ঝাল ঝাল আলু দিয়ে সোনালি মুরগির মাংস রান্নার রেসিপি
আসসালামু আলাইকুম
ঝাল ঝাল আলু দিয়ে সোনালি মুরগির মাংস রান্নার রেসিপি
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ১.সোনালি মুরগী | ১টি |
| ২.পিঁয়াজ কুচি | ২ কাপ |
| ৩.আদাবাটা ও রসুনবাটা | ২ চামচ করে |
| ৪.হলুদ গুঁড়ো | ২ চামচ |
| ৫.মরিচের গুঁড়ো | ২ চামচ |
| ৬.ধনের গুঁড়ো | দেড় চামচ |
| ৭.জিরার গুঁড়ো | ১ চামচ |
| ৮.তেল | পরিমাণ মতো |
| ৯.লবন | স্বাদমতো |
| ১০.এলাচ, দারচিনি তেজপাতা | পরিমাণ মতো |
| ১১.আলু | তিনটি |
প্রথমে আমি মাংস ও পিঁয়াজ গুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি।
তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেব। তারপর ভালো করে আলু গুলো দুই পাশ ভেজে নেব।
আলু গুলো তুলে কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। তারপর কেটে ধুয়ে রাখা পিঁয়াজ গুলো দিয়ে দেব।
এখন এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দেব।
পিঁয়াজ বাদামী রঙের হয়ে আসলে আদাবাটা ও রসুনবাটা দিয়ে দেব। আদা ও রসুনবাটা দিয়ে কিছু সময় নেড়েচেড়ে সকল মসলা দিয়ে দেব।
মসলা গুলো ভালো করে কষিয়ে কেটে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে দেব।
এখন আলু গুলো দিয়ে আর একটু কষিয়ে নেব ।মাংস গুলো দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নেব। তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।
তারপর ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব। তারপর ঝোল শুকিয়ে এলে কিছু কাঁচা মরিচ দিয়ে দেব।
এখন জিরার গুঁড়ো দিয়ে আর একটু জ্বালিয়ে দেব।
এখন এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল সোনালি মুরগির মাংস রান্না রেসিপি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1923026078412702055?t=yeJNPCyI54AwWrvCl8o5dQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1923027170143699031?t=tYDyTxSCZ4qex-oHFFMu0A&s=19
https://x.com/MimiRimi1683671/status/1923027593017610345?t=npS7IQFHpyhWtwV-XdmHUA&s=19
আপনি তো দেখছি আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। এই খাবারটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনি তো দেখছি অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করলেন। নিশ্চয়ই অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল।
সোনালি মুরগির মাংস খাওয়ার মজাই আলাদা। আপনি দেখছি ঝাল ঝাল করে আলু দিয়ে সোনালি মুরগির রেসিপি করেছেন। তবে মুরগির মাংসের মধ্যে আলু দিলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আর এই ধরনের রেসিপি দিয়ে যে কোন কিছু খেতে বেশ মজাই লাগে। মজার রেসিপিটি খুব সুন্দর করে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করেছেন।