আর্ট — একটি গোলাপের পেন্সিল স্কেচ।
আমার বাংলা ব্লগের সকল ভাই এবং বোনেরা কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে একটি পেন্সিল স্কেচ আর্ট শেয়ার করব। যারা আমার পোস্ট নিয়মিত ভিজিট করেন তারা সকলেই জানেন আমি প্রতি সপ্তাহে একটি করে পেন্সিল আর্ট আপনাদের সাথে শেয়ার করতে আসি। তারই ধারাবাহিকতায় আজও একটি পেন্সিল আর্ট আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি। তাই আজ একটি গোলাপ ফুলের পেন্সিল স্কেচ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। পেন্সিল স্কেচ গুলো করতে আমার খুবই ভালো লাগে। তাহলে চলুন আমি গোলাপ ফুলটির পেন্সিল স্কেচ কিভাবে তৈরি করলাম সেটা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করি।
• আর্ট পেপার
• 6B পেন্সিল
• ইরেজার
প্রথমে পেন্সিলের সাহায্যে একটি গোলাপ ফুলের আকৃতি দিয়ে নিয়েছি এবং পাতার আকৃতিও দিয়ে নিয়েছি।
এখন গোলাপ ফুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য পাপড়ি গুলো আরো স্পষ্ট করে আঁকার চেষ্টা করছি।
এখন গোলাপে পেন্সিল স্কেচ গুলো করে নিব। পেন্সিল স্কেচ করার ফলে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে গোলাপ ফুলটি।
গোলাপ ফুলের উপর কয়েক ফোঁটা শিশির বিন্দু দিয়ে দেব। এতে গোলাপ ফুলের সৌন্দর্য আরো বেড়ে গিয়েছে মনে হচ্ছে।
এখন পাতায় এবং গোলাপ ফুলের ডালে সুন্দর মত পেন্সিল স্কেচ করে নিব।
আমার গোলাপ ফুলের পেন্সিল স্কেচটি তৈরি হয়ে গিয়েছে। এখন গোলাপ ফুলের নিচেই আমার একটি সিগনেচার করে নিলাম।
এই ছিল আমার আজকের গোলাপ ফুলের পেন্সিল স্কেচ আর্ট। আমার আজকের আর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
অনেক ভালই লাগে আপু আপনার শেয়ার করা পেন্সিল আর্ট দেখতে। যেহেতু আপনি প্রতি সপ্তাই একটি করে পেন্সিল আর্ট শেয়ার করেন দেখার সুযোগ হয়। আজকে অনেক সুন্দর করে গোলাপ ফুলে পেন্সিল আর্ট করলেন দারুন হয়েছে দেখতে।
আমার করা পেন্সিল আর্ট গুলো আপনাদের কাছে ভালো লাগে জন্যই এসব আর্ট করার জন্য বেশি উৎসাহ পাই। ধন্যবাদ আপু।
পেন্সিল আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। অসাধারণ একটি গোলাপের আর্ট করেছেন আপনি। দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিনিয়তই আপনি চমৎকার আর্ট করেন। আপনার আর্টগুলো আমার কাছে বেশ ভালো লাগে। আর্ট করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
গোলাপের পেন্সিল আর্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুব খুশি হলাম আপু।
জাষ্ট অসাধারণ লেগেছে আপনার পেন্সিল স্ক্যাচ। একদম নিখুঁত সুন্দর অংকন যাকে বলে। প্রতি সপ্তাহের মতো আজ আপনার চমৎকার অংকনটি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। এধরনের আর্ট আরো চাই আপু।
অনেক ধন্যবাদ চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
সর্বদা উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।
আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে আজ ও তার ব্যতিক্রম হয়নি। গোলাপের পেন্সিল স্কেচ চমৎকার হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা শেয়ার করার জন্য।
আমার আর্ট গুলো আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুব খুশি হলাম আপু।
গোলাপের পেন্সিল স্কেচ এক কথায় জাস্ট অসাধারন লাগতেছে আপু। আপু নতুন করে আপনার আর্ট নিয়ে কিছু বলার নেই। আপনার নতুন নতুন ভিন্ন রকম আর্ট গুলো দেখার অপেক্ষায় থাকি। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
প্রতিনিয়ত আমার আর্ট সম্পর্কে আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগে ভাইয়া।
আপু প্রতিনিয়ত আমি আপনার আর্ট গুলো দেখি। এবং আপনার আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আমাদের সবার পছন্দের গোলাপ ফুলের পেন্সিল স্কেচ অঙ্কন করেছেন যেটা অনেক সুন্দর হয়েছে। এ কথায় অসাধারণ হয়েছে, আপনার করা এই গোলাপ ফুলের পেন্সিল স্কেচ। কাজটা অনেক নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। আপনি যেটা সত্যি প্রশংসা করার মতো।
গোলাপ ফুলের স্কেচ টা নিখুঁতভাবে করার চেষ্টা করেছি আপনাদের কাছে ভালো লেগেছে এটাই আমার মূল প্রাপ্য।
আপনার অংকন করা চিত্রগুলো দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে যাই। আপনি যেভাবে গোলাপ ফুলের চিত্র অংকন করেছেন তা দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের গোলাপ ফুল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
জি আপু আপনি কিন্তু সব সময় দারুন দারুন পেন্সিল আর্ট করে থাকেন । আর প্রতি সপ্তাহে আপনি আমাদের মাঝে একটি করে পেন্সিল আর্ট শেয়ার করে থাকেন। আপনার শেয়ার করা প্রতিটি পেন্সিল স্কেচ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যেমন ভালো লেগেছে আজকের পেন্সিল স্কেচটি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গোলাপের পেন্সিল স্কেচ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার করা প্রতিটি পেন্সিল স্কেচ আপনার কাছে ভালো লাগে জেনে খুব খুশি হলাম আপু। অনেক অনেক ধন্যবাদ।
গোলাপের পেন্সিল স্কেচ দারুন হয়েছে আপু। অনেকদিন থেকে পেন্সিল স্কেচ করা হয় না। আপু আপনি অনেক পরিশ্রম করে পেন্সিল স্কেচ করেছেন দেখে ভালো লাগলো। গোলাপ ফুলের বিভিন্ন অংশ দেখতে অনেক সুন্দর হয়েছে আপু।
জ্বী আপু, পেন্সিল স্কেচ গুলো তৈরি করতে খুবই পরিশ্রম হয়।
জাস্ট ওয়াও। অল্প কিছুতে মন কেড়ে নেয়ার মত একটি বিষয়। পেন্সিল দেখে দিয়ে আঁকা গোলাপ ফুলটি দেখতে অসাধারণ লাগছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের শেয়ার করার জন্য।
পেন্সিল আর্টগুলো এমনই।শুধুমাত্র পেন্সিলের মাধ্যমেই মন কেড়ে নেওয়ার মতো আর্ট করে নেওয়া সম্ভব।
জ্বি ঠিক বলেছেন আপু। সেভাবে সুন্দর করে আর্ট করতে জানলে পেন্সিল দিয়েও কোয়ালিটি সম্পন্ন আট করা সম্ভব।