অসুস্থ মন মানসিকতার মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অসুস্থ মন মানসিকতার মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


drunk-1013898_1280.webp



লিংক


এই পৃথিবীতে যারা অসুস্থ মন-মানসিকতার মানুষ তাদেরকে আপনি যত কিছুই দেন না কেন তারা কিন্তু জীবনে কখনো সুখী হতে পারবে না। আসলে এই ধরনের মানুষের থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত। কেননা তারা নিজেরা যেমন কোনভাবে সুখ-শান্তিতে থাকতে চায় না ঠিক তেমনি এই সমাজে যদি কেউ সুখে শান্তিতে থাকে তাদের সেই সুখ শান্তি তারা কখনো করতে পারে না। এই মানুষদেরকে আপনি মনে করেন যে তাদের ঠিক করতে পারবেন তাহলে সেটি আপনার একটি ভুল ধারণা। কেননা এরা এদের নিজেদের মন-মানসিকতাকে নিজেরা কখনো পরিবর্তন করার চেষ্টা করে না এবং একই রকম ভাবে তারা সারা জীবন থাকার চেষ্টা করে এবং অন্যের ক্ষতি কি করে করা যায় এজন্য তারা চিন্তাভাবনা করে।


আসলে তারা অন্যের ক্ষতি করতে যতটা চিন্তাভাবনা করে ততটা চিন্তাভাবনা যদি তারা নিজেদের জীবনটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করতো তাহলে কিন্তু তাদের এই ধরনের অবস্থানে আজ থাকতে হতো না। আসলে এই ধরনের মন মানসিকতার মানুষগুলো কিন্তু সমাজের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক। কেননা তারা কখনো সমাজের কোন ধরনের ভালো জিনিস শুনতে পারে না এবং সমাজের যদি কোন ক্ষতি হয় তাহলে কিন্তু তারা অনেক বেশি আনন্দিত হয়ে থাকে। আপনি একজন অসুস্থ মন-মানসিকতার মানুষের সাথে যখন কথা বলবেন তখন আপনি সবসময় মনে মনে ভাববেন যে আপনি কখন সেই ব্যক্তির থেকে দূরে সরে চলে যেতে পারবেন এবং পরবর্তীতে তার সাথে আর কোন দেখা করবেন না।


আর আপনি যদি এই অসুস্থ মন-মানসিকতার ব্যক্তির সাথে মেলামেশা করেন তাহলে দেখবেন যে আপনিও তাদের সাথে সাথে অসুস্থ হয়ে যাবেন এবং আপনার মন মানসিকতার অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি সবসময় চেষ্টা করবেন এই সব মানুষদের থেকে দূরে থাকার জন্য এবং নিজেদেরকে সামনের দিকে কি করে এগিয়ে নিয়ে যায় এজন্য চেষ্টা করার। আপনি যদি জীবনে উন্নতি লাভ না করতে পারেন তাহলে কেউ আপনাকে কখনো সম্মান করবে না এবং সবাই মনে করবে যে আপনিও একজন অসুস্থ মন মানসিকতার মানুষ। এজন্য সমাজের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করবে এবং সব সময় আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে।


তাইতো আমরা কখনো এই অসুস্থ মন-মানসিকতার মানুষ হওয়ার চেষ্টা করব না এবং সব সময় পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তারা যদি এই ধরনের মন মানসিকতা তৈরি করতে চায় তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই আমাদের বোঝাতে হবে যে এই ধরনের মন মানসিকতার লোককে সমাজে কখনো কেউ পছন্দ করেন এবং সবাই তাদেরকে অনেক বেশি ঘৃণা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে পরিশ্রমী হতে পারি এবং পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু কেউ আমাদেরকে কখনো আটকে রাখতে পারবে না। আর এজন্য সবাই আমাদেরকে অনেক বেশি ভালবাসবে এবং আমাদের কাছে থাকার চেষ্টা করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44