রেনডম ফটোগ্রাফি পোস্ট - এপিসোড ০৫

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এখন চেষ্টা করি প্রতিদিনই বাইরে কোথাও যাওয়ার। যাতে করে ছবি তুলতে পারি। কারণ পোস্ট করার জন্য প্রচুর ছবির প্রয়োজন হয়। একদিক থেকে আমার জন্য ভালোই হয়েছে। এমনিতেও বাইরে ঘোরাফেরা করতে আমার কাছে ভালো লাগে। ঘোরাফেরার সাথে ছবি তোলার কারণে আমার একসাথে দুই কাজ হয়ে যায়। যাই হোক এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কয়েকটি ছবি শেয়ার করবো। চলুন দেখে নেই ছবিগুলো।

IMG_20240327_174543.jpg

সেদিন বিকালে আমার এক বন্ধুর সাথে গিয়েছিলাম গ্রামের দিকে ঘুরতে। আমাদের বাসা থেকে ২ কিলোমিটার পরেই গ্রামীণ এলাকা শুরু। সেই গ্রামীন এলাকায় যাওয়ার পথে এই ব্রিজটি পড়ে। সেখান থেকেই ছবিটি তুলেছিলাম। একটা সময় ছিলো যখন আমাদের এই নদীটা পার হওয়ার জন্য কোন ভালো ব্যবস্থা ছিলো না। শুধু ছিল বাশের একটা সাঁকো।

IMG_20240328_174249.jpg

অন্য আরেকদিন ঘুরতে গিয়ে এই ছবিটি তুলেছিলাম। এই জায়গাটিও আমাদের বাসা থেকে খুব একটা দূরে নয়। বিকালে বন্ধু-বান্ধবদের সাথে হাঁটতে বের হয়েছিলাম। তখনই ছবিটি তুলেছিলাম।

IMG_20240328_175703.jpg

রোজার দিনে আমি আসরের নামাজের পরে বন্ধুবান্ধবদের সাথে একটু হাটাহাটি করতে পছন্দ করি। গতকাল বিকেলে আমরা তিন বন্ধু মিলে আমাদের এলাকা থেকে কিছুটা দূরে গিয়েছিলাম। সেখানে রেললাইনের উপর থেকে এই ছবিটি তুলেছিলাম। রেললাইনের পাশ দিয়ে হাঁটতে আমার কাছে বরাবরই ভালো লাগে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বিকেল বেলায় ঘুরতে গেলে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি ক্যাপচার করা যায়। আপনি সুন্দর কিছু ফটোগ্রাফিক ক্যাপচার করে তুলে ধরেছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। বিকেলের প্রকৃতি অনেক সুন্দর সাজে সেজে থাকে তা আপনার ফটোগ্রাফির মাধ্যমে বোঝা যাচ্ছে। আমার কাছে রেললাইনের ফটোগ্রাফিটা বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ কয়েকটা সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে রেলস্টেশন একটি বিল্ডিং শোভা পেয়েছে আপনার পোস্টের মাঝে। আমার সুন্দর পোস্ট দেখে খুবই ভালো লাগলো আমার।

 2 years ago 

আপনার তোলা তিনটি অসাধারণ সুন্দর ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লেগেছে। তিনটি ফটোগ্রাফির চমৎকার বর্ণনা দিয়েছেন। আপনার দেওয়া বর্ণনা গুলো পড়ে তিনটি ফটোগ্রাফি সম্পর্কে সঠিকভাবে বুঝতে পেরেছি। অনেক সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.078
BTC 63144.83
ETH 1685.61
USDT 1.00
SBD 0.39