রেনডম ফটোগ্রাফি পোস্ট - এপিসোড ০৪

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


এই পোস্টে আমি আপনাদের সাথে আমার তোলা কয়েকটি ছবি শেয়ার করবো। দুই তিন দিন আগে ছবিগুলো তুলেছিলাম বিকেলে ঘুরতে বের হয়ে। সেই ছবিগুলোর ভেতর থেকে কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করবো।

IMG_20240327_173753.jpg

ছবিটাতে দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ ফসলের মাঠ। যদিও ফসল বলতে এখন সেখানে শুধু ভুট্টা গাছ দেখা যাচ্ছে। বাদবাকি অন্যান্য ফসল হতে হয়তো আরো সময় লাগবে। গ্রামীন এই ফসলের মাঠগুলো দেখতে আমার কাছে বরাবরই ভালো লাগে।

IMG_20240327_174533.jpg

এই ছবিতে দেখতে পাচ্ছেন প্রায় শুকিয়ে যাওয়া একটি শাখা নদী। আমাদের শহরের ভেতর দিয়ে এই নদীটি বয়ে গিয়েছে। একটা সময় ছিলো এই নদীতে অনেক পানি থাকতো। কিন্তু এখন শুষ্ক মৌসুমে এই নদীর প্রায় শুকিয়ে যায়। একটা সময় এই নদীতে অনেক মাছ পাওয়া যেতো। কিন্তু এখন নদীর পানির যে অবস্থা দেখতে পাচ্ছেন তাতে বুঝতেই পারছেন এর ভেতরে মাছ থাকা সম্ভব না।

IMG_20240328_174028.jpg

বিকালে ঘুরতে বের হয়ে এই ছবিটি তুলেছিলাম। ছবিটাতে খেয়াল করলে দেখতে পারবেন দুটো বাচ্চা নিজেদের ভেতর খেলাধুলা করছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই এলাকাতে খেলাধুলা করতাম। তখন অবশ্য সেখানে কোন বাড়িঘর ছিলো না। এখন এলাকাগুলো প্রায় আবাসিক এলাকার রূপ ধারণ করেছে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90

---|---

স্থান | ফরিদপুর


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যে প্রচণ্ড গরমের দিনকাল চলছে নদী শুকিয়ে যাওয়ায় স্বাভাবিক। আমাদের এখানে পুকুর গুলো শুকিয়ে গেছে। বিকালে ঘোরাঘুরি মুহূর্তের দুইটা বাচ্চার খেলাধুলা ফটোগ্রাফিতে ধারণ করেছেন। বেশি ভালো লাগলো ফটোগুলো দেখে।

 2 years ago 

আজকে অসম্ভব সুন্দর রেনডম ফটোগ্রাফি করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। বিকেল বেলায় ঘুরতে গিয়ে বেশ দুর্দান্ত ফটোগ্রাফি দেখতে পারতেছি। চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। আসলে গাছপালা থাকলে পরিবেশটা বেশ সুন্দর ভাবে ফুটে উঠে। অনেক সুন্দর ভাবে মুহূর্তগুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42