শিশু পার্কে ঘোরাঘুরি ২য় পর্ব
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
শিশু পার্কে ঘোরাঘুরি ২য় পর্ব
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ঘোরাঘুরি পোস্ট নিয়ে। ঘুরতে আমরা সবাই পছন্দ করি। আর আমার মনে হয় মাঝে মাঝে ঘোরাঘুরি করা উচিত। তবে অনেক দিন হলো তেমন বাইরে যাওয়া হয়নি। কয়েক দিন আগে বাচ্চারা বায়না ধরেছে আমরা শিশু পার্কে যাব।তখন কি আর করা বাচ্চাদের আবদার না রেখে পারা যায় না। আর শিশু পার্ক বাচ্চাদের জন্য অনেক ভালো। যদিও এখন সেখানে সব কিছুর দাম বাড়তি করেছে।তবে তারা আগে ও কয়েক বার গিয়েছে। তারপর আমরা সবাই মিলে বিকেলের দিকে রওনা দিলাম শিশু পার্কের উদ্দেশ্যে। আমরা প্রথমে গিয়ে কিছু সময় ঘোরাঘুরি করেছি।তারপর বাচ্চারা আগে রাইডে চড়বে। আজকের পর্ব নিয়ে এসেছি রাইডে চড়া।
বাচ্চারা রাইডে চড়ার জন্য অস্হির হয়ে পড়ল। তবে বাইরে বৃষ্টি হওয়ার জন্য আমরা প্রথম দিকে চেয়ার গুলোর নিচে দাঁড়ালাম। তবে বাচ্চাদের রাইডে উঠার জন্য বললাম। কিন্তু বৃষ্টির জন্য তেমন লোক ছিল না। তারজন্য কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। তারপর বাচ্চারা রাইডে চড়ে অনেক মজা পেয়েছে।
তারপর আমরা সবাই অন্য রাইডে চড়ার জন্য গিয়েছিলাম।তবে বাচ্চারা ঘোড়া গুলো দেখে অনেক খুশি হয়েছিল।যদিও তারা ঘোড়ায় চড়তে পারেনি।আসলে প্রতিটি রাইডে চড়া মুশকিল। বর্তমান যেহারে দাম বেড়েছে তাতে রাইডে চড়া মুশকিল। তারপরে কিছু জিনিস এ চড়তে হয় আরকি।
তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নাগরদোলায় চড়ার জন্য। আসলে বাচ্চারা নাগরদোলায় একা চড়তে ভয় পায়। আমারো ভয় লাগে তবে বাচ্চাদের জন্য চড়তে হয়েছিল আরকি। তারপর আমরা সবাই মিলে নাগরদোলা চড়লাম।সত্যি চড়তে অনেক ভালো লাগে। বেশ ভালো সময় কাটিয়েছি।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1971572666839847266?t=hcOIn5BsnMEVnMdXRcsGkg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1971573613137641776?t=UTYs4UJEmTe9Kwv_j9sAag&s=19
https://x.com/MimiRimi1683671/status/1971574547393720545?t=BtNnXf2J3EAzJJ2xvx7LPA&s=19