মানুষের সহ্যের সীমা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের সহ্যের সীমা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


give-birth-6307796_1280.webp



লিংক


এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা সবসময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং তারা সবসময় মানুষের ধৈর্য পরীক্ষা নিতে চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মানুষের সহ্যের কিন্তু একটা সীমা রয়েছে। আর মানুষ যদি একবার সেই সীমা লংঘন করে ফেলে তখন তার আসল রূপ দেখে তারা সবসময় ভয় পেয়ে যাবে এবং তখন কিন্তু আর কোন সময় থাকবে না। আসলে আপনি সমাজে কোন একজন দুর্বল লোককে সবসময় জ্বালাতন করতে চেষ্টা করবেন এবং বিভিন্ন ভাবে তার ক্ষতি করতে চেষ্টা করলে একটা সময় কিন্তু সে অবশ্যই আপনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করবে।


আসলে মানুষকে দেখে সর্বপ্রথম বোঝা যায় না যে সেই মানুষটা কতটা প্রতিবাদী। অর্থাৎ অনেক মানুষ আছে যারা সমাজে খুব সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করে এবং মানুষের সাথে ভালো মন্দ আলোচনা করে মিলেমিশে একত্রে বসবাস করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের জীবনটাকে নষ্ট করে দেয়ার জন্য বিভিন্ন ভাবে তাদের জ্বালাতন করে এবং তাদের জীবনটাকে নরকে পরিণত করার চেষ্টা করে। কিন্তু এই মানুষগুলো যখন এই খারাপ মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে তখন এই খারাপ মানুষদের অবস্থা যে কতটা খারাপ হয় তা কিন্তু তারা কখনো কল্পনাও করতে চেষ্টা করতে পারবে না। এজন্য আমরা কখনো মানুষের সহ্যের সীমা লংঘন করব না।


আসলে এই পৃথিবীতে মানুষ হলে সবথেকে শান্তিপ্রিয় প্রাণী এবং তারা সবসময় শান্তি নিয়ে জীবনে বসবাস করতে চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা জীবনে যতই পরিশ্রম করি না কেন প্রত্যেকটা পরিশ্রমের মূল অর্থ হলো আমরা আমাদের জীবনটাকে ভালোভাবে কাটাতে পারব। কিন্তু কেউ যদি এসে আমাদের এই জীবনের ভালো সময়টাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমরা কখনো চুপচাপ বসে থাকবো না বরং সেই সকল মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এসব দুঃখ-কষ্ট সহ্য করি তাহলে তারা আরো বেশি অন্যায় অত্যাচার আমাদের উপর দিনদিন করতে থাকবে।


তাইতো আমরা এ সকল অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে করে আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারি। আসলে আমরা যদি আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর কোন ধরনের দুঃখ কষ্ট থাকবে না এবং জীবনের বাকি সময়টা আমরা সবাইকে নিয়ে অনেক বিশেষ সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তাইতো যারা খারাপ মানুষ রয়েছে তারা যদি খারাপ কাজ করার চেষ্টা করে তাহলে আমরা সবাই মিলে প্রতিবাদ করে তুলব এবং তাদের এই খারাপ কাজ থেকে বের করে আনার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.084
BTC 61477.83
ETH 1589.93
USDT 1.00
SBD 0.47