একাকী ভালো থাকা যায় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে একাকী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


woman-3478437_1280.jpg



লিংক

এই পৃথিবীতে কেউ একাকী কোনোভাবে বসবাস করতে পারে না। আসলে মানুষ প্রাচীনকালে একাকী বসবাস করতে করতে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতো। আর একার পক্ষে এই সমস্যাগুলো অনেক বড় মনে হতো। অনেক সময় তারা তাদের এই সমস্যার সমাধান করতে পারত না একাকী পরিশ্রম করার ফলে। আর এজন্য তখন থেকে মানুষ এক জায়গায় আস্তে আস্তে বসবাস করতে শুরু করেছে এবং কোন সমস্যার বিরুদ্ধে সবাই মিলে পরিশ্রম করার চেষ্টা করেছে। আর এভাবে সবাই দলবদ্ধ ভাবে বসবাস করতে করতে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে যেখানে সবাই মিলেমিশে একসাথে চলাচল করে এবং ভালো থাকার চেষ্টা করেন। কেননা আপনি যদি অন্যের সাহায্যে এগিয়ে না আসতে পারেন এবং অন্যকে ভালো না বাসতে পারেন তাহলে আপনি কখনো ভালো থাকতে পারবেন না।


ঠিক তেমনি এই পৃথিবীতে আমরা যতই নিজেরা একা কিভাবে সমাজে বসবাস করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা মোটেও ভালো থাকতে পারবো না। কেননা এই ভালো থাকার জন্য আমাদের মানুষের দরকার হয়। আচ্ছা তোমরা মানুষের সাথে কথা বলব তাদের সাথে মেলামেশা করবো এবং এই মানুষদের সাথে থাকতে থাকতে আমরা আমাদের মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারব। আর আমরা যদি আমাদের মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারি তাহলে তারাও কিন্তু যেমন ভালো থাকবে ঠিক তেমনি আমরাও সব সময় ভালো থাকবো।আসলে প্রত্যেকটা মানুষ তার কাছের মানুষগুলোর সাথে কথাবার্তা বলার মাধ্যমে মনের ভাবগুলো প্রকাশ করার চেষ্টা করে। আর এভাবে তারা সকল মনের দুঃখ কষ্টগুলো শেয়ার করে নিজেরা একটু হালকা হওয়ার চেষ্টা করে।


কিন্তু এই পৃথিবীতে যারা একা কিভাবে বসবাস করার চেষ্টা করে অথবা বসবাস করছে তাদের দেখলেই বুঝতে পারবেন যে তারা কতটা বেশি কষ্টে রয়েছে। অর্থাৎ সেই লোকেদের সাহায্য করার মত কেউ নেই এবং তাদের যতই দুঃখ কষ্ট থাকুক না কেন তারা কিন্তু অন্যের কাছে প্রকাশ করার মতো মানুষ কখনো খুঁজে পায় না। আসলে এই সমাজে এমন এমন কিছু খারাপ শ্রেণীর লোক বসবাস করে তারা কিনা সব সময় স্বার্থপরের মত একাকী বসবাস করতে অনেকটা বেশি পছন্দ করে। আর তারা মনে করে দে তাদের কাছে যেহেতু অর্থ রয়েছে তাই তাদের অন্যান্য লোকেদের আর কোন প্রয়োজন নেই। আর এজন্য তারা অনেকটা স্বাধীনভাবে বসবাস করার চেষ্টা করে এবং কারো কথা গ্রাহ্য না করে একাকী বসবাস করতে থাকে এবং এর ফলে এদের মন মানসিকতা সবসময় নিচু প্রকৃতির হয়ে যায়।


আসলে নিচু মন মানসিকতার লোকেরা কখনো মানুষের সাথে মেলামেশা করতে পারে না এবং তারা কোন মানুষদেরকে মোটেও পছন্দ করেনা। আর এজন্য তারা কখনো মানুষদের সঙ্গে মেলামেশা করে না এবং অন্যান্য মানুষেরা তাদের সঙ্গে মেলামেশা করতে খুব একটা ইচ্ছা প্রকাশ করে না।আর এজন্য এসব মানুষেরা যতই উপরের দিক থেকে ভালো থাকার চেষ্টা করে না কেন তারা কিন্তু ভিতরে দিক থেকে কখনো ভালো থাকতে পারে না। এজন্য এসব মানুষদের দুঃখ কষ্টের কোন শেষ থাকে না এবং তারা এই পৃথিবীতে যতটুকু সময় কাটায় পুরো সময়টা তাদের অনেক বেশি দুঃখ কষ্টে কেটে যায়। এজন্য আমরা সব সময় সকলের সঙ্গে মেলামেশা করে একসাথে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার অবশ্যই চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65841.80
ETH 1793.42
USDT 1.00
SBD 0.43