শিশু পার্কে ঘোরাঘুরি ৫ম বা শেষ পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
শিশু পার্কে ঘোরাঘুরি ৫ম বা শেষ পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। আর সেই ঘোরা যদি মনের মতো কোন জায়গা হয় তাহলে তো কথায় নেই। বেশ কিছু দিন আগে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম শিশু পার্কে।আসলে পার্কে গেলে বাচ্চারা অনেক আনন্দ পায়। আর মাঝে মাঝে তাদের নিয়ে বাইরে যেতে হয়। আসলে বাইরে গেলে জ্ঞান অভিজ্ঞতা দুটাই হয়। তাই আমাদের সবার উচিত মাঝে মাঝে সময় করে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া। সত্যি ঘুরতে বেশ ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
যাইহোক আমরা সবাই মিলে সোজা চলে গিয়েছিলাম শিশু পার্কের ভিতরে। আসলে এবার একটু বেশি সময় নিয়ে ছিলাম। যদিও আগে অনেক বার গিয়েছি তবে এমন সময় নিয়ে ঘুরা হয় না।আসলে আমরা যাবার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছিল। তবে কিছু সময় পরেই বৃষ্টি থেমে গিয়েছে তারজন্য আমরা ভিতরে যেতে যেতেই সন্ধ্যা নেমে গিয়েছিল। আর সন্ধ্যার সময় একটু লাইটিং থাকবে এটাই স্বাভাবিক।
আমরা গিয়ে বেশ কিছু সময় ঘোরাঘুরি করেছি। আসলে বাচ্চারা প্রথমে গিয়ে সানফ্লাওয়ার এর নিচে অনেক সময় ধরে ঘোরাঘুরি করেছিল। রাতের বেলা এগুলো দেখতে সত্যি অনেক ভালো লেগেছিল। আসলে এবার একটু বেশি সময় নিয়ে ছিলাম। আর সব কিছু সময় নিয়ে করলে অনেক ভালো লাগে। বেশ আনন্দ উপভোগ করেছে বাচ্চারা। তারপর বাচ্চারা আশপাশে বেশ কিছু সময় ঘোরাঘুরি করেছিল।
আমার মেয়ে ও আমার দেবরের ছেলে সবাই মিলে এভাবে ঘুরতে ছিল। আসলে তারা সম্পূর্ণ নিজের মতো করে সময় কাটিয়েছিল।আর তারা দলে ছিল চারজন তাই তারা মনের আনন্দে পার্কের ভিতরে ঘুরেছিল। যদিও আমরা তাদেরকে বাধা দেয়নি। তবে তাদের খেয়াল রেখেছি।যাইহোক বেশ কিছু সময় ঘুরেছিলাম। এখন যাবার পালা। তবে বাচ্চাদের আর আনা যাচ্ছে না।তারা এখানে থেকে যেতে পারলেই ভালো।
যদিও আমরা যাবার সাথে সাথে কিছু খেয়ে নিয়েছি।তবে আসার সময় বাচ্চাদের সামনে এমন দোকান থাকলে, না কিনি পারা যায় না। সত্যি বলতে এই সব জায়গার জিনিস এর দাম অনেক। তবে কিছু করার নেই। ঘুরতে গিয়েছি কিছু খাব না তা কেমন হয়।যাইহোক তারপর সবাই কিছু না কিছু জিনিস কিনলো।যাইহোক বেশ ভালো সময় কাটিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1979178186513821993?t=P7lz2vBXZpMUKxG5AAXL4Q&s=19
https://x.com/MimiRimi1683671/status/1979179259160858692?t=kjNZNLOLCKUE_bvSm8e1tw&s=19
আপু আপনার বাচ্চারা সত্যি অনেক খুশি হয়েছে। আর এরকম সুন্দর জায়গায় ঘুরতে গেলে সত্যিই অনেক ভালো লাগে। দারুন সময় কাটিয়েছেন আর সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করেছেন আপু।
জি আপু অনেক ভালো একটা সময় কাটিয়েছি,ধন্যবাদ আপনাকে।
আপনার কাছ থেকে এই শিশুপার্কে ঘোরাঘুরি করার অন্যান্য পর্ব দেখেছিলাম৷ আজকে এর শেষ পর্ব দেখে বেশ ভালো লাগছে৷ খুব সুন্দরভাবে আপনি এখানে সবকিছু আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে শিশু পার্কে দেখছে অনেক কিছুই রয়েছে যা আপনি আমাদের মাঝে ফটোগ্রাফির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ।