এখনকার বাচ্চারা মোবাইলে বেশি আসক্ত।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মোবাইলে বেশি আসক্ত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


women-3228875_1280.jpg



লিংক


একটা জিনিস আমরা সবাই জানি যে বর্তমান সময়ের সব থেকে একটা যুগান্তকারী আবিষ্কার হল মোবাইল ফোন। আসলে মোবাইল ফোন আমাদের অন্যতম আরেকটা ধাপে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখছি যে মানুষ এত বেশি মোবাইল ফোন ব্যবহার করছে এতে করে তাদের মূল্যবান সময় গুলো তারা প্রতিনিয়ত নষ্ট করছে। আসলে এই পুরো প্রভাবটা পড়ছে বর্তমান সময়ের ছোট প্রজন্মদের উপর। কেননা মানুষ এতটা বেশি কর্ম ক্ষেত্রে জড়িয়ে পড়েছে যে তারা তাদের বাচ্চাদেরকে সঠিক সময় দিতে পারছে না। আর এজন্য তারা তাদের বাচ্চাদের হাতে অল্প বয়সে মোবাইল ধরিয়ে দিচ্ছে। এতে করে বাচ্চারা প্রতিনিয়ত মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে।


কিন্তু আমরা একটা জিনিস জানি যে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের জ্ঞান আমরা সহজেই পেয়ে থাকি। কিন্তু মোবাইলের বিভিন্ন খারাপ দিক রয়েছে যেগুলো বাচ্চাদের বেশি আকৃষ্ট করে। আসলে বাচ্চারা যখন এই মোবাইল থেকে বিভিন্ন ধরনের খারাপ দিক গুলোতে জড়িয়ে পড়ে তখন কিন্তু আমরা তাদেরকে সেই দিকগুলো থেকে ফিরিয়ে আনতে পারি না। কেননা তারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। আসলে একটা চক্র রয়েছে যারা প্রতিনিয়ত মোবাইলে বিভিন্ন ধরনের গেমস এবং খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করে। আর এগুলো তখন বাচ্চারা দেখতে পায় তারা সেই জিনিসের প্রতি নেশায় আসক্ত হয়ে পড়ে। এর ফলে কিন্তু এসব বাচ্চাদের ব্রেনে অনেক বেশি চাপ পড়ে।


আপনি এখন দেখতে পারবেন যে প্রায় প্রতিটা বাচ্চা মোবাইল ফোন ছাড়া কোন কিছু খেতে চায় না। আসলে মোবাইল ফোনে এমন এমন দিকগুলো রয়েছে যেগুলো বাচ্চারা গ্রহণ করার ফলে তাদের মেধা নষ্ট হয়ে যায়। আসলে এর জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। আসলে আমরা যদি খুব ছোট বয়সে আমাদের বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে না দিতাম তাহলে কিন্তু তারা এই খারাপ দিকে কখনোই যেত না। আসলে এখন যদি আমরা য আমাদের বাচ্চাদের যদি এই মোবাইলের খারাপ দিক থেকে বের করে নিয়ে আসতে না পারি তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে বাচ্চাদের কাছে আমরা কোনক্রমে মোবাইল ফোন না দিয়ে থাকি।


আসলে এখনকার বাচ্চারা হলো আগামী দিনের ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ বাচ্চারা যেন সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এজন্য আমরা সব সময় চেষ্টা করব। আসলে মাঝে মাঝে প্রয়োজনীয় জিনিস দেখানোর জন্য দু'একবার তাদের কাছে মোবাইল দেওয়া ঠিক আছে। যতদিন না তারা মোবাইলের খারাপ এবং ভালো দিকটার পার্থক্য বুঝতে না শিখবে ততদিন আমরা তাদের কাছে কোন ধরনের মোবাইল ফোন দেব না। এতে করে বাচ্চাদের ব্রেনের বিকাশ যেমন ভালো হবে তেমনি তারা পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হবে। তাইতো বাচ্চাদের এই মোবাইল থেকে সব সময় দূরে রাখতে হবে এবং কেউ যদি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় তাহলে আস্তে আস্তে তার কাছ থেকে মোবাইল ফোন সরিয়ে নিতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59951.46
ETH 1580.22
USDT 1.00
SBD 0.42