেখেই। মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করলেন। এটা দেখে অনেক ভালো লাগলো। আমার তো মনে হয় আপনার তৈরি এই রেসিপিটা সবারই অসম্ভব পছন্দ হবে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে।

 9 months ago 

আপনার ইপুশ ব্যালেন্স মাইনাস হয়ে গেছে, সুতরাং খুব দ্রুত ইপুশ রিচার্জ করুন, না হলে কিউরেশন বন্ধ থাকবে । ধন্যবাদ।

 9 months ago 

আমি একটু ব্যস্ত আছি করে দেব সময় করে। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

হ্যাঁ আপু দেশে মুরগি রেসিপি করে খাওয়ার মজাই আলাদা। আজকে আপনি আলু এবং মোরগ দিয়ে মজার ভুনা রেসিপি করেছেন। আর এ ধরনের রেসিপি খেতে অন্যরকম ভালো লাগে। এবং মজার রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59711.96
ETH 1588.66
USDT 1.00
SBD 0.42