শিশু পার্কে ঘোরাঘুরি চতুর্থ পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
শিশু পার্কে ঘোরাঘুরি চতুর্থ পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করে। আর সেই ঘুরা যদি কোন উপলক্ষে হয় তাহলে তো কথায় নেই। যাইহোক আমরা বেশ কিছু দিন আগে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে শিশু পার্কে। আসলে এবার শিশু পার্কে অনেক সময় দিয়ে ঘুরেছিলাম। সত্যি অনেক ভালো লেগেছিল। তবে বৃষ্টির জন্য তেমন লোকজন ছিল না। সত্যি অনেক ভালো একটা সময় পার করেছি। তবে আমরা বেশি সময় অপেক্ষা করেছিলাম রোবট শো দেখার জন্য। আগে কয়েক পর্ব শেয়ার করেছিলাম আপনাদের কাছে ভালো লেগেছে। তাই আজ এর তৃতীয় পর্ব নিয়ে এসেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
সন্ধ্যা নামার সাথে সাথে বাচ্চারা সানফ্লাওয়ার এর কাছে নিয়ে অনেক সময় কাটিয়েছিল।আসলে রাতের বেলা এটা দেখতে অন্য রকম ছিল। তবে বাচ্চারা সবাই অপেক্ষা করেছিল রোবট শো এর জন্য। কিন্তু সাড়ে সাতটা ছাড়া রোবট শো শুরু হবে না।তাই তারা অন্য জায়গায় ঘুরতে লাগলো।আসলে তারা এবার ঘুরতে পেরে অনেক খুশি।মাইকে বলতে লাগলো আপনারা সবাই ধৈর্য্য ধরে বসে থাকুন। কিছু সময়ের মধ্যে আমাদের রোবট শো শুরু হবে।আসলে এই রোবট শো নতুন শুরু হয়েছিল।তাই সবার দেখার জন্য আগ্রহ ছিল বেশি।
যাইহোক কিছু সময় পরে শুরু হয়ে গিয়েছিল রোবট শো। প্রথমে ভেবেছিলাম বাচ্চারা হয়তো ভয় পাবে।আসলে বর্তমান যুগের বাচ্চা বলে কথা। আমাদের ভয় লাগলেও ওদের ভয় লাগে না।যাইহোক আমি প্রথমে ভয় পেয়েছিলাম তারপর দেখে অনেক ভালো লেগেছিল।তবে এরা বেশি সময় দেয় না। কিছু সময় দেখিয়ে বন্ধ করে দেয়।
কিছু সময় দেখার পরে সবাই রোবট শো এর সাথে কথা বলার সুযোগ করে দিল।আসলে বাচ্চাদের রোবটের সাথে সাক্ষাৎ করার জন্য বললো।যদিও আমার মেয়ে বড়জন রোবটের কাছে যায়নি।কিন্তু ছোট জন গিয়ে কথা বলে এসেছে। রোবট দেখতে অনেক ভালো লেগেছিল।তারপর আমরা রোবট শেষ করে অন্য দিকে গিয়েছিলা।সেটা নিয়ে আবার আসবো। আজ এখানেই শেষ করছি।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1976645062789677402?t=1Vfh8I3EwHzJOkz6jBPbSw&s=19
https://x.com/MimiRimi1683671/status/1976646062401327351?t=BdQSEJjlineALuG_Ym6Img&s=19