ভুলের মাশুল।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভুলের মাশুল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


money-7459489_1280.webp



লিংক


এই পৃথিবীতে বিভিন্ন অনেক বিভিন্ন কাজ করতে গিয়ে নানান ধরনের ভুল করে থাকে। আসলে একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে যারা সবসময় বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে তারা কিন্তু বিভিন্ন কাজে দু এক সময় ভুল করে থাকে। আসলে যারা মানুষের মতো ঘরে পড়ে থাকে তারা জীবনে কখনো কোন কাজে ভুল করে না। কেননা তারা কোন কাজ করে না এজন্য কোন কাজের ভুল তাদের থাকে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে যারা মনের অজান্তে তারা বিভিন্ন ধরনের ভুল করে থাকে এবং এই ভুলের মাশুল তাদেরকে সারা জীবন বইতে হয়। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কিছু কিছু ভুলের কোন ক্ষমা কখনোই হতে পারে না।


একটা মানুষ যদি না বুঝে কোন ভুল করে থাকে তাহলে সেই জিনিসটা আমরা উপেক্ষা করতে পারি। কিন্তু কোন মানুষ যদি জেনে শুনে ভুল করে তাহলে আমরা কি করে তাদেরকে ক্ষমা করব। একটা জিনিস আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাই যে যারা আজ উঁচু স্থানে অবস্থান করেছে তারা যদি দুই একটা সামান্য ভুল করে থাকে তাহলে সেই ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায়। কেননা তারা এই দেশ পরিচালনার কাজ করে থাকে এবং কোন কাজের সামান্য ত্রুটির জন্য হাজারো লোকের অনেক বেশি সমস্যা হয়ে থাকে। আর এইসব ব্যক্তিরা কিন্তু অনেক চাপ নিয়ে কাজ করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের থেকে তাদের কিন্তু চিন্তাভাবনা অনেক বেশি হয়ে থাকে।


আর যারা একটু নিচু স্থানে অবস্থান করে এবং তাদের কাজকর্ম একটু নিচু স্থানের দিকে হয় তাদের কোন ক্ষতির জন্য মানুষের তেমন কোন ক্ষতি হয় না। অর্থাৎ সেই ভুলগুলো আমরা ছোট চোখে দেখলেও উঁচু স্থানের মানুষগুলোর ভুল আমরা সব সময় একটু বেশি কঠোর হয়ে দেখি। আসলে মানুষ কাজ করতে করতে ভুল দু-একটা হতেই পারে। এতে করে যদি আমরা তাদেরকে কঠোর শাস্তি দিয়ে থাকি তাহলে সেই মানুষের কাজ করার প্রতি আগ্রহ আরো অনেক বেশি কমে যাবে এবং এতে করে তারা আর পরবর্তীতে কোন ভালো কাজ করতে চাইবে না। এজন্য যে ব্যক্তিরা আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করে তাদের দুই একটা ভুল যদি আমরা ক্ষমা না করতে পারি তাহলে সেই মানুষ কেন আমাদের জন্য এত কিছু করবে।


তাইতো যারা জেনে বুঝে ভুল করে তাদের ভুলের মাশুল দিতে হলেও যারা না জেনে ভুল করে বসে থাকে তাদেরকে কখনো আমরা এই ভুলের জন্য শাস্তি দেওয়ার চেষ্টা করব না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া মানুষের বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে। আর এই ভালো মানুষগুলোর ভুলগুলো যদি আমরা ক্ষমা করে তাদেরকে আবার পুনরায় আরেকটি সুযোগ দিতে পারি তাহলে কিন্তু তাদের মনের উদ্দীপনা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এতে করে তারা আনন্দের সহিত আরো অনেক কাজ করতে চাইবে। এজন্য যারা খারাপ ব্যক্তি তারা সারা জীবন ভুলের মাশুল গুনতে গুনতে তাদের জীবনটা শেষ হয়ে যায় এবং তাদের শেষ পরিণতি হয় অনেক খারাপ।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 62609.27
ETH 1670.67
USDT 1.00
SBD 0.42