অন্ধ বিশ্বাস
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্ধ বিশ্বাস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে যদি মানুষ মানুষকে বিশ্বাস না করতে পারে তাহলে এই পৃথিবীটা কখনো সুন্দর হবে না। আর মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকার প্রধান কারণ হলো ভালোবাসা। আপনি যে মানুষটাকে ভালবাসতে পারেন তাকে কিন্তু আপনি অন্ধ বিশ্বাস করতে পারেন। আসলে অন্ধ বিশ্বাস শুধুমাত্র যারা আমাদের ভরসা রাখার যোগ্য তাদের প্রতি আমরা করে থাকি। কিন্তু যে মানুষগুলো সব সময় অন্য মানুষের ক্ষতি করে তাদের প্রতি অন্ধ বিশ্বাস আমরা কখনো রাখতে পারি না। এই পৃথিবীতে কোন মানুষ যেমন এক হতে পারে না, তেমনি তাদের আচার-আচরণ কখনো একরকম হতে পারে না। এক এক জন মানুষের আচার আচরণ সবসময় এক এক ধরনের হয়ে থাকে। এজন্য আমরা মানুষ বুঝে তাদের সাথে মেলামেশা করি এবং তাদেরকে বিশ্বাস করি।
এই পৃথিবীতে আপনি সব কিছুর টাকার বিনিময়ে পেলেও বিশ্বাস কখনো মানুষের কাছ থেকে টাকার বিনিময় ক্রয় করতে পারবেন না। কেননা আপনি যদি মানুষকে বিশ্বাস না করেন এবং অর্থ দিয়ে সেই মানুষের কাছ থেকে বিশ্বাস কিনে নেওয়ার চেষ্টা করেন তাহলে সে মানুষ কখন আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারবে না। আসলে মানুষের ভেতর ভালোবাসার থেকেই কিন্তু বিশ্বাসের জন্ম হয়। ঠিক যেমনটা আমাদের পরিবারের লোকজন গুলো। অর্থাৎ আমরা আমাদের পরিবারের লোকজনকে অন্ধবিশ্বাস করতে পারি এবং তারা যে কথাগুলো বলবে সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করতে পারি। আসলে এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের পরিবারের মানুষের উপরে সম্পূর্ণরূপে ভরসা করতে পারব এবং তাদের জন্য সবকিছু করতে পারব।
একটা জিনিস আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি যে মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালবাসবেন তার জন্য আপনি পৃথিবীর সকল কাজ করতে পারেন। অর্থাৎ তাকে কাছে পাওয়ার জন্য আপনার সামনে যত বড় বাঁধা আসুক না কেন সবকিছু উপেক্ষা করে আপনি সেই মানুষটির কাছে চলে যেতে পারেন। একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে এই পৃথিবীতে এখন বর্তমানে মানুষ বিশ্বাস আর কাউকেই করতে পারে না। কেননা মানুষ যেভাবে মানুষের বিশ্বাস ভঙ্গ করে এবং বিশ্বাস ভঙ্গ করে তাকে যে কষ্টটা দেয় সেই কষ্টগুলো সে কখনো সহ্য করতে পারে না। এর ফলে মানুষের প্রতি মানুষের বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে এবং এই পৃথিবীতে সবাই সবার নিজের মনের মতো করে চলার চেষ্টা করছে। এভাবে কিন্তু একটা জাতি কখনো সুখে থাকতে পারে না।
আর এই জন্য আমাদের সর্বপ্রথম মানুষের প্রতি বিশ্বাস অর্জন করার জন্য তাদেরকে মন প্রাণ দিয়ে ভালবাসতে হবে। আসলে সমাজের প্রত্যেকটা লোক যদি একে অপরের উপরে বিশ্বাস না করে চলার চেষ্টা করে তাহলে সে সমাজ কাঠামো কখনো বেশি দিন স্থায়ী থাকবে না। একসময় না একসময় সেই সমাজ কাঠামো ভেঙে পড়বে এবং সেই সমাজের লোকেরা যদি কোন ধরনের বিপদে পড়ে তাহলে সেই বিপদ থেকে কেউ কাউকে আর উদ্ধার করতে পারবে না। আসলে এই জিনিসগুলো যখন আমরা দেখতে পাই তখন কিন্তু আমাদের মনের ভিতর একটা আলাদা ধরনের চিন্তাভাবনা ঘুরপাক করে। আর এজন্য আমরা একটা জিনিস সবসময় মাথায় রেখে চলব যে পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের অন্যের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সবাই মিলেমিশে একসাথে চলতে হবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
beautifull article