ক্লে দিয়ে কাঁঠ গোলাপ ফুল তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে কাঁঠ গোলাপ ফুল তৈরি

1000026483.jpg

1000026484.jpg
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে এখন তেমন ক্লে নিয়ে বসা হয় না।তারপরেও চেষ্টা করি সপ্তাহে একটি করে ডাই তৈরি করার জন্য। তবে এবারের ক্লে গুলো অনেক নরম হওয়ায় ঠিক মতো বানানো সম্ভব হয় নি। আর তারজন্য আমি এগুলো নিয়ে বসিনি।তবে আমার ছোট মেয়ে ক্লে নিয়ে বলছে আম্মু আজ আমরা একটা ফুল তৈরি করব।বলতেছে কাঁঠগোলাপ ফুল, তবে আমার কাছে জলরঙ না থাকার জন্য ফুলের ভিতরে লাল ক্লে গুলো দিয়েছি।তবে দেখতে অনেক ভালো লেগেছিল। যদিও ফুলের সব কিছু করেছে আমার ছোট মেয়ে।আসলে বাচ্চাদের এমন সৃজনশীলতা দেখতে সত্যি অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000026462.jpg
বিভিন্ন ধরনের ক্লে

1000026462.jpg
প্রথমে আমি বিভিন্ন ধরনের ক্লে নিয়েছি।

1000026463.jpg

1000026464.jpg
এখন সাদা ক্লে নিয়েছি। তারপর পরিমাণ মতো কিছু ক্লে বের করে নিয়েছি ফুল বানানোর জন্য।

1000026465.jpg

1000026469.jpg
এখন সাদা ক্লেকে পাঁচ ভাগ করে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে করে নিয়েছি। তারপর ফুলের শেপ বানিয়ে নিয়েছি।

1000026471.jpg
এখন সব গুলো ফুলের পাপড়ি এক সাথে লাগিয়ে ফুল বানিয়ে নিয়েছি।

1000026472.jpg

1000026473.jpg
তারপর সবুজ ক্লে নিয়ে এভাবে ফুলের পাতা বানিয়ে নিয়েছি।

1000026476.jpg
এখন ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।

1000026477.jpg
তারপর আর একটু সবুজ ও সাদা ক্লে দিয়ে দুটি ফুলের কলি বানিয়ে নিয়েছি।

1000026478.jpg
এখন ফুলের সাথে লাগিয়ে দিয়েছি।
1000026483.jpg
এখন লাল ক্লে নিয়ে চিত্রের মতো করে বানিয়ে ফুলের ভিতরে বসিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে কাঁঠগোলাপ ফুল তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  
 last year 

 last year 

1000026488.jpg

 last year 

আজকে আপনি ক্লে দিয়ে কাঁঠ গোলাপ ফুল তৈরি করেছেন।ক্লে দিয়ে তৈরি কাঁঠ গোলাপ ফুলটি দেখতে অসাধারণ হয়েছে! আপনার শিল্পনৈপুণ্য সত্যিই প্রশংসনীয়।ফুলটির ডিটেইলস এবং রিয়ালিস্টিক লুক অনেক সুন্দর হয়েছে। এমন সৃজনশীল কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ!

 last year 

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার তৈরি করা ক্লে দিয়ে কাঠগোলাপ ফুল দেখতে ভীষণ সুন্দর হয়েছে। কাঠ গোলাপ ফুল আমার ভীষণ পছন্দের একটি ফুল। আর সেটি এত সুন্দর করে আপনি তৈরি করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো। তিনটি রংয়ের ক্লে আপনি খুব সুন্দর করে ব্যবহার করে ফুলটি তৈরি করেছেন দেখতে বেশ ভালো লাগছে।

 last year 

বিভিন্ন রঙের ক্লে দিয়ে আপনি বেশ সুন্দর একটি কাঠ গোলাপ ফুল তৈরি করেছেন। দেখে বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে ফুলটি তৈরি করা আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ সুন্দর হয়েছে আপনার তৈরি করা কাঠ গোলাপ ফুলটি।

 last year 

ক্লে দিয়ে অনেক সুন্দর কিছু জিনিস তৈরি করা যায়৷ আজকেও যেভাবে আপনি ক্লে দিয়ে এত সুন্দর একটি কাঠগোলাপ ফুল তৈরি করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। এখানে এটি তৈরি করার ধাপগুলো খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন। একইসাথে এত সুন্দরভাবে যখন আপনি কার্ড তৈরি করার ধাপগুলো শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

কাঁঠ গোলাপ ফুল তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি আপু। চমৎকার আপনার হাতের কারুকার্য। আর চমৎকারভাবে প্রতিটি প্রসেস তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42