চায়ের কাপে গল্প আর জীবনের শিক্ষা
আমি সাধারণত একটি ছোট পরিবারের সন্তান। যেখানে মা-বাবা আছে ভাই রয়েছে এবং বর্তমানে নতুন একজন জীবনসঙ্গী যোগ হয়েছে। এই হচ্ছে আমার পরিবার সংখ্যা। আমরা মাঝেমধ্যেই পারিবারিকভাবে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি এবং এটা আমি ব্যক্তিগতভাবেই মনে করি প্রত্যেকটা পরিবারেই এটার দরকার আছে। যখন আমরা বিভিন্ন ধরনের আড্ডা দেই তখন আমাদের পারিবারিক বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমরা কথা বলি ইন ফিউচারে আমরা কি করব, না করব এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা হয়।
বিশেষ করে বর্তমানে আমি গ্রামের বাসায় আছি এবং এখানে থাকলে একটি সুবিধা হয় কি আমরা প্রত্যেকটা বেলাই পরিবারের সকলে একসাথে মিলে খাওয়া-দাওয়া করি এবং খাওয়া-দাওয়ার পরে অনেকটা ছোটখাটো মিটিং টাইপের আমরা করি। যেখানে নিজস্ব বিষয়বস্তুগুলো এবং পরিবার সম্পর্কে আমাদের কি পরিকল্পনা রয়েছে সেগুলো আমরা সবার সাথে শেয়ার করি। বিশেষ করে বাবা মার কাছে এই বিষয়গুলো বেশি শেয়ার করা হয় এবং তারা তাদের ইচ্ছেমতো আমাদেরকে পরামর্শ দেয় যাতে করে আমরা কোন ভুল না করি।
এই বিষয়গুলো আমরা প্রায়ই করি এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের পারিবারিক শিক্ষা গড়ে ওঠে। একটি সিদ্ধান্ত যে একান্তই আর নিজের নিতে হবে সেটা আমরা বুঝে উঠতে শিখি এবং সবার কাছে যে পরামর্শ নিতে হবে আমি যে কাজটা করছি সেটা কি আসলেই সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে আমরা কোন ভুল পথে আছি কিনা সেই বিষয়েও আমাদের পরিবারের সকলেই অবগত থাকেন এবং তারা নিজ নিজ জায়গা থেকে সেই বিষয়গুলো আমাদেরকে উপদেশ দিতে পারেন।