গ্রামীণ ঝুড়ি ও ডালা

ChatGPT Image Mar 28, 2026, 11_50_06 AM.png

Image Created by OpenAI

বাংলার গ্রামীণ জীবনে এমন অনেক শিল্প রয়েছে, যা আধুনিকতার ভিড়ে আজও টিকে আছে নিজের ঐতিহ্য ও সৌন্দর্য নিয়ে। তেমনই এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিল্প হলো ঝুড়ি ও ডালা তৈরির শিল্প। এটি শুধু একটি পেশা নয়, বরং গ্রামীণ মানুষের জীবনযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামের মানুষের ঝুড়ি ও ডালা দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য উপকরণ। কারণ এটি সাধারণত বাজার করা, ফসল তোলা, মাছ ধরা, এমনকি ঘরের কাজে, সব ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে অফুরন্ত। এগুলো আবার পরিবেশবান্ধব হওয়ায় প্লাস্টিকের বিকল্প হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পের প্রধান উপাদান হলো বাঁশ।

গ্রামীণ কারিগররা বাঁশ কেটে, শুকিয়ে এবং সরু ফালি করে নিপুণ হাতে তৈরি করে ঝুড়ি ও ডালা। এই পুরো প্রক্রিয়াটিই হাতে করা হয়, যেখানে প্রতিটি বাঁকে থাকে কারিগরের অভিজ্ঞতা ও পূর্ণ দক্ষতা। এইগুলো আরো আকর্ষণীয় হয়ে ওঠে, যখন এইগুলো দক্ষ হাতে তৈরী করার পরে তাতে কালার করা হয়ে থাকে। এতে বিষয়টা আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। গ্রামীণ ঝুড়ি ও ডালা তৈরির শিল্প সাধারণত শুধুমাত্র একটি হস্তশিল্প নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং গ্রামীণ জীবনের একটা প্রতিচ্ছবি। বর্তমানে এইগুলো আমাদের সংস্কৃতির দিক থেকে হারিয়ে যেতে বসেছে, যদিও এইগুলোর ব্যবহার অনেকটাই কমে যাওয়ার ফলে বর্তমানে বিলুপ্ত হওয়ার পথে। বর্তমানে এইগুলো বিভিন্ন মেলায় দেখতে পাওয়া যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62081.79
ETH 1631.74
USDT 1.00
SBD 0.40